Search

    Language Settings
    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    dailyadda
    dailyadda

    IND vs NZ Innings Highlights: আমদাবাদে রেকর্ডের পর রেকর্ড! টি-২০ বিশ্বকাপের ফাইনালে রানের পাহাড়ে ভারত

    4 days ago

    আমদাবাদ: পরিসংখ্যানবিদরা রবিবার সন্ধে থেকে ব্যস্ত থাকবেন, ইঙ্গিত ছিল। চার-ছক্কার ঝড়ের পূর্বাভাস ছিল। তবে সেই ঝড় যে সুপার সাইক্লোনে পরিণত হবে, রেকর্ডের বন্যা বয়ে যাবে আমদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে, রেকর্ডবুক নিয়ে কাজ করা কেউ হয়তো এতটাও আঁচ করেননি।

    টস জিতে টি-২০ বিশ্বকাপের ফাইনালে ভারতকে প্রথমে ব্যাটিং করতে পাঠিয়েছিলেন কিউয়ি অধিনায়ক মিচেল স্যান্টনার। পরের ১ ঘণ্টা ৪৩ মিনিটে একের পর এক রেকর্ডের ভাঙাগড়া দেখলেন ক্রিকেটপ্রেমীরা।

    কাকে ছেড়ে কার কথা বলা হবে? অভিষেক শর্মা। ফাইনালে তাঁকে খেলানো উচিত কি না, তা নিয়েই জোর জল্পনা ছিল। টুর্নামেন্ট শুরু করেছিলেন শূন্যের হ্যাটট্রিক দিয়ে। ফাইনালেও তাঁর ওপর আস্থা রেখেছিল টিম ম্যানেজমেন্ট। ১৮ বলে হাফসেঞ্চুরি করে প্রতিদান দিলেন বাঁহাতি অভিষেক। পাওয়ার প্লে-র প্রথম ২ ওভারে ভারতের স্কোর ছিল ১২/০। পরের চার ওভারে উঠল ৮০! টি-২০ বিশ্বকাপের ইতিহাসে পাওয়ার প্লে-তে যুগ্মভাবে সর্বোচ্চ স্কোর। ২০২৪ সালের বিশ্বকাপে আফগানিস্তানের বিরুদ্ধে ওয়েস্ট ইন্ডিজ় তুলেছিল ৯২/১। ভারত তুলল ৯২/০।

    ৭.২ ওভারে একশো পূর্ণ করল ভারত। টি-২০ বিশ্বকাপের ইতিহাসে নক আউটে দ্রুততম একশো। ৩৩ বলে হাফসেঞ্চুরি করলেন অপর ওপেনার সঞ্জু স্যামসন। টানা তিন ম্যাচে হাফসেঞ্চুরি। স্পর্শ করলেন শাহিদ আফ্রিদি ও বিরাট কোহলির কীর্তি। আফ্রিদি ও কোহলি টি-২০ বিশ্বকাপের সেমিফাইনাল ও ফাইনালে হাফসেঞ্চুরি করেছিলেন। সঞ্জুও সেই কীর্তিতে ভাগ বসালেন। টি-২০ বিশ্বকাপে টানা সবচেয়ে বেশি হাফসেঞ্চুরি করার নিরিখে মাহেলা জয়বর্ধনে, কোহলি, বাবর আজম, কে এল রাহুল, কুশল মেন্ডিস ও শাহিরজাদা ফারহানের সঙ্গে একই তালিকায় বসলেন সঞ্জু। 

     

    এক্সপ্রেস গতির লকি ফার্গুসন প্রথম ২ ওভারে দিলেন ৪৮ রান। টি-২০ বিশ্বকাপে প্রথম ২ ওভারে এত রান কোনওদিন কেউ খরচ করেননি। চলতি টি-২০ বিশ্বকাপে ২৪টি ছক্কা মেরেছেন স্যামসন। সেটিও রেকর্ড। কোনও এক বিশ্বকাপে এত ছক্কা কেউ মারেননি।

    অভিষেক-সঞ্জুর তৈরি মঞ্চে হাফসেঞ্চুরি করলেন ঈশান কিষাণও। ২০ ওভারে ভারত তুলল ২৫৫/৫। টি-২০ বিশ্বকাপের ফাইনালের ইতিহাসে যা সর্বোচ্চ রান। ভারতের জয় কি সময়ের অপেক্ষা?

    Click here to Read More
    Previous Article
    IND vs NZ Final: ফর্মের শিখরে স্য়ামসন, ফাইনালেও ঝোড়া ৮৯, করলেন অর্ধশতরানের হ্যাটট্রিক
    Next Article
    Trisha Krishnan: 'বিবাহবিচ্ছেদে বিশ্বাস করি না', পুরনো সাক্ষাৎকারে বলেছিলেন বিজয়ের চর্চিত প্রেমিকা তৃষা

    Related খেলা Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment