Search

    Language Settings
    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    dailyadda
    dailyadda

    US-Iran War: আমেরিকার সঙ্গে যুদ্ধে আহত ইরানের মোজতবা খামেনেই? ‘জানবাজ় অফ রমজান’কে ঘিরে জোর জল্পনা

    6 days ago

    নয়াদিল্লি: আয়াতোল্লা আলি খামেনেইয়ের উত্তরাধিকারী ঘোষিত হয়েছেন। কিন্তু মোজতবা খামেনেই কি যুদ্ধে আহত? অন্তত এমনই ইঙ্গিত দিল ইরানের একটি সংবাদমাধ্যম। আমেরিকা এবং ইজ়রায়েলের বিরুদ্ধে যুদ্ধে তিনি আহত হয়েছেন বলে ইঙ্গিত মিলল। 

    ৫৬ বছর বয়সি মোজতবাকে আয়াতোল্লার উত্তরাধিকারী ঘোষণা করেছে ইরান। কিন্তু দেশের সরকারি একটি টেলিভিশন চ্যানেল মোজতবাবে ‘জানবাজ় অফ রমজ়ান’ বলে উল্লেখ করেছে, বাংলায় যার তর্জমা করলে হয় ‘যুদ্ধে আহত’। তাই মোজতবা যুদ্ধে আহত হয়েছেন বলে জোর গুঞ্জন শুরু হয়েছে। 

    ইরানের নয়া সর্বোচ্চ শাসক নিযুক্ত হওয়ার পরও মোজতবাকে একটিবারের জন্য প্রকাশ্যে দেখা যায়নি। তাই জল্পনা আরও জোর পাচ্ছে। বিষয়টি নিয়ে জল্পনা আরও বাড়িয়ে দিয়েছে Times of Israel. তারা জানিয়েছে, মোজতবাকে সর্বোচ্চ শাসক ঘোষণা করেছে ইরানের সরকারি টেলিভিশন চ্যানেল। তাঁকে যুদ্ধে আহত  বলে উল্লেখ করা হয়েছে। সঞ্চালক তাঁকে 'জানবাজ়' বলে উল্লেখ করা হয়েছে। শত্রুপক্ষের সঙ্গে 'রমজ়ানের যুদ্ধে' তিনি আহত হয়েছেন বলে শোনা যাচ্ছে। তবে বিশদে কিছু খোলসা করা হয়নি।

    ২৮ ফেব্রুয়ারি আমেরিকা এবং ইজ়রায়েল একযোগে আক্রমণ চালালে মোজতবার বাবা, স্ত্রী, বোন, জামাইবাবু, ভ্রাতৃবধূ মারা যান। হামলাস্থলে তিনি ছিলেন কি না, স্পষ্ট করে জানা যায়নি এখনও। যুদ্ধ শুরুর পর থেকে এখনও প্রকাশ্যে দেখা যায়নি মোজতবাকে। সেই নিয়ে প্রশ্ন উঠছে বিভিন্ন মহল থেকেই। না কোনও ছবি সামনে এসেছে, না কোনও ভিডিও, না সাংবাদিক বৈঠক করেছেন, না জাতির উদ্দেশে ভাষণ দিয়েছেন।

    আয়াতোল্লার উত্তরাধিকারী হিসেবে বহু আগেই মোজতবার নাম উঠে এসেছিল। তবে ঘোষণা হল আয়াতোল্লার মৃত্যুর পর, যুদ্ধকালীন পরিস্থিতিতে। ইরাকের যুদ্ধে সামনাসামনি লড়াই করার অভিজ্ঞতা রয়েছে মোজতবার। সেই সময় বয়স ছিল মাত্ বাবার দফতরের কাজকর্মও সামলাতেন। তবে এতদিন কোনও সরকারি পদে ছিলেন না।  ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসেও বেশ প্রভাব তাঁর। ইরানের সর্বোচ্চ শাসক হিসেবে নাম ঘোষণা হতেই তাঁকে সমর্থন জানায় রেভলিউশনারি গার্ডস। 

    Click here to Read More
    Previous Article
    US-Iran Conflict : 'নিজেরটা দেখুন, নাহলে আপনাকেই নির্মূল করে দেব', ট্রাম্পকে পাল্টা হুমকি ইরানের
    Next Article
    IRIS Dena: ‘জাহাজ ডোবানোয় বেশি মজা’, বন্দি না করে হামলা কেন IRIS Dena-য়, কারণ জানালেন ট্রাম্প

    Related আন্তর্জাতিক Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment