Search

    Language Settings
    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    dailyadda
    dailyadda

    Civil Service Exam Success Story: চোখ হারিয়েছিলেন ছোটবেলাতেই, তাও থামাননি লড়াই, উদাহরণ তৈরি করলেন বিহারের রবি!

    4 days ago

    কলকাতা: কারও যদি চোখই না থাকে তাহলে কি লক্ষ্যভেদ করা সম্ভব? কিন্তু এই আপাত অসম্ভব কাজটিই করে দেখিয়েছেন বিহারের রবি। ২০২৫ ইউপিএসসি পরীক্ষায় ২০তম স্থান অধিকার করেছেন বিহারের নওয়াদা জেলার মাহুলি গ্রামের রবিবার। অবশেষে তিনি হতে চলেছেন একজন আইএএস (ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস) অফিসার।

    কীভাবে এত পড়াশোনা করেছেন রবি? রবির জীবনে এক বিরাট ভূমিকা পালন করেছেন তাঁর মা বিভা। কোনও সন্তানের সাফল্যের কণ্টককীর্ণ রাস্তায় সব সময়ই ঢাল হয়ে থাকেন বাবা ও মা। কিন্তু রবির ক্ষেত্রে এই রাস্তাটা ছিল আরও অনেকটা কঠিন। কারণ, ছোটবেলাতেই চোখ হারান রবি। ফলে, সাধারণ মানুষের মতো বই পড়া তাঁর পক্ষে একেবারেই সম্ভব ছিল না। আর এখানেই তাঁকে শক্তি জোগান তাঁর মা। তিনি জোরে জোরে বই পড়ে শোনাতেন রবিকে। এ ছাড়াও নোট তৈরিতেও রবিকে সাহায্য করতেন। আসলে তিনি ছিলেন রবির সবচেয়ে বড় সাপোর্ট সিস্টেম।

    রবি আকাশে ওড়ার স্বপ্ন দেখেছিলেন। আর তাঁর সেই স্বপ্নকে বাস্তব করতে সাহায্য করেছেন তাঁর মা। রবির আকাশে ওড়ার সবচেয়ে বড় কারিগর আসলে তাঁর মা রবি। চোখে দেখতে না পাওয়ার মতো বড় বাধা হয়তো আর কিছু হয় না। আর দৃঢ় সংকল্প, চেষ্টা আর পরিশ্রম থাকলে সেই বাধাও যে ধূলিস্যাৎ হয়ে যায়, সেটাই যেন প্রমাণ করে দিলেন রবি।

    পরীক্ষায় যাঁরা সফল হয়েছেন তাঁদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

    উল্লেখ্য, এবারের সিভিল সার্ভিস পরীক্ষায় মোট শূন্যপদ ছিল ১ হাজার ৮৭টি। এই সংখ্যা বিবৃতি দিয়ে জানিয়েছিল সরকার। এর মধ্যে আইএএস-এর জন্য শূন্যপদ ১৮০, আইএফএস-এর জন্য শূন্যপদ ৫৫, আইপিএস-এর শূন্যপদ ১৫০, সেন্ট্রাল সার্ভিসেস গ্রুপ 'এ'-এর শূন্যপদ ৫০৭ ও গ্রুপ 'বি'-এর শূন্যপদ ১৯৫।

    Click here to Read More
    Previous Article
    Skin Health: কোন কোন খাবার নিয়ম করে মেনুতে রাখলে বয়স বাড়লেও ত্বকে আসবে না বলিরেখার প্রভাব, বাড়বে জেল্লা
    Next Article
    Ritabhari Chakraborty: ঋতাভরীর পরিবারে আসতে চলেছে নতুন সদস্য! নারীদিবসেই জানা গেল সুখবর

    Related শিক্ষা এবং চাকরি Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment