Search

    Language Settings
    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    dailyadda
    dailyadda

    Jasprit Bumrah: বিশ্বকাপের আগে ছোট্ট বদলে ম্যাজিক! মালিঙ্গার রেকর্ড ভেঙে কী বললেন ফাইনালের সেরা বুমরা?

    4 days ago

    আমদাবাদ: বিরাট কোহলি থেকে শুরু করে রোহিত শর্মা, সকলেই একবাক্যে জানিয়েছেন, তাঁর মতো বোলার এক প্রজন্মে একজনই আসে। তিনি, যশপ্রীত বুমরা (Jasprit Bumrah)। আমদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ভারতের টি-২০ বিশ্বকাপের ফাইনালে জয়ের অন্যতম নায়ক। হাতে ২৫৫ রানের পুঁজি নিয়ে নেমে নিউজ়িল্যান্ড ব্যাটিংকে ধ্বংস করেন বুম বুম বুমরা। ৪ ওভারে ১৫ রানে ৪ উইকেট। কিউয়ি ব্যাটিংয়ের মেরুদণ্ড ভেঙে দেন বুমরাই।

    তাঁকে ছাড়া ম্যাচের সেরা আর কাউকে বাছা সম্ভব ছিল না। সেমিফাইনালে ম্য়াচের সেরা হওয়ার পর সঞ্জু স্যামসন বলেছিলেন, এই পুরস্কার বুমরার প্রাপ্য। রবিবারও হাফসেঞ্চুরি করেছেন সঞ্জু। তবে এবার ম্যাচের সেরা বুমরা।

    যিনি ভেঙে দিলেন লাসিথ মালিঙ্গা ও অনরিক নখিয়ার বিশ্বরেকর্ডও। টি-২০ বিশ্বকাপে সর্বোচ্চ ৩৮টি করে উইকেট পেয়েছিলেন মালিঙ্গা ও নখিয়া। সেই রেকর্ড ভেঙে দিলেন বুমরা। টি-২০ বিশ্বকাপে ৪০ উইকেট হয়ে গেল তাঁর।

    ম্যাচের সেরা পুরস্কার পেয়ে বুমরা জানিয়েছেন, কীভাবে খারাপ সময় কাটিয়ে উঠলেন। বলেছেন, 'নিজের ঘরের মাঠে একটা ফাইনাল খেলে হেরে গিয়েছিলাম, কিন্তু আজ জিতেছি। আমি জানতাম পিচ ব্যাটিং সহায়ক। আমার সমস্ত অভিজ্ঞতা ব্যবহার করতে হয়েছে। এই টুর্নামেন্টের আগে আমার একটা সময় গিয়েছে যখন মনে হয়েছে আমি খুব বেশি চেষ্টা করছি। আমি ভাল বল করছিলাম কিন্তু খুব বেশি চেষ্টা করছিলাম। এই টুর্নামেন্টে ঠিকই করে নিয়েছিলাম যেরকমভাবে আমার কাছে আসছে, সেভাবেই আমি এগোব। আর তাতেই কাজ হয়েছে। আমার আত্মবিশ্লেষণই আমার সেরা অস্ত্র। বিশ্বকাপের ফাইনালে নিজের শহরের মাঠে ম্যাচের সেরা হব, এর চেয়ে ভাল আর কিছু হয় না।'

    বুমরা যোগ করেছেন, 'স্লোয়ার বলগুলি করছিলাম আমার অভিজ্ঞতা থেকে। এই পিচে প্রচুর ম্যাচ খেলেছি। অন্য দলকেও দেখেছি। আমি দেখেছি খুব জোরে বল করতে গেলে শট খেলা সহজ হয়ে যায়। তাই স্মার্ট থাকার চেষ্টা করেছি। বোঝার চেষ্টা করছিলাম ব্যাটার কী ভাবছে।'

    দলের বোলিং বিভাগের প্রশংসায় পঞ্চমুখ বুমরা। বলেছেন, 'আমাদের বোলিং নিয়ে যখনই আলোচনা হয়, ওরা সব সময়ই কোনও না কোনও বিকল্প নিয়ে হাজির হয়। যেখানে কথা বলার প্রয়োজন হয়, আমরা কথা বলি। আমরা কখনও ভয় পেয়ে যাই না। জলের ওপর মুখ তুলে থাকি। যে দল সেটা পারে তারাই জেতে। আমরা সেটা পেরেছি বলে খুব খুশি।'

    Click here to Read More
    Previous Article
    Sanju Samson: সচিনের মন্ত্রে বিশ্বজয়, টুর্নামেন্টের সেরা হয়ে মাস্টার ব্লাস্টারকে আবেগঘন ধন্যবাদ সঞ্জু স্যামসনের
    Next Article
    T20 World Cup 2026: কিউয়ি-বধ করে বিশ্ব চ্যাম্পিয়ন ভারত, টিম ইন্ডিয়াকে বিশ্বকাপ জয়ের শুভেচ্ছা মোদির 

    Related খেলা Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment