Search

    Language Settings
    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    dailyadda
    dailyadda

    Suvendu on Bangladesh: বাংলাদেশে সীমান্ত এলাকায় জামাতের ভাল ফল, রাজ্যকে নিশানা শুভেন্দুর !

    3 days ago

    কলকাতা: বাংলাদেশে সীমান্ত এলাকায় জামাতের ভাল ফল, রাজ্যকে নিশানা শুভেন্দু অধিকারীর। সীমান্তে কাঁটাতারের জন্য জমি না দেওয়ার অভিযোগ তুলে আক্রমণ করেছেন তিনি। সীমান্ত সুরক্ষায় 'ডাবল ইঞ্জিন' সরকারের তত্ত্ব বিরোধী দলনেতার।

    [yt]https://youtu.be/XCd92SLa_Sc?si=WS1g8fW-tc9ME5B2[/yt]

    আরও পড়ুন, এবার জলাজমি বুজিয়ে সরকারি প্রকল্প? খাস কলকাতায় চাঞ্চল্যকর অভিযোগ !

    "বাংলাদেশে সীমান্তবর্তী ৬৮টি আসনে জিতেছে জামাতের প্রার্থীরা,.. পশ্চিমবঙ্গের প্রয়োজন BSF-এর সঙ্গে পূর্ণ সহযোগিতা করা"

    তিনি বলেন, 'বাংলাদেশে সীমান্তবর্তী ৬৮টি আসনে জিতেছে জামাতের প্রার্থীরা। সীমান্ত বেড়া দেওয়ার জমি দিতে অসহযোগিতা করছে তৃণমূল সরকার। পশ্চিমবঙ্গের প্রয়োজন BSF-এর সঙ্গে পূর্ণ সহযোগিতা করা। নির্দিষ্ট সময়সীমার মধ্যে সীমান্তে বেড়া দেওয়ার কাজ সম্পূর্ণ করা। অনুপ্রবেশের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি প্রয়োজন পশ্চিবমঙ্গে। ভোটব্যাঙ্কের রাজনীতি নয়, নিরাপত্তাকেন্দ্রিক শাসনব্যবস্থা প্রয়োজন। ডাবল ইঞ্জিন সরকারই পশ্চিমবঙ্গের সীমান্ত সুরক্ষিত রাখতে পারে', সোশাল মিডিয়ায় বার্তা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর।

    অনুপ্রবেশ ইস্যুতে তৃণমূল সরকারের সমালোচনা অমিত শাহের

    প্রসঙ্গত, গতমাসেই  ব্যারাকপুরের কর্মিসভা থেকে SIR-এর পক্ষে সওয়াল করেছিলেন অমিত শাহ। অনুপ্রবেশ ইস্যুতেও তৃণমূল সরকারের সমালোচনা করেছিলেন তিনি। পাল্টা, জবাব দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী  অমিত শাহ বলেছিলেন , মমতা বন্দ্যোপাধ্যায় জমি দিক বা না দিক, এপ্রিলের শেষের মধ্যে বিজেপির মুখ্যমন্ত্রী ৪৫ দিনের মধ্যে সব বেড়া নির্মাণের কাজ শেষ করে দেবেন। তৃণমূল কংগ্রেস সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্য়ায় বলেছিলেন, যদি অমিত শাহ ঠিক হয়, তাহলে জগন্নাথ সরকারকে শো-কজ করা উচিত।' 

    "'আমি সংসদে জবাব দিয়েছিলাম, বেড়া তৈরি করতে, ফেন্সিং তৈরি করতে মমতা বন্দ্যোপাধ্যায় আপনি আমাদের জমি দিচ্ছেন না"

    কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, 'আমি সংসদে জবাব দিয়েছিলাম, বেড়া তৈরি করতে, ফেন্সিং তৈরি করতে মমতা বন্দ্যোপাধ্যায় আপনি আমাদের জমি দিচ্ছেন না।  এ কারণে ফেন্সিং তৈরি করা যাচ্ছে না। নদী-নালা, দুর্গম পাহাড় বেয়ে যে অনুপ্রবেশকারী আসছে, তাদেরকে আপনার প্রশাসন, আপনার পুলিশ আটকায় না। আর আপনি এরাজ্য থেকে তাদেরকে ভুয়ো নথি তৈরি করে দিয়ে সারা দেশে পাঠাচ্ছেন। কারণ ওই অনুপ্রবেশকারীরাই ওঁর ভোটব্যাঙ্ক। ' অপরদিকে, সেসময় অভিষেক বন্দ্যোপাধ্য়ায় বলেছিলেন, 'বিজেপির লোকসভার সাংসদ রানাঘাটের জগন্নাথ সরকার, তিনি বলেছেন বিজেপি ক্ষমতায় এলে বাংলাদেশের সাথে বর্ডার বিজেপি সরকারই তুলে দেবে। এটা আমার কথা না। এটা জগন্নাথ সরকারের কথা। তা অমিত শাহ কি জগন্নাথ সরকারকে শো-কজ করেছেন? হয় অমিত শাহ ঠিক, নয়, জগন্নাথ সরকার ঠিক।'

    Click here to Read More
    Previous Article
    Humayun Kabir : মল্লিকবাজারে বৈঠকে JUP-MIM-সহ একাধিক দল, উঠল হুমায়ুনের বাবরি মসজিদের প্রসঙ্গ, কোন পথে সম্ভাব্য জোট ?
    Next Article
    Kolkata News: এবার জলাজমি বুজিয়ে সরকারি প্রকল্প? খাস কলকাতায় চাঞ্চল্যকর অভিযোগ !

    Related কলকাতা Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment