Search

    Language Settings
    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    dailyadda
    dailyadda

    IRIS Dena: ‘জাহাজ ডোবানোয় বেশি মজা’, বন্দি না করে হামলা কেন IRIS Dena-য়, কারণ জানালেন ট্রাম্প

    6 days ago

    নয়াদিল্লি: ভারত মহাসাগরে ইরানের জাহাজ ডুবিয়ে দেওয়াকে নিয়ে তরজা তুঙ্গে। নিহত ইরানি সৈনিকদের নিয়েও শ্রীলঙ্কার উপর চাপ সৃষ্টির অভিযোগ। সেই আবহেই বিতর্কিত মন্তব্য করলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জাহাজ আটক না করে কেন ডুবিয়ে দেওয়া হল, সেই নিয়ে প্রশ্নের উত্তরে জানালেন, জাহাজ ডোবানো এবং ধ্বংস করাতেই বেশি ‘মজা’ বলে তাঁকে জানিয়েছিলেন সেনা আধিকারিকরা। (Donald Trump)

    ফ্লোরিডায় রিপাবলিকান সদস্যদের সম্মেলনে এই মন্তব্য করলেন ট্রাম্প। ইরানের সঙ্গে যুদ্ধ নিয়ে বেশ কিছু পরিসংখ্যান পেশ করেন তিনি। জানান, যুদ্ধের শুরু থেকে এখনও পর্যন্ত ইরানে ৫০০০ জায়গায় হামলা চালিয়েছে আমেরিকা। তেহরানের ক্ষেপণাস্ত্র শক্তি ১০ শতাংশ হ্রাস করা সম্ভব হয়েছে। মাত্র সাড়ে তিন দিনে ইরানের নৌবাহিনীর ৪৬টি ‘সেরা’ জাহাজ সাগরে ডুবিয়ে দেওয়া হয়েছে বলেও জানান তিনি। (IRIS Dena)

    জাহাজ আটক না করে ডুবিয়ে দেওয়া হল কেন, সেই নিয়েও সেনা আধিকারিকদের সঙ্গে কথা হয় বলে জানান ট্রাম্প। তিনি বলেন, “ইরানের ড্রোন এবং ক্ষেপণাস্ত্র শক্তি একেবারে ভেঙে দেওয়া হয়েছে। ওদের নৌবাহিনী শেষ। মহাসাগরের নীচে শায়িত। ৪৬টি জাহাজ, ভাবতে পারছে? আমি নিজেই মুষড়ে পড়ি। কী ধরনের জাহাজ জানতে চাই। ওরা বলে, ‘দারুণ জাহাজ স্যর। একেবারে সেরা’। আমি বললাম, ‘জাহাজগুলি আটক করলেন না কেন? আমরা ব্যবহার করতে পারতাম’।”

    ট্রাম্প সংযোগ করেন, “জাহাজ ডোবানো হল কেন, জানতে চেয়েছিলাম আমি। জবাব দিলেন, ‘জাহাজ ডোবানোয় বেশি মজা (আনন্দ)’।” ট্রাম্পের এই মন্তব্য শুনে হাসির রোল ওঠে রিপাবলিকানদের মধ্যে।” সেই আবহে ট্রাম্প বলে চলেন, “ওরা জানাল, ‘জাহাজ ডুবিয়ে বেশি আনন্দ’। জাহাজ ডোবানো নিরাপদ বলেও জানায় ওরা। ওরাই হয়ত ঠিক।”

    ইরানের বিরুদ্ধে আমেরিকা এবং ইজ়রায়েল যেভাবে হামলা চালিয়েছে, যেভাবে ভারত মহাসাগরে সৈনিক সমেত জাহাজ ডুবিয়ে দেওয়া হয়েছে, যাতে কমপক্ষে ৮৭ জন মারা গিয়েছেন, সেই নিয়ে প্রশ্নের মুখে পড়তে হচ্ছে আমেরিকাকে। আমেরিকার পদক্ষেপ যুদ্ধাপরাধের আওতায় পড়ে কি না, প্রশ্ন উঠছে আন্তর্জাতিক মহলেও। তবে সমালোচনাকে গুরুত্ব দিতে নারাজ ট্রাম্প। 

    ভারতে মহড়া দিয়ে ফেরার সময়, শ্রীলঙ্কার কাছে ভারত মহাসাগরে ইরানের IRIS Dena জাহাজে হামলা চালায় আমেরিকা। সাবমেরিন থেকে টর্পেডো হামলা চালানো হয়। ইরানের দাবি, কোনও রকম সতর্কবার্তা ছাড়াই হামলা চালায় আমেরিকা। তাঁদের সৈনিকরা কার্যত নিরস্ত্র ছিলেন, আত্মরক্ষার অবস্থাতেই ছিলেন না। জাহাজটিতে অস্ত্রশস্ত্র ছিল না বলে যদিও মানতে নারাজ আমেরিকার ইন্দো-পেসিফিক কম্যান্ড। সংবাদ সংস্থা AP বিশেষজ্ঞদের উদ্ধৃত করে জানিয়েছে, অভ্যন্তরীণ মহড়ায় অংশ নিতে যাওয়া জাহাজে সবসময় অস্ত্রশস্ত্র বোঝাই থাকে না। 

     

    Click here to Read More
    Previous Article
    US-Iran War: আমেরিকার সঙ্গে যুদ্ধে আহত ইরানের মোজতবা খামেনেই? ‘জানবাজ় অফ রমজান’কে ঘিরে জোর জল্পনা
    Next Article
    Crude Oil Price Drop: 'খুব তাড়াতাড়ি শেষ হতে পারে যুদ্ধ', ট্রাম্পের মন্তব্যের পরই প্রায় ২৭ শতাংশ দাম কমল ক্রুড অয়েলের!

    Related আন্তর্জাতিক Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment