Search

    Language Settings
    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    dailyadda
    dailyadda

    Vijay Thalapati: 'যা গুঞ্জন শুনছেন...', প্রেমের কথা অস্বীকার করলেন না বিজয়, প্রথমবার মুখ খুলে কী বার্তা?

    4 days ago

    কলকাতা: বিজয় থলপতি (Vijay Thalapati)-র ব্যক্তিগত সম্পর্ক বর্তমানে চর্চার কেন্দ্রে। আসন্ন আসন্ন তামিলনাড়ু নির্বাচনে অংশগ্রহণ ও করতে চলেছেন তিনি। কিন্তু এই পরিস্থিতির মধ্যেই দক্ষিণের জনপ্রিয় অভিনেতার বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনেছেন তাঁর স্ত্রী। প্রতারণার অভিযোগ এনে দীর্ঘ সম্পর্কে ইতি টানতে চেয়েছেন বিজয়ের স্ত্রী। বিবাহবিচ্ছেদের মামলা করেছেন, সঙ্গীতা সোরনালিঙ্গম। আর এই খবর প্রকাশ্যে আসার পাশাপাশিই, শোনা গিয়েছে দক্ষিণের আরেক অভিনেত্রীর সঙ্গে নাকি প্রেমের সম্পর্ক তৈরি হয়েছে বিজয়ের। 

    কে এই নায়িকা? এই নায়িকা হলেন, তৃষা কৃষ্ণন। সম্প্রতি একসঙ্গে কাজ করেছেন বিজয় আর তৃষা। অভিযোগ, তৃষা আর বিজয় কাজের বাইরেও নাকি একসঙ্গে সময় কাটাতে বিদেশে গিয়েছিলেন। গোটা বিষয়টা বিজয়ের স্ত্রী জানতে পারার পরেই তিনি পদক্ষেপ নিয়েছেন। এই গুঞ্জন ছড়িয়ে পরার পর থেকেই নজরে তৃষা আর বিজয়। তবে নিজেদের সম্পর্ক নিয়ে লুকোচুরি না করে সদ্যই নাকি একসঙ্গে বিয়েবাড়ি গিয়েছিলেন তাঁরা। তবে এবার, নারীদিবসের প্রাক্কালে বিজয় মুখ খুললেন নিজের ব্যক্তিগত সম্পর্ক নিয়ে।

    সম্প্রতি একটি অনুষ্ঠানে যোগ দিয়ে বিজয় বলেন, 'সম্প্রতি আমায় যে যা যা কথা, যা যা গুঞ্জন চলছে, তাতে কান দেবেন না। ওই সমস্ত জিনিস ভেবে নিজের সময় নষ্ট করবেন না। আমি আমার ভাবনাটা ভাবতে পারি। তবে দুঃখ লাগে এখানেই যে, আমার ব্যক্তিগত জীবনের সিদ্ধান্ত নিয়ে যখন অনুরাগীরা দুঃখিত হন। আমি চাই তাঁরা কেবলমাত্র আমার কাজই দেখুন।' বিজয়ের এই মন্তব্যের ফলে অবশ্য অনেকেই তাঁর বিরুদ্ধে রুষ্ট হয়েছেন। অনেকে যেমন অভিনেতাকে 'নির্লজ্জ' বলে দাগিয়ে দিয়েছেন, তেমনই অনেক অনুরাগী আবার আর্জি জানিয়েছেন, বিজয়ের বক্তব্যটা যেন একবার শোনা হয়। তাঁরও কিছু বলার থাকতে পারে, তিনিও কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে পারেন। অন্যদিকে সঙ্গীতা তাঁর শশ্বুর বাড়ি থাকতে পারার দাবি জানিয়ে আদালতে গিয়েছেন।

    এদিনের সভা থেকে বিজয় বেশ কিছু রাজনৈতিক ঘোষণাও করেন। তিনি এদিন ঘোষণা করে বলেন যে, তাঁর দল যদি আসন্ন বিধানসভা নির্বাচনে জনগণের সমর্থন পায়, তাহলে মহিলাদের জন্য বেশ কিছু কল্যাণমূলক প্রকল্প শুরু করা হবে। এর মধ্যে রয়েছে প্রতি মাসে ২৫০০ টাকার আর্থিক সাহায্য, যুবতীদের বিবাহের সময় একটি সোনার মুদ্রা ও রেশমি শাড়ি এবং সমস্ত পরিবারকে ছ'টি বিনামূল্যে গ্যাস সিলিন্ডার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন বিজয়।

    Click here to Read More
    Previous Article
    Dev-Rukmini: ফের পর্দায় দেব-রুক্মিণীর জুটি, নারীদিবসে বড় ঘোষণা নায়কের
    Next Article
    Entertainment News: বিয়ে নিয়ে বাড়িতে অশান্তি, ভয়াবহ পদক্ষেপ নিলেন নেটপ্রভাবী, নাকি নিছকই দুর্ঘটনা?

    Related বিনোদন Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment