Search

    Language Settings
    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    dailyadda
    dailyadda

    Mojtaba Khamenei: ‘শান্তিতে বাঁচতে পারবেন না’, ইরানে মোজতবাকে পছন্দ নয় ট্রাম্পের, শাসক নির্বাচনে নিজে যুক্ত হতে চান 

    3 days ago

    নয়াদিল্লি: ইরানের বিরুদ্ধে কবে যুদ্ধ থামাবেন, তা নিয়ে ধোঁয়াশা অব্যাহত। পাশাপাশি, হুমকি-হুঁশিয়ারি চালিয়ে যাচ্ছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার প্রয়াত আয়াতোল্লা আলি খামেইনির উত্তরাধিকারী, ইরানের নতুন সর্বোচ্চ শাসক মোজতবা আলিকে হঁশিয়ারি দিলেন তিনি। তাঁর দাবি, “শান্তিতে বাঁচতে পারবেন না মোজতবা।” (Donald Trump)

    আয়াতোল্লার ছেলে মোজতবাকে দেশের সর্বোচ্চ শাসক নির্বাচন করায় ইরানের উপর চটেছেন ট্রাম্প। ইরানের নতুন সর্বোচ্চ শাসক হিসেবে মোজতবাকে তিনি মেনে নেবেন না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন। Fox News-কে দেওয়া সাক্ষাৎকারে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন ট্রাম্প। তাঁর কথায়, “আমার মনে হয় না, উনি শান্তিতে বাঁচতে পারবেন।” (Mojtaba Khamenei

    আয়াতোল্লার উত্তরাধিকারী নির্বাচনে আমেরিকাকে রাখতে হবে বলে গোড়া থেকে দাবি তুলে আসছিলেন ট্রাম্প। সেই প্রসঙ্গে ভেনিজু়য়েলার প্রসঙ্গও পাড়েন তিনি। বলেন, “ওরা সময় নষ্ট করছে। খামেনেইয়ের ছেলে উপযুক্ত নয়। আমাকে এই নিয়োগে যুক্ত থাকতেই হবে, যেমনটি ভেনিজু়য়েলায় ডেলসি-র (রদ্রিগেজ) ক্ষেত্রে হয়েছিল।”

    ইরানের সর্বোচ্চ শাসক হিসেবে মোজতবা বেশি দিন টিকতে পারবেন না বলেও সম্প্রতি মন্তব্য করেন ট্রাম্প। তাঁকে বলতে শোনা যায়, “আমাদের কাছ থেকে স্বীকৃতি পেতে হবে ওঁকে। অন্যথায় বেশি দিন টিকতে পারবেন না। ১০ বছর অন্তর যাতে ছুটে যেতে না হয়, তা নিশ্চিত করে ছাড়ব। আমার মতো প্রেসিডেন্ট না থাকলে সেই কাজ হবে না।”

    ট্রাম্পের এমন মন্তব্য়ে এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া জানায়নি ইরান। তবে মোজতবাকে নিয়েও গুঞ্জন শুরু হয়েছে। আমেরিকা এবং ইজ়রায়েলের হামলায় তিনি আহত হয়েছেন বলে শোনা যাচ্ছে। যুদ্ধের শুরু থেকে এখনও পর্যন্ত একটি বারও প্রকাশ্যে দেখা যায়নি তাঁকে, কোনও ছবি বা বার্তাও সামনে আসেনি। ফলে রহস্য দানা বাঁধছে।

    Click here to Read More
    Previous Article
    UPSC CSE Examination: আকাঙ্খা বনাম আকাঙ্খা ! সিভিল সার্ভিস পরীক্ষায় আসলে কার র‍্যাঙ্ক ৩০১? খোলসা করল ইউপিএসসি
    Next Article
    Rashifal 11 March 2026: বুধবার ভাগ্যের চাকা ঘুরতে পারে এই ৬ রাশির, কেরিয়ার-অর্থে বড় সুযোগ

    Related টপ নিউজ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment