Search

    Language Settings
    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    dailyadda
    dailyadda

    Kiara Advani: মা হওয়ার পরে পর্দা থেকে ক্রমশই দূরে সরছেন কিয়ারা আডবাণী? আরও এক ছবি থেকে নাম বাদ

    4 days ago

    কলকাতা: একের পর এক ছবি হাতছাড়া হচ্ছে অভিনেত্রী কিয়ারা আডবাণী (Kiara Advani)-র। মা হওয়ার পর থেকে আর কাজ শুরু করেননি তিনি। 'ডন ৩' (Don 3) থেকে সরে দাঁড়িয়েছেন কিয়ারা, এছাড়া আরও একাধিক ছবি ছেড়ে দিয়েছেন তিনি। তবে শোনা যাচ্ছিল, কিয়ারা আডবাণীকে নাকি মধুবালা-র চরিত্রে দেখা যেতে চলেছে। চলচ্চিত্র দুনিয়ার আইকনিক চরিত্র, মধুবালা। তাঁর বায়োপিকে নাকি মুখ্যভূমিকায় দেখা যেতে চলেছে কিয়ারা আডবাণীকে। আরও শোনা গিয়েছিল, এই ছবি নাকি পরিচালনা করতে চলেছেন সঞ্জয় লীলা ভংসালী (Sanjay Leela Bhansali)। তবে সদ্যই এই যাবতীয় দাবি নস্যাৎ করে দেওয়া হয়েছে।

    সম্প্রতি জানানো হয়েছে, মধুবালার চরিত্রে অভিনয় করবেন না কিয়ারা আডবাণী। এই খবর এক্কেবারে ভুয়ো। মধুবালার বায়োপিক এখনও জল্পনার পর্যায়ে রয়েছে। তবে এখনও পর্যন্ত চূড়ান্ত হয়নি কোনও নায়িকা। পাশাপাশি, এই বায়োপিক সঞ্জয় লীলা ভংসালীর পরিচালনা করার খবরেরও সত্যতা নেই বলে জানানো হয়েছে। কিয়ারা আডবাণীকে শেষবার 'ওয়ার ২'-তে দেখা গিয়েছিল। এটি যশরাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সের একটি অংশ। এই ছবিতে কিয়ারার সঙ্গে ঋত্বিক রোশন এবং টাইগার শ্রফও ছিলেন। এরপরে কিয়ারাকে যশ-এর ছবি 'টক্সিক'-এ দেখা যাবে। এই ছবিতে তাঁর সঙ্গে নয়নতারা, হুমা কুরেশি, তারা সুতারিয়া এবং রুক্মিণী বসন্ত-কে দেখা যাবে।

    এর আগে, 'শক্তি শালিনী' (Shakti Shalin) সিনেমার মুখ্যচরিত্রে দেখা যাওয়ার কথা ছিল কিয়ারা আডাবাণীকে। কিন্তু তাঁকে এই চরিত্রে আর দেখা যাবে না। তাঁর জায়গায় দেখা যাবে, তুলনামুলক নতুন মুখ, অনীত পাড্ডা (Aneet Padda)-কে। এর আগে, অনীত পাড্ডা 'সাঁইয়ারা' (Saiyaara) ছবিতে অভিনয় করে যথেষ্ট খ্যাতি অর্জন করেছেন। 'সাঁইয়ারা' ছিল অনীত পাড্ডার প্রথম ছবি। সেই সিনেমায় যথেষ্ট পাওয়ার পরেই নতুন ছবির অফার এসেছে অনীত পাড্ডার হাতে।

    এর আগে একবার শোনা গিয়েছিল, মীনাকুমারীর বায়োপিকে দেখা যেতে চলেছে কৃতি শ্যানন (Kriti Shanon)-কে। তবে এরপরে শোনা গেল, কিয়ারা আডবাণী নাকি এই ভূমিকায় অভিনয় করছেন। তবে আজ একটি সাংবাদিক সম্মেলনে তৃপ্তি দিমরি বলেছেন, তিনি পর্দায় মীনাকুমারীর চরিত্র ফুটিয়ে তুলতে আগ্রহী। সদ্য মুক্তি পেয়েছে তৃপ্তির নতুন সিনেমা, ‘ধ়ড়ক ২’। আর এই সিনেমা নিয়েই একটি সাংবাদিক সম্মেলনে তৃপ্তি বলেন, তিনি বায়োপিকে অভিনয় করতে চান। এছাড়াও তিনি বলেন, তিনি মধুবালা ও মীনাকুমারীর বড় ভক্ত। তাঁদের চরিত্র যদি পর্দায় ফুটিয়ে তোলার সুযোগ পান তিনি, তাহলে সেটা হবে তাঁর বড় পাওয়া। তৃপ্তি দিমরি বলেন, 'যদি কেউ মীনাকুমারী বা মধুবালাজীর জীবন নিয়ে বায়োপিক তৈরি করতে চান, তাহলে তিনি সেই সিনেমার অংশ হতে চান।'

    Click here to Read More
    Previous Article
    Trisha Krishnan: 'বিবাহবিচ্ছেদে বিশ্বাস করি না', পুরনো সাক্ষাৎকারে বলেছিলেন বিজয়ের চর্চিত প্রেমিকা তৃষা
    Next Article
    Dev-Rukmini: ফের পর্দায় দেব-রুক্মিণীর জুটি, নারীদিবসে বড় ঘোষণা নায়কের

    Related বিনোদন Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment