Search

    Language Settings
    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    dailyadda
    dailyadda

    US-Israel Attack Iran: ‘বাঙ্কারে যেতে রাজি হননি আয়াতোল্লা খামেনেই’, সুপ্রিম লিডারের প্রতিনিধির এক্সক্লুসিভ সাক্ষাৎকার, ভারতকে নিয়ে বললেন…

    6 days ago

    আশিস সিংহ: একযোগে হামলা আমেরিকা এবং ইজ়রায়েলের। বেঘোরে মৃত্যু আয়াতোল্লা আলি খামেইনির। সেই নিয়ে দ্বিতীয় সপ্তাহেও যুদ্ধের আঁচে উত্তপ্ত পশ্চিম এশিয়া। হামলার পাল্টা হামলা চলছে যেমন, হুমকি-হুঁশিয়ারিও অব্যাহত রয়েছে। এমন পরিস্থিতিতে ABP Live-এ মুখ খুললেন ভারতে নিযুক্ত ইরানের সর্বোচ্চ শাসকের প্রতিনিধি ডঃ আব্দুল মজিদ হাকিম ইলাহি। এক্সক্লুসিভ সাক্ষাৎকারে বর্তমান পরিস্থিতি নিয়ে যেমন নিজের মতামত জানালেন, তেমনই ইরানের ভবিষ্যৎ পরিকল্পনাও তুলে ধরলেন। 

    প্রশ্ন:  আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, নিঃশর্ত আত্মসমর্পণ করতে হবে ইরানকে। তাঁদের হাতে যে ‘অফুরন্ত’ অস্ত্রশস্ত্র রয়েছে, তা ব্যবহার করে সারাজীবন যুদ্ধ চালিয়ে যাওয়ার কথাও শোনা গিয়েছে তাঁর মুখে। ইরান কি সেই নিয়ে কোনও ভাবনাচিন্তা করছে?

    ডঃ ইলাহি: ইরান আত্মসমর্পণ করবে না। আমরা কখনও আত্মসমর্পণ করিনি, করবও না। আগামী আট বছর যুদ্ধ চালিয়ে নিয়ে যেতে প্রস্তুত ইরান। 

    প্রশ্ন: ইরান পরমাণু বোমা তৈরির কাছাকাছি বলে বার বার অভিযোগ তুলেছে ইজ়রায়েল। আমেরিকার দাবি, আগেভাগে হামলা না চালালে, ইরান সবকিছু ধ্বংস করে দিত। 

    ডঃ ইলাহি: একেবারে অন্যায় অভিযোগ। ইরান না কখনও পরমাণু বোমা তৈরি করেছে, না কখনও করবে। কারণ ইরানের জন্য ওটা হারাম। আমাদের সর্বোচ্চ শাসকও সেকথা জানিয়েছিলেন। 

    প্রশ্ন: অতর্কিতে হামলা চালায় আমেরিকা এবং ইজ়রায়েল। খামেনেইয়ের উপর হামলা হতে পারে বলে কি আঁচ করতে পেরেছিল ইরান?

    ডঃ ইলাহি: জানতাম ওরা খামেনেইকে হত্যার চেষ্টা করবে। ওঁকে বাঙ্কারে বা গ্রামে চলে যাওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু উনি যেতে রাজি হননি। জানান, নিজের বাকি লোকজনকে ফেলে রেখে কোথাও যাবেন না।

    প্রশ্ন: খামেনেইয়ের উত্তরাধিকারী কে হবেন? 

    ডঃ ইলাহি: ৮৮ জন প্রতিনিধির কমিটিই সিদ্ধান্ত নেবে। বর্তমানে যা পরিস্থিতি, তাতে বৈঠক হচ্ছে না। তাই সময় লাগছে। 

    প্রশ্ন: শিশুদের স্কুলে হামলা হয়েছে। গণকবরের ছবি দেখেছে গোটা বিশ্ব। কী পরিস্থিতি ইরানের?

    ডঃ ইলাহি: আমাদের জল শোধনাগার থেকে তৈল শোধনাগার, হাসপাতালেও হামলা চালিয়েছে ওরা। ১৭০ স্কুল পড়ুয়া, নিষ্পাপ শিশুদের হত্যা করেছে।

    প্রশ্ন: ইরানে ক্ষমতার পালাবদলের ডাক দিয়েছেন ট্রাম্প। নেতৃত্ববদলে, অভ্যুত্থান বদলে ইরানবাসীকে আহ্বান জানিয়েছে ইজ়রায়েলও…

    ডঃ ইলাহি: ইরানের রাস্তায় কোনও শিশুকে জিজ্ঞেস করুন, সেও হেসে উড়িয়ে দেবে। আমেরিকায় ট্রাম্পের জন্য মেয়রের পদই উপযুক্ত। 

    প্রশ্ন: পশ্চিম এশিয়ায় যুদ্ধ পরিস্থিতির জন্য ইরানকে দায়ী করেছে আমেরিকা এবং ইজ়রায়েল। লেবাননে হেজবোল্লা থেকে প্যালেস্তাইনের হামাস এবং ইয়েমেনের সশস্ত্র বাহিনী হুথিকে অস্ত্রশস্ত্র জোগানোর অভিযোগ তেহরানের বিরুদ্ধে। ইজ়রায়েলের দাবি, তাদের বিরুদ্ধে সশস্ত্র গোষ্ঠীকে ইন্ধন জোগাচ্ছে ইরান। তারা ইরানের হয়ে ছায়াযুদ্ধ চালাচ্ছে।

    ডঃ ইলাহি: দেখেছেন কী অবস্থায় রয়েছে ওরা? পশুর চেয়েও খারাপ অবস্থায় রাখা হয়েছে। ইজ়রায়েল কী নিদারুণ শোষণ চালায় ওদের উপর। দেখুন লেবাননে কী করেছে! তবেই লড়াইয়ে ঐক্যবদ্ধ হয়েছে ওরা।

    প্রশ্ন: সংযুক্ত আরব আমিরশাহি, কুয়েত, বাহরাইনের মতো প্রতিবেশী দেশগুলিতে ক্ষেপণাস্ত্র, ড্রোন নিক্ষেপ চলছেই। সেই নিয়েও কিন্তু প্রশ্ন উঠছে।

    ডঃ ইলাহি: আমাদের প্রেসিডেন্ট পরিষ্কার জানিয়েছেন, আমাদের বিরুদ্ধে আমেরিকাকে জমি ব্যবহার করতে না দিলে, আমরা কারও উপর হামলা চালাব না। আমেরিকা কী করে হামলা করছে আমাদের? আমেরিকা থেকে সরাসরি আক্রমণ সম্ভব নয়। ওই দেশগুলিকে ব্যবহার করছে ওরা। আমাদেরও আত্মরক্ষার অধিকার আছে ওদের জিজ্ঞেস করুন। দোষ তো ওদের! আমাদের নয়। 

    প্রশ্ন: চিন এবং রাশিয়া কি কোনও ভাবে সাহায্য় করছে ইরানকে? 

    ডঃ ইলাহি: ট্রাম্প নিজেই বলেছেন রাশিয়া এবং চিনের পক্ষে ইরানকে সাহায্য় করা সম্ভব নয়। এসব সংবাদমাধ্যমের উস্কে দেওয়া জল্পনা। 

    প্রশ্ন: এই যুদ্ধ কোথায় গিয়ে শেষ হবে? পশ্চিম এশিয়ায় কি শান্তি ফিরবে? 

    ডঃ ইলাহি: শান্তি অবশ্যই মিলবে। তার জন্য ট্রাম্প এবং নেতানিয়াহুকে প্রশ্ন করা উচিত। ওরা আমাদের উপর হামলা চালিয়েছে, আমাদের সর্বোচ্চ শাসককে হত্যা করেছে। তা না করে আমাদের থামতে বলা হচ্ছে। ট্রাম্প এবং নেতানিয়াহুকে কেন একথা বলা হচ্ছে না? 

    প্রশ্ন: যুদ্ধের জেরে তেল, গ্যাসের দাম আগুন। ভারতেও এর প্রভাব পড়ছে…

    ডঃ ইলাহি: আমরা এর প্রভাব জানি। ভারতেও তেল, গ্যাসের দাম বাড়ছে। আশা করি ভারতও ট্রাম্পকে বলবে ইরানের বিরুদ্ধে যুদ্ধ বন্ধ করতে। 

    প্রশ্ন: হরমুজ প্রণালী দিয়ে ভারতের আনাগোনাও কি আটকাবে ইরান?

    ডঃ ইলাহি: আমরা এখনও হরমুজ প্রণালী বন্ধ করিনি। বন্ধ করলে সকলের জন্যই বন্ধ থাকবে। 

    ভারতের আতিথেয়তা রক্ষা করে ফেরার সময় ইরানের নৌবাহিনীর জাহাজে হামলা চালায় আমেরিকা। সাবমেরিন থেকে টর্পেডো হামলা চালিয়ে ভারত মহাসাগরে ডুবিয়ে দেয় জাহাজটিকে, যাতে ৮৭ জন ইরানি সৈনিক মারা যান। কিন্তু সেই ঘটনায় ভারতের সমালোচনা করতে নারাড ডঃ ইলাহি।

    Click here to Read More
    Previous Article
    Viral Video: ক্লাসের মধ্যেই ছাত্রীর থেকে 'ম্যাসাজ' নিচ্ছেন প্রধান শিক্ষিকা ! ভিডিও ভাইরাল হতেই সাসপেন্ড
    Next Article
    WW2 Memorial Dancing Video: দ্বিতীয় বিশ্বযুদ্ধের স্মৃতিসৌধে উদ্দাম নাচ, রিলস বানাতে গিয়ে বিপাকে ভারতীয় যুবক, আমেরিকা থেকে ডিপোর্ট করা হতে পারে

    Related ভারত Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment