Search

    Language Settings
    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    dailyadda
    dailyadda

    Buy Cheap Gold: যুদ্ধের মধ্যে চড়চড়িয়ে বাড়ছে দাম, তাহলে কম দামে সোনা কিনবেন কীভাবে?

    1 week ago

    ইরানের সঙ্গে সংঘাতে ইজরায়েল। ক্রমশ উত্তেজনা বাড়ছে মধ্যেপ্রাচ্যে। আর এরই মধ্যে বিশ্ব জুড়ে বাড়ছে সোনার দাম ও পেট্রোলিয়ামের দাম। তারপর আপনি যদি আবার এখন সোনা কিনতে যান, তাহলে সোনার গয়নার ক্ষেত্রে আপনাকে দিতে হবে আরও ৩ শতাংশ  জিএসটি। তাহলে আপনি যদি কম খরচে সোনা কিনতে চান, তাহলে কী উপায়? কীভাবে সোনা কিনলে সবচেয়ে সস্তায় সোনা কিনতে পারবেন আপনি?

    আপনি যদি সোনার দোকান থেকে সোনা কিনতে চান তাহলে আপনাকে সোনা কিনতে গেলে দিতে হবে ৩ শতাংশ জিএসটি। এ ছাড়াও ওই সোনার উপর মেকিং চার্জও দিতে হবে আপনাকে। আর সেই ক্ষেত্রে আপনার ওই সোনার দামও এক ধাক্কায় বেড়ে যাবে অনেকটাই। অর্থাৎ, ১০০ টাকার সোনা আপনি যদি কিনতে চান তাহলে আপনাকে হয়তো আরও ৬ বা ৭ টাকা বাড়তি দিতে হবে। আর সমস্যাটা এখানেই। তাহলে কী উপায়?

    সস্তায় সোনা কিনতে চাইলে সবছেয়ে ভাল উপায় হল ডিজিটালি সোনা কেনা। আবার ডিজিটালি সোনা কেনার একাধিক উপায় রয়েছে আপনার কাছে। প্রথমত, আপনি সোনার বন্ড কিনতে পারে। দ্বিতীয়ত, আপনি কিনতে পারেন ডিজিটাল গোল্ড। তৃতীয়ত, আপনি গোল্ড ইটিএফ কিনতে পারেন। এ ছাড়াও আপনি যদি অবগত হন, তাহলে আপনি মাল্টি কমোডিটি এক্সচেঞ্জ থেকেও সোনার ফিউচার কিনতে পারেন।

    কিন্তু এতগুলো অপশন দেখেই মাথা ঘুরছে কি? তাহলে কোনটা আপনার জন্য সেরা হবে, সেটা তো জানতে হবে নাকি? আপনি যদি বন্ড কিনতে চান, সেই ক্ষেত্রে আপনি একটু সমস্যা পড়তে পারেন। কারন, সোনার বন্ড সবচেয়ে সেফ ও এই বন্ড জারি করে সরকার। ফলে, এই বন্দের নিরাপত্তাও সবচেয়ে বেশি। কিন্তু সমস্যা হল, গত কয়েক বছর সরকার কোনও নতুন গোল্ড বন্ড জারি করেনি। ফলে, আপনাকে যদি কিনতে হবে তাহলে আপনাকে কোনও ব্রোকারের থেকে কিনতে হবে। এ ছাড়াও এই গোল্ড বন্ড আপনাকে সেকেন্ডারি মার্কেট থেকে কিনতে হবে।

    এবার আপনি যদি ডিজিটাল গোল্ড কেনার কথা ভাবেন? তাহলে মনে রাখতে হবে এই ডিজিটাল গোল্ড আসলে সরকার বা কোনও সরকারি সংস্থার দ্বারা রেগুলেটেড নয়। ফলে, আগামীতে কোনও সমস্যা হলে আপনার যাওয়ার জায়গাটা বেশ সীমিত। আর এই নিয়েই কয়েক দিন আগে বিনিয়োগকারীদের সতর্ক করেছে সেবি।

    আপনি যদি গোল্ড ইটিএফ কেনেন, তাহলে আপনি অনেকটা নিরাপদ। কারণ, ইটিএফ শেয়ারের মতো কেনা-বেচা করা যায়। এ ইটিএফের আরও একটি সুবিধা হল ইটিএফ কিন্তু সেবির অধীনে রেগুলেটেড। ফলে, এখানে টাকা বিনিয়োগ করলে আপনি নিশ্চিন্তে থাকতে পারেন। আর এর পর হল মাল্টি কমোডিটি এক্সচেঞ্জ থেকে সোনার ফিউচার কেনা। এই ক্ষেত্রে আপনার ফিউচার ও অপশন সংক্রান্ত জ্ঞান থাকা জরুরি। নাহলে আগামীতে এই নিয়ে সমস্যা তৈরি হতে পারে। আর সেই কারণেই এই যুদ্ধের সময় আপনার সস্তায় সোনা কেনার রাস্তাটা খুবই সীমিত। ফলে, সোনা কিনতে চাইলে এখনই আপনার অর্থনৈতিক উপদেষ্টার সঙ্গে কথা বলুন, তাঁর থেকে পরামর্শ নিয়ে তারপরই ঠিক করুন সোনা কিনবেন নাকি কিনবেন না।

    তবে আপনাকে মনে রাখতে হবে, এই দামটা শুধুমাত্র সোনা ও রুপোর দাম। আপনি যদি গয়না কিনতে যান তাহলে এর সঙ্গে যুক্ত হবে জিএসটি ও মেকিং চার্জ। এখানে পাওয়া সমস্ত তথ্যই স্বর্ণশিল্প বাঁচাও কমিটি থেকে পাওয়া। সোনা বা রুপোর দাম বেড়ে যাওয়া বা কমে যাওয়া একাধিক বিষয়ের উপর নির্ভর করে। ফলে, কেনার আগে সব বিষয় যথাযথ ভাবে দেখে নিয়ে তারপর সোনা কিনুন।

    Click here to Read More
    Previous Article
    US-Israel Attack Iran: ইরানের বুকে ২০০০ হামলা, সাগরে ডুবিয়ে দেওয়া হয়েছে জাহাজ-সাবমেরিন, দাবি আমেরিকার, বাড়ানো হচ্ছে অস্ত্রের উৎপাদন
    Next Article
    Who is Mojtaba Khamenei: আয়াতোল্লার উত্তরাধিকারী ছেলে মোজতবা, জরুরি ভিত্তিতে সর্বোচ্চ শাসক নির্বাচিত, ইরানবাসী কি মানবেন?

    Related আন্তর্জাতিক Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment