Search

    Language Settings
    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    dailyadda
    dailyadda

    Sourav Ganguly: নতুন ইনিংস সৌরভের, টি-২০ বিশ্বকাপের মাঝেই ইডেন থেকে বড় ঘোষণা!

    4 days ago

    কলকাতা: এই মাঠে তিনি ব্যাট হাতেই অভ্যস্থ, তবে আজকের ছবিটা একেবারে আলাদা। জার্সি নয়, গাঢ় নীল রঙের ব্লেজার, টাই পরে তিনি যখন ইডেন গার্ডেন্সের মাঠে পা রাখলেন, সমস্ত স্পটলাইট তাঁর দিকেই। মাঠ জুড়ে জ্বলছে তুবড়ি। তার আগেই লেজ়ার শো-তে একঝলক বর্ণনা করা হয়েছে বাংলার ঘরের ছেলের বিশ্বের দরবারে নিজের জায়গা করে নেওয়ার গল্পটা। তাঁকে উল্লেখ করা হয়েছে, 'আল্টিমেট বস' বলে। সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। ক্রিকেটের কিংবদন্তি বর্তমানে সিএবি প্রেসিডেন্টের দায়িত্ব সামলাচ্ছেন। তবে অন্য আরেক ভূমিকায় আরও এক দায়িত্ব নিতে চলেছেন সৌরভ। শুক্রবার ইডেন গার্ডেন্স থেকে হল সেই আনুষ্ঠানিক ঘোষণাই। 

    স্টার জলসায় শুরু হতে চলেছে, 'বিগ বস বাংলা'। এই শো-এর সঞ্চালনার দায়িত্বে থাকছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। দীর্ঘদিন ধরে জি বাংলার 'দাদাগিরি' ক্যুইজ শো সঞ্চালনা করে আসছেন সৌরভ। বছরের পর বছর ধরে বাংলার ঘরে ঘরে এই শো যতটা জনপ্রিয় হয়ে উঠেছিল, তার সিংহভাগ কৃতিত্ব সৌরভ গঙ্গোপাধ্যায়েরই, তা অস্বীকার করার জায়গা নেই। তবে এবার, ঘর-বদল করলেন সৌরভ। স্টার জলসার বিগ বাজেট শো-এর সঞ্চালনার দায়িত্ব দেওয়া আনুষ্ঠানিকভাবে দেওয়া হল 'দাদা'-কে।

    এদিন সৌরভ গঙ্গোপাধ্যায় বলেন, 'আমি মনে করি, কোনও কাজই ছোট বা বড় হয় না। বাংলার রঞ্জি থেকে শুরু করে, সমস্ত ম্যাচই ভীষণ গুরুত্বপূর্ণ। আমি ক্রিকেট খেলা শেষ করে বাংলা টেলিভিশনের কাজে পা রেখেছিলাম। ভাবিনি সেখানে ১০ বছর পার করে ফেলব। এরপরে সুমন্ত আমার কাছে 'বিগ বস বাংলা'-র অফার নিয়ে আসে। আমার মনে হয়েছিল, চেষ্টা করে দেখাই যাক না। জীবনে কোনও কাজ করার চেষ্টা করলে ক্ষতি তো নেই। যদি কোনও কাজ করার চেষ্টা না করি, তাহলে তা জানতেই পারব না যে কাজটা ভাল করে করতে পারব নাকি পারব না। এটা আমার কাছে একটা সুযোগ। আমি কোনও সুযোগকেই ছোট বা বড় বলে মনে করি না। আশা করব, মানুষের মন জয় করতে পারব।'

    এদিন সৌরভ আরও বলেন, 'আসল কাজটা শুরু হলে বুঝতে পারব, বিষয়টা কেমন হচ্ছে। এর আগে অনেক রকম শো সঞ্চালনা করেছি। কিন্তু 'বিগ বস বাংলা'-র মতো শো হোস্ট করার অভিজ্ঞতা আমার কাছে একেবারে নতুন হবে। আমি একটু অনুশীলন করে নেব। আমি জীবনে অনেক চাপের মুহূর্ত কাটিয়েছি, প্রত্যাশার পাহাড় সামলেছি। তাই আমায় আর কোনও পরিস্থিতি ভীত করে না, চিন্তিত করে না। বরং আমি আরও ভাল করে কাজ করার প্রেরণা পাই। কাজ শুরু হলে আরও ভাল করে বুঝতে পারব।'

     
     
    Click here to Read More
    Previous Article
    Subhasree Ganguly: ইউভানকে নিয়ে অবশেষে দেশে ফিরলেন শুভশ্রী, দুবাইয়ের কথা উঠতেই বললেন, 'ভয়াবহ অভিজ্ঞতা'
    Next Article
    Karpur : অবশেষে প্রকাশ্যে এল অরিন্দম শীল পরিচালিত সিনেমা 'কর্পূরের' ট্রেলার

    Related বিনোদন Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment