Search

    Language Settings
    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    dailyadda
    dailyadda

    T20 World Cup 2026: কিউয়ি-বধ করে বিশ্ব চ্যাম্পিয়ন ভারত, টিম ইন্ডিয়াকে বিশ্বকাপ জয়ের শুভেচ্ছা মোদির 

    4 days ago

    আমদাবাদ: কুড়ি-বিশের বিশ্বকাপে (T20 World Cup) স্কাই ব্রিগেড উড়িয়ে দিল নিউজিল্যান্ডকে (New Zealand)। আমদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে রবি-রাতে ৯৬ রানের বিরাট ব্যবধানে মিচেল স্যান্টনারের নিউজিল্যান্ডকে হারিয়েছে ভারত (India)। এই নিয়ে তৃতীয় বার টি-২০ বিশ্বকাপ ট্রফি এল ভারতীয় শিবিরে। সূর্যকুমার যাদবের (Suryakumar Yadav) নেতৃত্বাধীন ভারত কিউয়িদের হারাতেই এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)।

    এক্স হ্যান্ডেলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি লেখেন, 'চ্যাম্পিয়ন্স! আইসিসি মেন’স টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতার জন্য ভারতীয় দলকে অনেক অনেক অভিনন্দন! এই অসাধারণ জয় অসাধারণ দক্ষতা, দৃঢ় সংকল্প এবং দলগত চেষ্টারই প্রতিফলন। পুরো টুর্নামেন্ট জুড়ে দলের সকলে অসামান্য ধৈর্য ও সাহসের প্রদর্শন করেছে। এই জয় প্রতিটি ভারতীয়র হৃদয়কে গর্ব ও আনন্দে ভরিয়ে দিয়েছে। সাবাশ, টিম ইন্ডিয়া!'

     

    ভারতের প্রধানমন্ত্রী দেশের ক্রীড়াক্ষেত্রে বরাবরই উন্নয়নের চেষ্টা করেন। ক্রীড়াবিদদের উদ্বুদ্ধও করেন। ভারতের অ্যাথলিটরা যখন কোনও মাল্টি স্পোর্টস ইভেন্টে যান, তখনও পেপটক দেন মোদি। পাশাপাশি ভারতীয় ক্রীড়াবিদরা বিশ্বমঞ্চে কোনও টুর্নামেন্টে অংশ নিলেই মোদি তাঁদের সঙ্গে দেখাও করেন। এ বার তাঁর নামাঙ্কিত স্টেডিয়ামে ভারত নিউজিল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপ জিতল, শীঘ্রই তাঁর বাসভবনে সাক্ষাতের জন্য ডাক পড়তে পারে স্কাই ব্রিগেডের।

    দেশের প্রধানমন্ত্রীর পাশাপাশি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও এক্স হ্যান্ডেলে শুভেচ্ছা বার্তা জানিয়েছেন ভারতীয় টিমকে। তিনি লেখেন, 'টিম ইন্ডিয়াকে অভিনন্দন! আজ টি-২০ বিশ্বকাপের ফাইনালে তোমাদের দুর্দান্ত জয় আমাদের গর্বিত করেছে।'

     

     

    ২০২৪ সালের পর ২০২৬... ব্যাক টু ব্যাক টি-২০ বিশ্বকাপ জিতল মেন ইন ব্লু। এই রেকর্ড আর কোনও টিমের নেই। একইসঙ্গে তিনটি আইসিসি টি-২০ বিশ্বকাপ ট্রফিও কোনও দলের ঝুলিতে নেই। যা এ বার থেকে থাকবে বিসিসিআইয়ের সদর দফতরে।

    Click here to Read More
    Previous Article
    Jasprit Bumrah: বিশ্বকাপের আগে ছোট্ট বদলে ম্যাজিক! মালিঙ্গার রেকর্ড ভেঙে কী বললেন ফাইনালের সেরা বুমরা?
    Next Article
    India T20 Champion: অভিশপ্ত আমদাবাদেই গৌরবের রাত! ধোনি-রোহিতের সামনে বিশ্বরেকর্ড গড়ে বিশ্বজয় ভারতের

    Related খেলা Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment