Search

    Language Settings
    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    dailyadda
    dailyadda

    Humayun Kabir : মল্লিকবাজারে বৈঠকে JUP-MIM-সহ একাধিক দল, উঠল হুমায়ুনের বাবরি মসজিদের প্রসঙ্গ, কোন পথে সম্ভাব্য জোট ?

    3 days ago

    পার্থপ্রতিম ঘোষ, ঐশী মজুমদার ও সুদীপ্ত আচার্য, কলকাতা: রবিবার মল্লিকবাজারে বৈঠক করল জনতা উন্নয়ন পার্টি বা JUP-MIM-সহ একাধিক দল, ইমরান সোলাঙ্কির গলায়  হুমায়ুন কবীরের বাবরি মসজিদের কথা, কোন পথে সম্ভাব্য জোট ? রবিবার মল্লিকবাজারে SDPI বা সোশাল ডেমোক্রেটিক পার্টি অফ ইন্ডিয়ার সদর দফতর মল্লিকবাজারে বৈঠক করল জনতা উন্নয়ন পার্টি বা JUP-MIM-সহ একাধিক দল। এদিন, মিমের রাজ্য সভাপতি ইমরান সোলাঙ্কির গলায় শোনা যায় হুমায়ুন কবীরের বাবরি মসজিদের কথা। প্রশ্ন উঠছে, তাহলে কি বেলডাঙার বাবরি মসজিদকে সামনে রেখে সংখ্য়ালঘু ভোট একজোট করার চেষ্টা চলছে? এনিয়ে চলছে রাজনৈতিক চাপানউতোর। 

    [yt]https://youtu.be/XCd92SLa_Sc?si=WS1g8fW-tc9ME5B2[/yt]

    আরও পড়ুন, বাংলাদেশে সীমান্ত এলাকায় জামাতের ভাল ফল, রাজ্যকে নিশানা শুভেন্দুর !

    সিপিএম কি শেষ পর্যন্ত হুমায়ুন কবীরের সঙ্গে জোটে যাবে? হুমায়ুন কবীরের জনতা উন্নয়ন পার্টি, আসাউদ্দিন ওয়েসির 'মিমে'র সঙ্গে গেলে সিপিএম কি তাদের সঙ্গে যেতে পারে? না কি গতবারের মতো শুধু CPM-ISF জোট হবে? বিধানসভা ভোটের আর মাত্র কয়েকমাস বাকি থাকলেও, এখনও এসব প্রশ্নের উত্তর মেলেনি। এই প্রেক্ষাপটেই, রবিবার মল্লিকবাজারে SDPI বা সোশাল ডেমোক্রেটিক পার্টি অফ ইন্ডিয়ার সদর দফতর মল্লিকবাজারে বৈঠক করল জনতা উন্নয়ন পার্টি বা JUP-MIM , আজাদ সমাজ পার্টি, মুসলিম লিগ, মূল নিবাসী পার্টি, ইন্ডিয়ান ন্যাশনাল লিগ-সহ আরও বেশ কয়েকটি দল। 
     
    ইতিমধ্যেই হুমায়ুন কবীরের সঙ্গে মহম্মদ সেলিমের বৈঠক হয়েছে। যা নিয়ে বিতর্ক কম হয়নি। এরই মধ্যে আবার হুমায়ুন কবীর ও MIM-এর জোট কার্যত পাকা হয়ে গেছে! কিন্তু, শেষ পর্যন্ত কার সঙ্গে কার জোট হচ্ছে, তা নিয়ে জল্পনা জারি রয়েছে। মিম  রাজ্য সভাপতি  ইমরান সোলাঙ্কি বলেন, জোট নিয়ে আমাদের কথা হয়েছে। জোট নিয়ে প্রথম বৈঠক। ৯ থেকে ১০টা পার্টি ছিল। সিপিএম ফরওয়ার্ড ব্লককেও ডাকা হয়েছিল। আমরা বিজেপি ও তৃণমূলের বিরুদ্ধে একটা বিকল্প করতে চাই। ISF আমাদের সঙ্গে থাকলে, জোট অবশ্যই হবে। ISF সিপিএম আলাদা হয়ে লড়লে তাদের বিরুদ্ধেও লড়ব। আমরা বলব যারা জোটে থাকবে সামনে থেকে এসে থাকতে হবে। যে জোট হবে প্রকাশ্যে। ISF-এর থাকা উচিত ছিল, কেন নেই? জানি না।

    সূত্রের খবর, কার কোথায় শক্তি বেশি? তা নিয়ে রবিবারের বৈঠকে তালিকা তৈরি করা হয়েছে। জনতা উন্নয়ন পার্টির যুব সভাপতি শোয়েব কবীর বলেন, মিটিং পজিটিভ হয়েছে। খুব তাড়াতাড়ি ২৫ তারিখের আগে আমরা অবশ্যই সিদ্ধান্তে পৌঁছব। CPM-ISF-ও জানাবে। যদিও এসবে গুরুত্ব দিতে চাইছে না তৃণমূল-বিজেপি। ৩১ জানুয়ারি রজকিনীরে, হুমায়ুন কবীরের সভামঞ্চে দেখা যায় আসাদউদ্দিন ওয়েসির দল MIM-এর প্রতিনিধিদের। ইতিমধ্যেই মিমের সঙ্গে বৈঠকও করেছেন হুমায়ুন কবীর। রবিবার মিমের রাজ্য সভাপতি ইমরান সোলাঙ্কির গলায় শোনা যায় হুমায়ুন কবীরের বাবরি মসজিদের কথা। মিম  রাজ্য সভাপতি ইমরান সোলাঙ্কি বলেন, JUP ওরা বড় দল। ওরা বাবরি করেছে।  প্রশ্ন উঠছে, তাহলে কি বেলডাঙার বাবরি মসজিদকে সামনে রেখে সংখ্য়ালঘু ভোট একজোট করার চেষ্টা চলছে? তবে শুধুমাত্র মসজিদ নয়, ভোটমুখি পশ্চিমবঙ্গে মন্দির নিয়েও কম রাজনীতি হচ্ছে না! 

    সম্প্রতি নিউটাউনে দুর্গা অঙ্গনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায়। শিলিগুড়িতে মহাকাল মন্দিরের শিলান্যাস করেছেন মুখ্যমন্ত্রী। সবমিলিয়ে, ভোট যত এগিয়ে আসছে ততই ধর্মময় হয়ে উঠছে পশ্চিমবঙ্গের রাজনীতি। শেষ পর্যন্ত মন্দির-মসজিদ ইস্যু কোন দলকে কতটা ডিভিডেন্ড দেয়। আর সংখ্যালঘুরাই বা কাদের পাশে থাকে। সবকিছুরই উত্তর মিলবে মাস কয়েকের মধ্যে।

    Click here to Read More
    Previous Article
    Yuva Sathi : বিটেক পাস করেও চাকরি পায়নি ছেলে, দেড় হাজার টাকার ভাতার ফর্ম নিতে এসে কেঁদে ফেললেন মা ! করুণ ছবি কাটোয়ায়
    Next Article
    Suvendu on Bangladesh: বাংলাদেশে সীমান্ত এলাকায় জামাতের ভাল ফল, রাজ্যকে নিশানা শুভেন্দুর !

    Related কলকাতা Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment