Search

    Language Settings
    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    dailyadda
    dailyadda

    Dev-Rukmini: ফের পর্দায় দেব-রুক্মিণীর জুটি, নারীদিবসে বড় ঘোষণা নায়কের

    4 days ago

    কলকাতা: নারীদিবসে নতুন ঘোষণা করলেন দেব (Dev)। ফের একবার বড়পর্দায় ফিরছে দেব আর রুক্মিণী মৈত্র (Rukmini Maitra)-র জুটি। আজ নারীদিবসে সোশ্যাল মিডিয়ায় নতুন সিনেমা 'বাইক অ্যাম্বুল্যান্স দাদা'-র নতুন পোস্টার প্রকাশ্যে আনলেন দেব। সেখানেই তিনি জানিয়ে দিলেন, পর্দায় করিম উল হকের স্ত্রীয়ের ভূমিকায় দেখা য়াবে রুক্মিণী মৈত্রকে। করিমূল হকের স্ত্রীয়ের নাম অঞ্জু, সেই ভূমিকাতেই দেখা যাবে রুক্মিণীকে। তাঁকে শেষবার দেখা গিয়েছিল 'বিনোদিনী' ছবিতে। দেবের সঙ্গে ব্যোমকেশ-এ শেষবার জুটি বেঁধেছিলেন রুক্মিণী। 'বাইক অ্যাম্বুল্যান্স দাদা'-র হাত ধরে পর্দায় ফিরছে দেব রুক্মিণী জুটি। 

    সোশ্যাল মিডিয়ায় দেব রুক্মিণীর সঙ্গে নিজের লুক ও শেয়ার করে নিয়েছেন। সেখানে দেখা যাচ্ছে, দেবের সাইকেলের সামনে বসে রয়েছেন রুক্মিণী। তাঁর পরণে হলুদ সালোয়ার কামিজ, মাথায় ফুল। সোশ্যাল মিডিয়ায় এই পোস্টার শেয়ার করে দেব লিখেছেন, 'আন্তর্জাতিক নারীদিবসে আমরা নারীশক্তির উদযাপন করছি, সমস্ত ছকভাঙা সফরের পিছনেই তো নারীর অবদান থাকে। আপনাদের সামনে নিয়ে এলাম, অঞ্জুকে। করিমূল হকের ঈশ্বরপ্রাণা স্ত্রী। করিমূল হকের জীবন হাজার হাজার মানুষের জীবনকে ছুঁয়ে গিয়েছে। আর তাঁর সেই সফরের পিছনে নীরব অথচ গুরুত্বপূর্ণ অবদান ছিল তাঁর স্ত্রীয়ের।'

    ২৫ ডিসেম্বরই নিজের নতুন সিনেমার ঘোষণা করেছিলেন দেব।  বাস্তব জীবনের এক নায়কের গল্প এবার পর্দায় তুলে নিয়ে আসবেন দেব । পদ্মশ্রী করিমুল হকের জীবনে গল্প অনেকেরই জানা । অ্যাম্বুল্যান্সের অভাবে প্রয়াত হয়েছিলেন তাঁর মা । সঠিক সময়ে হাসপাতালে নিয়ে যেতে পারেননি পরিবারের মানুষেরা । তারপরেই করিমুল নিজের কাছে নিজেই প্রতিজ্ঞা করেন, গ্রামের কেউ যেন অ্যাম্বুল্যান্সের অভাবে মারা না যান । বাইকে করেই অসুস্থ রোগীকে হাসপাতালে পৌঁছে দিয়ে তিনি প্রাণ বাঁচিয়েছেন হাজার হাজার মানুষের । বাস্তবের সেই নায়ককে নিয়েই দেবের নতুন সিনেমা ।

    সোশ্যাল মিডিয়ায় ছবির নতুন পোস্টার শেয়ার করে নিয়েছেন রুক্মিণী ও। ইতিমধ্যেই উত্তরবঙ্গে শ্যুটিং করে এসেছেন তাঁরা, সঙ্গে ছিলেন শুভাশিস মুখোপাধ্যায় ও। শ্যুটিং শেষ হওয়ার পরে আবির খেলাতেও মেতেছিলেন তাঁরা। সেই ছবি শেয়ার ও করে নিয়েছিলেন সোশ্যাল মিডিয়ায়। 

     

     
     
     
     
     
    View this post on Instagram
     
     
     
     
     
     
     
     
     
     
     

    A post shared by Dev Entertainment Ventures (@deventertainmentventures)

    Click here to Read More
    Previous Article
    Kiara Advani: মা হওয়ার পরে পর্দা থেকে ক্রমশই দূরে সরছেন কিয়ারা আডবাণী? আরও এক ছবি থেকে নাম বাদ
    Next Article
    Vijay Thalapati: 'যা গুঞ্জন শুনছেন...', প্রেমের কথা অস্বীকার করলেন না বিজয়, প্রথমবার মুখ খুলে কী বার্তা?

    Related বিনোদন Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment