Search

    Language Settings
    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    dailyadda
    dailyadda

    Subhasree Ganguly: ইউভানকে নিয়ে অবশেষে দেশে ফিরলেন শুভশ্রী, দুবাইয়ের কথা উঠতেই বললেন, 'ভয়াবহ অভিজ্ঞতা'

    4 days ago

    কলকাতা: যুদ্ধ পরিস্থিতিতে দিনের দিন দুবাইতে আটকে, সঙ্গে ছোট্ট ছেলে! দিনগুলো যথেষ্ট উৎকন্ঠায় কেটেছে শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের (Subhasree Ganguly) পরিবারের। ছেলের স্কুল ছুটি পড়ায়, ইউভানকে নিয়ে দুবাইতে ঘুরতে গিয়েছিলেন শুভশ্রী, তার তারপরেই বদলে যায় পরিস্থিতি। যুদ্ধের আবহে বন্ধ হয়ে যায় বিমান চলাচল। হোটেলে ছেলেকে নিয়ে আটকে পড়েন শুভশ্রী। যদিও পরিবারের সঙ্গে যোগাযোগ রেখেছিলেন তিনি, তবে বাইরে বেরতে পারেননি। আটকে থাকতে হচ্ছিল হোটেলেই। অবশেষে, শুক্রবার ছেলেকে নিয়ে বাড়ি ফিরলেন শুভশ্রী।

    বিমানবন্দরে শুভশ্রীকে নিতে এসেছিলেন স্বামী রাজ চক্রবর্তী আর তাঁর ছোট্ট মেয়ে ইয়ালিনি। দীর্ঘদিন মা'কে পায়নি একরত্তি ইয়ালিনি। বাবার কোলে চেপে মায়ের কাছে এলেও, মা-কে দেখে কোলে ঝাঁপিয়ে পড়ে সে। শুভশ্রীও আদর করে কোলে নেন ইয়ালিনিকে। তাকে কোলে নিয়েই ওঠেন গাড়িতে। ছোট্ট ইউভান ও স্বস্তি পায় বাবার কাছে গিয়ে। এদিন বিমানবন্দরে সংবাদমাধ্যমকে শুভশ্রী বলেন, 'এখনই সম্পূর্ণ অভিজ্ঞতা ভাষায় প্রকাশ করার মতো অবস্থা নেই। ভীষণ ক্লান্ত, বিধ্বস্ত। তবে একটাই কথা বলব, ভয়ঙ্কর অভিজ্ঞতা হয়েছে। সবাই ভাল থাকুন, সুস্থ থাকুন আর প্রতিটা দিন উপভোগ করুন।'

    অন্যদিকে, ইরান-আমেরিকার যুদ্ধ পরিস্থিতি ক্রমশই ঘোরালো হয়ে উঠছে। 'ইরানের কাছে একটাই পথ খোলা। তা হল নিঃশর্ত আত্মসমর্পণ'। পশ্চিম এশিয়ায় যুদ্ধ পরিস্থিতির মধ্য়ে এই স্পষ্ট বার্তা দিলেন ডোনাল্ড ট্রাম্প। এর মধ্য়ে শুক্রবার, ইরানে খামেনেইয়ের আন্ডারগ্রাউন্ড বাঙ্কারে হামলা চালায় ইজরায়েল-আমেরিকা। ইরানের শিরাজ শহরে পরপর মিসাইল হামলার জেরে মৃত্যু হয়েছে অন্তত ২০ জনের। কী দিন, কী রাত, হামলা-পাল্টা হামলার বিরাম নেই...ইরান হোক বা বা ইজরায়েল-আমেরিকা...যুদ্ধক্ষেত্র থেকে একবিন্দুও পিছু হঠতে নারাজ কোনও পক্ষই। এরই মধ্যে এবার ইরানে খামেনেইয়ের বাঙ্কারে হামলা চালিয়েছে বলে দাবি করল ইজরায়েল। এরইমধ্য়ে IDF-এর তরফে প্রকাশ করা হয়েছে এই ভিডিও। দাবি করা হয়েছে, ইজরায়েলের ৫০টি যুদ্ধবিমান খামেনেইয়ের জন্য় তৈরি আন্ডারগ্রাউন্ড বাঙ্কার গুঁড়িয়ে দিয়েছে।

    যদিও, এর আগেই কর্মরত অবস্থাতেই খামেনেইকে মেরে ফেলেছে আমেরিকা ও ইজরায়েল! এরইমধ্য়ে তেহরানের একটি ড্রোনবাহী জাহাজ ধ্বংস করে দিয়েছে US সেন্ট্রাল কমান্ড। যৌথবাহিনীর হামলায় তেহরানে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ১২ হাজার আসনের আজাদি ইন্ডোর স্টেডিয়াম। এরইমধ্যে ট্রাম্প তাঁর সোশাল মিডিয়া হ্যান্ডলে পোস্ট করে জানিয়ে দিয়েছে, নিঃশর্ত আত্মসমর্পণ ছাড়া ইরানের সাথে আর কোনও চুক্তি হবে না। পাল্টা ইরানও জানিয়ে দিয়েছে, আর সমঝোতার কোনও প্রশ্নই উঠছে না। 

    Click here to Read More
    Previous Article
    Prabhat Roy Film: 'জন্মদিনের সবচেয়ে বড় উপহার', ১১ বছর পরে 'অ্যাকশন-কাট' বলবেন প্রভাত রায়! অভিনয়ে কারা?
    Next Article
    Sourav Ganguly: নতুন ইনিংস সৌরভের, টি-২০ বিশ্বকাপের মাঝেই ইডেন থেকে বড় ঘোষণা!

    Related বিনোদন Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment