Search

    Language Settings
    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    dailyadda
    dailyadda

    Sanju Samson: সচিনের মন্ত্রে বিশ্বজয়, টুর্নামেন্টের সেরা হয়ে মাস্টার ব্লাস্টারকে আবেগঘন ধন্যবাদ সঞ্জু স্যামসনের

    4 days ago

    আমদাবাদ: আমদাবাদের আকাশ যখন আতসবাজিতে রঙিন, তখন মাঠের মাঝখানে দাঁড়িয়ে থাকা সঞ্জু স্যামসনের (Sanju Samson) চোখেমুখে ছিল এক অদ্ভুত প্রশান্তি। ভারতের (Team India) এই জয়ের অন্যতম কারিগর সঞ্জু। আর এই জয় সঞ্জুর দীর্ঘ লড়াই আর ধৈর্যেরও। টুর্নামেন্টের সেরা নির্বাচিত হয়ে পুরস্কার হাতে নিয়ে সঞ্জু যখন কথা বলতে শুরু করলেন, তখন উঠে এল ক্রিকেটের ঈশ্বর সচিন তেন্ডুলকরের (Sachin Tendulkar) নাম। পর্দার আড়াল থেকে কীভাবে সচিনের একটি পরামর্শ বদলে দিল সঞ্জুর জীবন, সেই রূপকথাই শোনালেন তিনি।

    টুর্নামেন্টের সেরার পুরস্কার হাতে নিয়ে সঞ্জু জানান, এই মুহূর্তটি তাঁর কাছে স্বপ্নের মতো। তিনি বলেন, 'আমি খুবই আনন্দিত এবং কৃতজ্ঞ। প্রকাশ করার ভাষা হারিয়ে ফেলেছি, সব আবেগ এক জায়গায় জমেছে।' নিজের সাফল্যের রহস্য জানাতে গিয়ে তিনি পিছিয়ে যান দু'বছর আগে। ২০২৪ বিশ্বকাপে দলে থেকেও মাঠে নামার সুযোগ পাননি, কিন্তু হাল ছাড়েননি। নিয়মিত অনুশীলন চালিয়ে গিয়েছেন।

     

    সঞ্জুর কথায় ফুটে ওঠে এক কঠিন লড়াইয়ের গল্প। তিনি বলেন, 'নিউজিল্যান্ড সিরিজের পর আমি ভেঙে পড়েছিলাম, আমার সব স্বপ্ন শেষ হয়ে গিয়েছিল। কিন্তু ঈশ্বরের পরিকল্পনা ছিল অন্যরকম। স্বপ্ন দেখার সাহস পেয়েয়েছিলাম বলেই আজ তার পুরস্কার পেলাম।" এই কঠিন সময়ে সঞ্জু পাশে পেয়েছিলেন অনেক প্রাক্তন ক্রিকেটারকে। বিশেষ করে সচিন তেন্ডুলকরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি জানান, গত কয়েক মাস ধরে সচিন স্যারের সঙ্গে তাঁর নিয়মিত দীর্ঘ আলোচনা হয়েছে। ক্রিকেট কিংবদন্তির সেই অমূল্য পরামর্শই আজ তাঁকে এই শিখরে পৌঁছে দিয়েছে। সাফল্যের চূড়ায় দাঁড়িয়েও সঞ্জু এখনও মাটির মানুষ। তিনি জানান, এই বিশ্বজয়ের মুহূর্তই এখন উপভোগ করতে চান। 

     

    ২০০৭ সালে মহেন্দ্র সিং ধোনির হাত ধরে ভারতে এসেছিল টি-২০ বিশ্বকাপ ট্রফি। এরপর বার্বাডোজে রোহিত শর্মার নেতৃত্বে টিম ইন্ডিয়া দ্বিতীয় বিশ্বকাপ ট্রফি জিতেছিল। আর এবার আমদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ট্রফি ধরে রাখল স্কাইয়ের ভারত।

    Click here to Read More
    Previous Article
    Kohli On T20 World Cup: এই বিস্ফোরক ক্রিকেটের তুলনা হয় না...ভারতের তৃতীয় টি-২০ বিশ্বকাপ জয় দেখে উচ্ছ্বসিত কোহলি
    Next Article
    Jasprit Bumrah: বিশ্বকাপের আগে ছোট্ট বদলে ম্যাজিক! মালিঙ্গার রেকর্ড ভেঙে কী বললেন ফাইনালের সেরা বুমরা?

    Related খেলা Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment