Search

    Language Settings
    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    dailyadda
    dailyadda

    Trisha Krishnan: 'বিবাহবিচ্ছেদে বিশ্বাস করি না', পুরনো সাক্ষাৎকারে বলেছিলেন বিজয়ের চর্চিত প্রেমিকা তৃষা

    4 days ago

    কলকাতা: থালাপতি বিজয় (Vijay) আর অভিনেত্রী তৃষা কৃষ্ণণের সম্পর্ক বর্তমানে চর্চায় রয়েছে। দক্ষিণী অভিনেত্রী যথেষ্ট জনপ্রিয়, পাশাপাশি তাঁর রূপের চর্চাও কম নেই। বর্তমানে বিজয়ের সঙ্গে নাম জড়িয়েছে এই অভিনেত্রীর। সম্প্রতি একসঙ্গে একটি ছবিতে অভিনয় করেছিলেন তাঁরা আর তার পর থেকেই তাঁদের সম্পর্কের গুঞ্জন ছড়িয়ে পড়েছে। জানা গিয়েছে, তাঁরা নাকি একসঙ্গে বিদেশে সময় কাটাতেও গিয়েছিলেন। সম্প্রতি একটি বিয়ে বাড়িতে একসঙ্গে আসেন তাঁরা। অন্যদিকে, বিজয়ের স্ত্রী তৃষা আর বিজয়ের ছবি আদালতে পেশ করে বিবাহবিচ্ছেদ চেয়েছেন বিজয়ের থেকে। 

    এই পরিস্থিতিতে ভাইরাল হয়েছে তৃষার পুরনো একটি সাক্ষাৎকার। অভিনেত্রী তৃষা কৃষ্ণণ বিবাহ করেননি। ৪২ বছর বয়সেও তিনি অবিবাহিত। তবে কেন এই কঠিন সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি? যে ক্লিপিংস ভাইরাল হয়েছে তাতে তৃষা কৃষ্ণণ বলেন, বিয়ে নিয়ে তিনি কোনও তাড়াহুড়ো করেননি। তিনি সমস্ত পরিস্থিতি বোঝার পরেই বিয়ে করতে চান। তৃষা মনে করেন, বিয়ের জন্য কোনও নির্দিষ্ট বয়স হয় না। যদি কোনও ব্যক্তির সঙ্গে দেখা হওয়ার পরে, সময় কাটানোর পরে মনে হয় এই মানুষটার সঙ্গে গোটা জীবন কাটানো যাবে, তবেই তাঁর সঙ্গে সম্পর্কে এগনো উচিত। পাশাপাশি তৃষা জানান, তৈরি বৈবাহিক সম্পর্কে বিশ্বাস করেন, কমিটমেন্টে বিশ্বাস করেন। সেই কারণেই তিনি চান না তাড়াহুড়ো করে কোনও সিদ্ধান্ত নিতে যাতে একটা সময়ের পরে বিচ্ছেদ হয়ে যায়।

    সেই সাক্ষাৎকারে তৃষা বলেছিলেন, 'আমি বিবাহবিচ্ছেদে বিশ্বাস করি না। তাই দেরি হলেও জীবনে এমন কাউকে চাই যে কখনও বিচ্ছেদের কথা ভাববেও না।' তিনি আরও বলেন যে, তিনি এমন অনেক সম্পর্ক দেখেছেন যেখানে ২টো মানুষের মধ্যে আর আবেগ, অনুভূতি বেঁচে নেই। তবে সমাজের চাপে বা সন্তানদের জন্য তাঁদের একসঙ্গে থাকতে হয়। আপোষ করে জীবনটা কাটিয়ে দিতে হয়। তিনি এইরকম সম্পর্কে বিশ্বাস করেন না। তিনি কখনও এমন পরিস্থিতিতে যেতে চান না, যেখানে তাঁর মনে হবে যে তিনি সম্পর্কে এসে ভুল করেছেন।

    তৃষা জানিয়েছিলেন, সঠিক সঙ্গী না পাওয়া পর্যন্ত তিনি অপেক্ষাই করবেন। এর কারণে যদি তাঁকে কোনোদিন বিয়ে না করতে হয়, তাহলে তিনি সেই পথেই হাঁটবেন। কিন্তু ভুল সঙ্গী নির্বাচন করে জীবনে অশান্তি ডেকে আনবেন না। তবে কি তৃষা বিজয়ের মধ্যেই খুঁজে পেলেন সেই জীবনসঙ্গীকে?

     

    Click here to Read More
    Previous Article
    IND vs NZ Innings Highlights: আমদাবাদে রেকর্ডের পর রেকর্ড! টি-২০ বিশ্বকাপের ফাইনালে রানের পাহাড়ে ভারত
    Next Article
    Kiara Advani: মা হওয়ার পরে পর্দা থেকে ক্রমশই দূরে সরছেন কিয়ারা আডবাণী? আরও এক ছবি থেকে নাম বাদ

    Related বিনোদন Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment