Search

    Language Settings
    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    dailyadda
    dailyadda

    US-Israel Attack Iran: ইরানের বুকে ২০০০ হামলা, সাগরে ডুবিয়ে দেওয়া হয়েছে জাহাজ-সাবমেরিন, দাবি আমেরিকার, বাড়ানো হচ্ছে অস্ত্রের উৎপাদন

    1 week ago

    নয়াদিল্লি: অতর্কিতে হামলা থেকে একেবারে যুদ্ধের পরিস্থিতি। পশ্চিম এশিয়ায় পুরোদস্তুর যুদ্ধ নেমে আসা সময়ের অপেক্ষা বলে মনে করছেন অনেকেই। সেই আবহেই ইরানের বিরুদ্ধে প্রহারের তীব্রতা বোঝাল আমেরিকা। জানাল, ইরানের বুকে প্রায় ২০০০ লক্ষ্য়ে আঘাত হেনেছে তারা। প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে ইরানের। (US-Iran War)

    আমেরিকার সেনার সেন্ট্রাল কম্যান্ড (CENTCOM) জানিয়েছে, ইরানের বুকে প্রায় ২০০০ লক্ষ্যে আঘাত হেনেছে আমেরিকা। সাগের ডুবিয়ে দেওয়া হয়েছে ইরানের ১৭টি জাহাজ, যার মধ্যে রয়েছে সাবমেরিনও। অ্যাডমিরাল ব্র্য়াড কুপার জানিয়েছেন, ইরানের বিরুদ্ধে যুদ্ধে নেমেছে আমেরিকার ৫০ হাজারের বেশি বাহিনী, ২০০টি যুদ্ধবিমান, দু’টি বিমান পরিবহণকারী যান এবং বোমারু বিমান। (US-Israel Attack Iran)

    তবে এখানেই শেষ নয়। কুপার জানিয়েছেন, দেশ থেকে আরও বাহিনী, সরঞ্জাম আসছে পশ্চিম এশিয়ায়। ২০০৩ সালে ইরাক আক্রমণের সময় যতটা তীব্র আঘাত হানা হয়েছিল, এবার ইরানের উপর তার প্রায় দ্বিগুণ আঘাত হেনেছে আমেরিকা এবং ইজ়রায়েল। ইরানের আকাশ প্রতিরক্ষা গুঁড়িয়ে দেওয়া হয়েছে। ধুলোয় মিশিয়ে দেওয়া হয়েছে ইরানের শতাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, লঞ্চার, ড্রোন।

    এখনও পর্যন্ত প্রাপ্ত হিসেব অনুযায়ী, ইরানের তরফে পারস্য উপসাগর ছাড়িয়ে প্রায় ২০০০ ড্রোন নিক্ষেপ করা হয়েছে। সংযুক্ত আরব আমিরশাহি জানিয়েছে, ইরানের ছোড়া ৮১২টি ড্রোন, ১৮৬টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং আটটি ক্রুজ মিসাইল চিহ্নিত করেছে তারা, যেগুলি তাদের লক্ষ্য করে ছোড়া হয়। তবে অধিকাংশই ঠেকানো সম্ভব হয়েছে।

    সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, পশ্চিম এশিয়ায় যুদ্ধের মধ্যেই শুক্রবার হোয়াইট হাউসে অস্ত্রশস্ত্র নির্মাণকারী সংস্থাগুলির সঙ্গে বৈঠক রয়েছে ট্রাম্পের। Lockheed Martin, Raytheon এবং অন্য সংস্থার প্রতিনিধিরা বৈঠকে উপস্থিত থাকবেন। উৎপাদন বাড়ানো নিয়ে সেখানে আলোচনা হতে পারে। ইরানের বিরুদ্ধে যুদ্ধ দীর্ঘায়িত হতে পারে বলে আগেই ইঙ্গিত দিয়েছেন ট্রাম্প। জানিয়েছেন, এক মাসেরও বেশি সময় ধরে যুদ্ধ চলতে পারে। তবে তাঁদের হাতে যে ‘অফুরন্ত’ অস্ত্রশস্ত্র আছে, তা দিয়ে সারাজীবনও যুদ্ধ চালিয়ে যেতে পারে আমেরিকা।

    গত শনিবার প্রথম ইরানে হামলা চালায় আমেরিকা এবং ইজ়রায়েল। সেই থেকে যুদ্ধের আঁচে জ্বলছে পশ্চিম এশিয়া। ইরানে সবমিসিয়ে মৃতের সংখ্যা ৮০০। আহতও হয়েছেন বহু মানুষ। সেখানকার হাসপাতাল থেকে স্কুল, বিমানবন্দরে হামলা চালানো হয়েছে। গতকাল ইরানের রাষ্ট্রপতি ভবনেও হামলা চালায় আমেরিকা এবং ইজ়রায়েল। পাল্টা ইজরায়েলে লাগাতার ক্ষেপণাস্ত্র হানা চালিয়ে যাচ্ছে। সংযুক্ত আরব আমিরশাহির তেৈল শোধনাগারে হামলা চালিয়েছে তারা। ওমানের সাল্লাহ বন্দরে ক্ষেপণাস্ত্র ফেলা হয়। রিয়াধে আমেরিকার দূতাবাসও গুঁড়িয়ে দেয় তারা।

    Click here to Read More
    Previous Article
    Rahul Sinha: রাজ্যসভায় বিজেপির প্রার্থী রাহুল সিন্হা, কী বললেন তিনি ? "...এখানে মহিলাদের সম্মান নেই"
    Next Article
    Buy Cheap Gold: যুদ্ধের মধ্যে চড়চড়িয়ে বাড়ছে দাম, তাহলে কম দামে সোনা কিনবেন কীভাবে?

    Related আন্তর্জাতিক Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment