Search

    Language Settings
    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    dailyadda
    dailyadda

    Viral Video: ক্লাসের মধ্যেই ছাত্রীর থেকে 'ম্যাসাজ' নিচ্ছেন প্রধান শিক্ষিকা ! ভিডিও ভাইরাল হতেই সাসপেন্ড

    6 days ago

    Viral Video: ক্লাসের মধ্যেই ছাত্রীর থেকে ম্যাসাজ নিচ্ছেন স্কুলের প্রধান শিক্ষিকা। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে সেই ভিডিও সাসপেন্ড করা হয়েছে প্রাইমারি স্কুলের ওই শিক্ষিকাকে। উত্তরপ্রদেশে চিত্রকূট জেলার একটি প্রাথমিক বিদ্যালয়ে ঘটেছে এই কাণ্ড। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে, শ্রেণিকক্ষের মেঝেতেই শুয়ে পড়েছেন প্রধান শিক্ষিকা। আর এক ছাত্রী তাঁকে মালিশ করে দিচ্ছে। 

    চিত্রকূট জেলার Karwi এলাকার প্রাইমারি স্কুল নয়া বাজার পার্ট- ১ - এ ঘটেছে এই ঘটনা। অভিযুক্ত শিক্ষিকার নাম মধু কুমারী রাই। তিনি ওই প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা। অভিযোগ গত ২৮ ফেব্রুয়ারি সকালবেলায় ক্লাসে আসেন দিদিমণি। ক্লাস চলাকালীনই তিনি মেঝেতে শুয়ে পড়ে এবং ছাত্রীদের বলেন তাঁকে মালিশ করে দিতে, এমনই অভিযোগ উঠেছে। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে, ক্লাসের মেঝেতে শুয়ে রয়েছেন প্রধান শিক্ষিকা। আর স্কুলের পোশাক (ইউনিফর্ম) পড়া এক ছাত্রী তাঁকে মালিশ করে দিচ্ছে। এক ছাত্রীকে দেখা গিয়েছে বেঞ্চের উপর বসে পা দিয়ে প্রধান শিক্ষিকার পিঠ, কোমর মালিশ করে দিচ্ছে সে। পরমুহূর্তেই আবার হাঁটু মুড়ে মাটিতে বসে হাত দিয়ে শিক্ষিকার পিঠে মালিশ করে দিতে দেখা গিয়েছে ওই ছাত্রীকে। সম্ভবত হাতে বেলন-চাকির বেলন নিয়ে শিক্ষিকার পিঠে, কোমরে, পায়ে মালিশ করতে দেখা গিয়েছে ছাত্রীকে। 

    সূত্রের খবর, একজন ছাত্রীকে প্রধান শিক্ষিকাকে প্রথমে বলেওছিল যে সে জানে না কীভাবে ম্যাসাজ করতে হবে। এরপর শিক্ষিকা ওই ছাত্রীকে বলেন, সে যেন তাঁর পিঠের উপর চড়ে ভালভাবে টিপে টিপে মালিশ করে দেয়। পেটে ভর দিয়ে উপুর হয়ে শুয়েছিলেন প্রধান শিক্ষিকা। আর পা দিয়ে শিক্ষিকার পিঠ মালিশ করে দিচ্ছিল এক ছাত্রী। সেই ছবি ধরা পড়েছে ভাইরাল ভিডিওতে। স্কুলেরই এক কর্মী গোটা ঘটনা ফোনে রেকর্ড করে রেখেছিলেন সেই সময়। পরে তা আপলোড করে দেন সোশ্যাল মিডিয়ায়। নিমেষে ভাইরাল হয়ে যায় ওই ভিডিও। 

    তাৎক্ষণিক ভাবে ওই প্রধান শিক্ষিকাকে সাসপেন্ড করা হয়েছে বেসিক শিক্ষা অধিকারীর তরফে। তদন্ত শুরু হয়েছে। তদন্তের পর পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। যদিও অভিযুক্ত শিক্ষিকার দাবি, এই ভিডিও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অর্থাৎ এআই ব্যবহার করে তৈরি করা হয়েছে। তাঁর বিরুদ্ধে ওঠে যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন ওই প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষিকা। 

    Click here to Read More
    Previous Article
    US Attacks Iran: মাটিতে ফলে তরল সোনা, ভেনিজুুয়েলার চেয়ে অনেক এগিয়ে, ইরানের তেলই পৃথিবীর মধ্যে সর্বোত্তম
    Next Article
    US-Israel Attack Iran: ‘বাঙ্কারে যেতে রাজি হননি আয়াতোল্লা খামেনেই’, সুপ্রিম লিডারের প্রতিনিধির এক্সক্লুসিভ সাক্ষাৎকার, ভারতকে নিয়ে বললেন…

    Related ভারত Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment