Search

    Language Settings
    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    dailyadda
    dailyadda

    Ritabhari Chakraborty: ঋতাভরীর পরিবারে আসতে চলেছে নতুন সদস্য! নারীদিবসেই জানা গেল সুখবর

    2 days ago

    কলকাতা: অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তীর (Ritabhari Chakraborty) পরিবারে আসতে চলেছে নতুন সদস্য। মা হচ্ছেন অভিনেত্রী চিত্রাঙ্গদা শতরূপা (Chitrangada Satarupa)। ২০২২ সালে ছোটবেলার বন্ধু সম্বিত চট্টোপাধ্যায়ের সঙ্গে সাত পাকে বাঁধা পড়েছিলেন চিত্রাঙ্গদা। ২০২৬ সালে তাঁর পরিবারে নতুন সদস্য আসার খবর দিলেন তিনি সোশ্যাল মিডিয়ায়। 

    সরাসরি অবশ্য কোনও পোস্ট করেননি ঋতাভরী বা চিত্রাঙ্গদা কেউই। তবে রবিবার তাঁদের স্টোরিতে তাঁরা ভাগ করে নিয়েছেন, চিত্রাঙ্গদার সাধের ছবি। এদিন গোলাপি শাড়িতে সেজেছিলেন চিত্রাঙ্গদা, চোখে মুখে মাতৃত্বের রোশনাই। ঋতাভরী আর তার মা, শতরূপা সান্যাল এদিন উপস্থিত ছিলেন। দিদির সঙ্গে চিরকালই ভীষণ ভাল সম্পর্ক ঋতাভরীর। জীবনের প্রায় সমস্ত পদক্ষেপ, কঠিন থেকে আনন্দের সময়, সবই একসঙ্গে কাটিয়েছেন তাঁরা। আর এবার, ২ থেকে ৩ হচ্ছেন চিত্রাঙ্গদা আর সম্বিত। সাধের দিনে ঋতাভরী ঘিরে রইলেন দিদিকেই। 

    অভিনয় থেকে শুরু করে মডেলিং, চিত্রাঙ্গদা যথেষ্ট জনপ্রিয় নিজগুণেই। ফ্যাশনের দুনিয়ায় তাঁকে 'ভিন্টেজ গার্ল' বলা হয়। তবে এবার, জীবনের নতুন অধ্যায়ে পা রাখতে চলেছেন তিনি। এই কারণেই কাজ থেকে সাময়িক দূরে ছিলেন চিত্রাঙ্গদা। তবে সোশ্যাল মিডিয়ায় সন্তানের আগমণের কোনও খবরই প্রকাশ্যে আনেননি তিনি। রবিবার, নারীদিবসে প্রথম সোশ্যাল মিডিয়ায় তাঁর সাধের ছবি শেয়ার করে নিয়েছেন অভিনেত্রী। প্রত্যেকেই শুভেচ্ছা জানিয়েছেন তাঁকে।

    সোশ্যাল মিডিয়ায় চিত্রাঙ্গদার বিয়ের ছবি শেয়ার করে সেই সময়ে ঋতাভরী লিখেছিলেন,  'আমার বড় বোনের আজ বিয়ে হয়ে গেল। আমার কাছে এর থেকে খুশির আর কী আছে! একটা অদ্ভুত মানসিক দোলচল গিয়েছে এই দিদিকে এইভাবে দেখা পর্যন্ত। কখন আমার দিদি এতটা বড় হয়ে গেল! সম্বিত জামাইবাবু আর চিত্রাঙ্গদা এখন আইনত বিবাহিত। দুজনের জীবনে অনেক আনন্দ, অনেক পাগলামি আর সূর্যালোক আসুক। যদিও শীত আসা পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে সামাজিক বিয়ের উৎসবের জন্য। আপাতত সরকারের চোখে ওরা বিবাহিত।'

    এদিন ঋতাভরী সেজেছিলেন একটি হলুদ শাড়িতে। সোশ্যাল মিডিয়ায় নিজেরও একগুচ্ছ ছবি শেয়ার করে নিয়েছেন অভিনেত্রী। মা ও দিদির সঙ্গে সোশ্যাল মিডিয়ায় একটি ছবি শেয়ার করে নিয়েছেন। সেখানে তিনি লিখেছেন, 'আমার জীবনের সেই সমস্ত নারীরা.. যাঁরা প্রত্যেকটা দিনকে আরও একটু সুন্দর করে তোলেন। নারী দিবসের শুভেচ্ছা।' প্রসঙ্গত, ঋতাভরী নিজেও ইতিমধ্যে বাগদান সেরে ফেলেছেন। 


     

    Click here to Read More
    Previous Article
    Civil Service Exam Success Story: চোখ হারিয়েছিলেন ছোটবেলাতেই, তাও থামাননি লড়াই, উদাহরণ তৈরি করলেন বিহারের রবি!
    Next Article
    Iran War : সৌদিতে ক্ষেপণাস্ত্র হানায় ভারতীয়র মৃত্যু? এবার 'আসল তথ্য' জানাল ভারত

    Related টপ নিউজ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment