Search

    Language Settings
    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    dailyadda
    dailyadda

    UPSC CSE Examination: আকাঙ্খা বনাম আকাঙ্খা ! সিভিল সার্ভিস পরীক্ষায় আসলে কার র‍্যাঙ্ক ৩০১? খোলসা করল ইউপিএসসি

    4 days ago

    UPSC CSE Examination: সিভিল সার্ভিস পরীক্ষায় ৩০১ র‍্যাঙ্ক করেছেন ২ জন একই নামের প্রার্থী ! একজন বিহারের আকাঙ্খা সিং। অন্যজন উত্তপ্রদেশের গাজিপুরের আকাঙ্খা সিং। ইউপিএসসি- র তরফে সিভিল সার্ভিস এক্সামিনেশন ২০২৫- র ফল বেরনোর পরই শুরু হয় শোরগোল। বিহারের আকাঙ্খা দাবি করেন তিনিই ৩০১ র‍্যাঙ্ক করেছেন। অতএব তিনিই ভারতীয় পুলিশে যোগ দেওয়ার জন্য যোগ্য। এদিকে বিহারের আকাঙ্খার দাবি সামনের আসার পর উত্তরপ্রদেশের গাজিপুরের আকাঙ্খাও দাবি করেন যে, তিনিই ৩০১ র‍্যাঙ্ক করেছেন। অবশেষে ইউপিএসসি কর্তৃপক্ষ স্পষ্ট ভাবে জানিয়ে দিয়েছে কে যোগ্য প্রার্থী। ইউপিএসসি- র তরফে জানানো হয়েছে উত্তরপ্রদেশের গাজিপুরের আকাঙ্খা সিং-ই ঠিক বলেছেন। সিভিল সার্ভিস পরীক্ষায় তিনিই ৩০১ র‍্যাঙ্ক করেছেন। 

     

    পেশায় একজন চিকিৎসক উত্তরপ্রদেশের গাজিপুরের আকাঙ্খা সিং। এমিবিবিএস- এর পর মাস্টার্সও করেছেন তিনি। বর্তমানে একজন স্ত্রীরোগ বিশেষজ্ঞ অর্থাৎ গায়নোকোলজিস্ট হিসেবে প্র্যাকটিস করেন তিনি। এইমস পাটনা থেকে পড়াশোনা করেছেন তিনি। আকাঙ্খা জানিয়েছেন, ২০২৫ সালে দ্বিতীয়বার ইউপিএসসি সিভিল সার্ভিস পরীক্ষায় বসেছিলেন তিনি। পরীক্ষায় যে তিনি উত্তীর্ণ হবেন তা নিয়ে কোনও সংশয় ছিল না আকাঙ্খার, এমনটাই জানিয়েছেন তিনি। র‍্যাঙ্ক এবং রোল নম্বর দেখে নিশ্চিত ছিলেন যে ৩০১ র‍্যাঙ্ক তাঁরই হয়েছে। কোনও দ্বন্দ্ব ছিল না তাঁর মনে। এখন ইউপিএসসি- র তরফে স্পষ্টভাবে সবটা ঘোষণা করা হয়ে গিয়েছে। ফলে স্বস্তি বোধ করছেন তিনি। সংবাদসংস্থা এএনআই- কে দেওয়া একটি সাক্ষাৎকার এইসব তথ্য জানিয়েছেন ইউপিএসসি সিভিল সার্ভিস পরীক্ষায় ৩০১ র‍্যাঙ্ক করা উত্তরপ্রদেশের গাজিপুরের ডক্টর আকাঙ্খা সিং। 

    Click here to Read More
    Previous Article
    Liver Care: পায়ের ত্বকের রং এমন হয়েছে কি ? এই লক্ষণগুলি দেখা গেলে সাবধান !
    Next Article
    Mojtaba Khamenei: ‘শান্তিতে বাঁচতে পারবেন না’, ইরানে মোজতবাকে পছন্দ নয় ট্রাম্পের, শাসক নির্বাচনে নিজে যুক্ত হতে চান 

    Related শিক্ষা এবং চাকরি Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment