Search

    Language Settings
    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    dailyadda
    dailyadda

    Kolkata News: এবার জলাজমি বুজিয়ে সরকারি প্রকল্প? খাস কলকাতায় চাঞ্চল্যকর অভিযোগ !

    3 days ago

    সন্দীপ সরকার, কলকাতা: এবার জলাজমি বুজিয়ে সরকারি প্রকল্প? বেলগাছিয়া মিল্ক কলোনিতে চাঞ্চল্যকর অভিযোগ।জলাজমি ভরাট করে বাংলার বাড়ি প্রকল্পের অভিযোগ উঠেছে।'৩২ বিঘা জলাজমি বুজিয়ে তৈরি হচ্ছে বাংলার বাড়ি। ১৬টি টাওয়ারে তৈরি হবে প্রায় ৪০০ সরকারি ফ্ল্যাট', গ্রিন ট্রাইব্যুনালে নালিশ এলাকাবাসীর একাংশের। হাইকোর্টের রায় পুরসভার পক্ষে যাওয়ায় সুপ্রিম কোর্টে স্থানীয়রা।'জলাভূমি নয়, কিছুটা রেল লাইন লাগোয়া নয়ানজুলি', বাকি জমিতে জমা জল, দাবি ডেপুটি মেয়র অতীন ঘোষের। প্রকল্পের গেটের সামনে প্রতিবাদ স্থানীয়দের একাংশের। 

    [yt]https://youtu.be/ZyqB-o1aoWI?si=YTJjrIku8sfACuR8[/yt]

    আরও পড়ুন, ভোটের মুখে গ্রেফতার, এবার ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত পুলিশ হেফাজতে রাজ্যের এই তৃণমূল নেতা !

    এবার জলাজমি বুজিয়ে সরকারি আবাসন তৈরির অভিযোগ উঠল বিধাননগর স্টেশন সংলগ্ন এলাকায়। ঘটনার প্রতিবাদে বিক্ষোভ দেখান বেলগাছিয়া মিল্ক কলোনির বাসিন্দাদের একাংশ।যদিও কলকাতা পুরসভার ডেপুটি মেয়রের দাবি, যে জায়গা নিয়ে আপত্তি উঠেছে তা আদৌ জলাভূমি নয়, নয়ানজুলি। ঠিক যেন হযবরল-এর 'ছিল রুমাল, হয়ে গেল বেড়াল'-এর মতো ঘটনা!কিছুদিন আগেও ট্রেনপথে বিধাননগর থেকে দমদম যাওয়ার পথে চোখ টানত বিশাল এক জলাশয়।সেখানেই এখন দিনরাত এক করে চলছে জলাভূমি বোজানোর কাজ!
     
    স্থানীয় বাসিন্দাদের একাংশের অভিযোগ,সরকারি আবাসন তৈরির জন্য রাতের অন্ধকারে বোজানো হচ্ছে বহু বছরের পুরনো ৩২ বিঘার এই জলাজমি! এখানেই নাকি মাথা তুলবে 'বাংলার বাড়ি' প্রকল্পে আকাশছোঁয়া অট্টালিকা, যেখানে ১৬টি টাওয়ারে থাকবে অন্তত ৪০০ টি ফ্ল্যাট। কলকাতা পুরসভার ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বলেন, এই জিনিসটা যবে থেকে আরম্ভ হয়েছে, প্রথমদিন থেকে আমরা একসাথে হয়ে অনেক বাধা দিয়েছি। এইভাবে দিনের পর দিন রোজ রাত্রে মাটি ফেলছে।আমরা চাই আমাদের জলাশয় ফিরিয়ে দিক। আজকে যদি আমাদের পাড়ায় কোনও আগুন লাগে আমাদের বাঁচার কোনও পথ নেই। আনন্দপুরে ক'দিন আগে ঠিক একই ঘটনা ঘটে গেল। ওটাও কিন্ত জলাভূমি ছিল। 
     
    কলকাতা পুরসভা  ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বলেন, ২০২৪-এর মে মাস নাগাদ খবরের কাগজে দেখতে পাই এখানে বাংলার বাড়ি প্রকল্পের অধীনে ৩৮৪টি ফ্ল্যাট নির্মাণ করা হবে। আমরা সবাই একটু আতঙ্কিত হয়ে পড়ি এত সুন্দর একটা জলাজমি! ৩২ বিঘার একটা পুকুর বুজিয়ে যদি অন্য কিছু করা হয় সেটা তো প্রত্যেকেরই খারাপ লেগেছিল। এলাকাবাসীর দাবি, কিছুদিন আগেই এই নিয়ে তাঁরা পরিবেশ আদালত  গ্রিন ট্রাইবুনালে নালিশও ঠুকেছেন। সেই মামলা এখনও নিষ্পত্তি হয়নি।মামলা হয়েছিল কলকাতা হাইকোর্টেও, কিন্ত তার রায় গিয়েছে কলকাতা পুরসভার পক্ষে। সেই রায়কে চ্যালেঞ্জ করে মামলাকারীর এবার দ্বারস্থ হয়েছেন সুপ্রিম কোর্টের। বেলগাছিয়ার মিল্ক কলোনির বাসিন্দাদের একাংশের এই অভিযোগের প্রেক্ষিতে কী বলছে কলকাতা পুরসভা? কলকাতা পুরসভা ডেপুটি মেয়র  অতীন ঘোষ বলেন, জায়গাটা রেলের জায়গা ছিল। ওটা কৃত্রিমভাবে নয়ানজুলি তৈরি হয়ে গিয়েছিল। আর বাকিটা জমি। কাগজপত্র আমাদের কাছে আছে।যাঁরা বলছেন জলাজমি বুজিয়ে হচ্ছে, এটা সঠিক নয়। এটা কখনই জলাজমি নয়। ওখানে 'বাংলার বাড়ি' প্রকল্প হচ্ছে। 
     
    একই সুর শোনা গেছে স্থানীয় তৃণমূল কাউন্সিলর ও বরো চেয়ারম্যান, দু'জনের মুখেই।কলকাতা পুরসভার ৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর  দেবিকা চক্রবর্তী বলেন, ওটা কোনও জলাজমি নয়, ওটা কর্পোরেশনের স্থলভাগ। আমরা জল রিস্টোর করে, বাকি জায়গাটায় আমাদের 'বাংলার বাড়ি' করা হচ্ছে। যদিও বাসিন্দাদের একাংশ গুগল আর্থের ছবি দিয়ে দেখিয়েছেন, ২০১১ সালে দেখা যাচ্ছে ওই নির্দিষ্ট জলাভূমিকে শালবনি পন্ড বলে উল্লেখ করা আছে। ২০১৪ সালের গুগল আর্থেও একই কথা রয়েছে।এমনকী ইসরোর নথিতেও এটা জলাশয় বলে উল্লেখ করা আছে, এমনটাই দাবি করছেন তাঁরা।কলকাতা পুরসভার ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বলেন, আপনি যদি KMC-র ওয়েবসাইটে যান সেখানে দেখবেন এখানে শালবনী ঝিল লিস্টেড পন্ডের মধ্যে রয়েছে। জলাজমি বুজিয়ে বাংলার বাড়ি তৈরির বিরোধিতা করে রবিবার প্রস্তাবিত আবাসনের গেটের সামনে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দাদের একাংশ।পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে আসতে হয় উল্টোডাঙা থানার পুলিশ আধিকারিকদের।

    Click here to Read More
    Previous Article
    Suvendu on Bangladesh: বাংলাদেশে সীমান্ত এলাকায় জামাতের ভাল ফল, রাজ্যকে নিশানা শুভেন্দুর !
    Next Article
    Kolkata News: ভোটের মুখে গ্রেফতার, এবার ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত পুলিশ হেফাজতে রাজ্যের এই তৃণমূল নেতা !

    Related কলকাতা Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment