Search

    Language Settings
    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    dailyadda
    dailyadda

    North 24 Parganas News: ৭০ কোটি টাকার জাল নোট উদ্ধার ! বেলঘরিয়ার দম্পতিকে গ্রেফতার করল নেপালের গোয়েন্দা দফতর

    6 days ago

    উত্তর ২৪ পরগনা: ৭০ কোটি টাকার জাল নোট-সহ গ্রেফতার বেলঘরিয়ার দম্পতি। কামারহাটি পুরসভার ২১ নম্বর ওয়ার্ডের শরৎপল্লীর বাসিন্দা দম্পতি পাকড়াও। এই দম্পতিকে গ্রেফতার করেছে নেপালের গোয়েন্দা দফতর। ২০২৪-এ নেপাল গেছিলেন অভিযুক্ত অরিন্দম ধর ও দীপা ধর। তাঁদের কাছ থেকে উদ্ধার হয়েছে ট্রাঙ্ক ভর্তি নগদ। উদ্ধার করা হয়েছে ১২টি মোবাইল ও বিলাসবহুল গাড়ি। এই দম্পতি-সহ জাল নোট মামলায় মোট ৭ জনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের মধ্য়ে একজন নেপালের নাগরিক।

    [yt]https://youtu.be/B9K_tQkMEdg?si=4qtIEWJ-OhSKL_wo[/yt]

    আরও পড়ুন, পরপর বিস্ফোরণের শব্দ, শিয়ালদা-বনগাঁ শাখার গোবরডাঙা স্টেশনের কাছে বিধ্বংসী আগুন !

     গত বছরের মাঝামাঝি বসিরহাটে প্রচুর জাল নোট উদ্ধার হয়েছিল। ওই ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছিল। মাটিয়া থেকে প্রায় ৩৪ লক্ষ টাকার জাল নোট উদ্ধার করা হয়েছিল বলে খবর। খোলাপোতা মথুরাপুরের একটি বাড়িতে উদ্ধার হয়েছিল জাল নোট।  বাড়ির মালিক পালিয়ে গিয়েছিল ঘটনার পরেই। গ্রেফতার করা হয়েছিল মালিকের ভাই শেখ আবুল রাজাকে। ৩৩ লক্ষ ৫৬ হাজার ৩০০ টাকার জাল নোট উদ্ধার করা হয়েছিল বলে খবর। এর মধ্যে ২০০, ৫০০ ও ২ হাজার টাকার নোট ছিল।

    ভুয়ো ওষুধ থেকে শুরু করে ভুয়ো ভোটার কার্ড, ভুয়ো পাসপোর্ট কিছুই বাকি নেই।  জাল নোট পাচার কাণ্ডে উঠে এসেছিল মালদার এক বাসিন্দার নাম। রাজ্য পুলিশের এসটিএফের হাতে গ্রেফতার হয়েছিল ১ জন। উদ্ধার করা হয়েছিল ৯২ হাজার টাকার জাল নোট। ধৃতের নাম ছিল শেখ মুন্না। তার বাড়ি মুর্শিদাবাদের সুতিতে। হাওড়া স্টেশন থেকে শেখ মুন্নাকে গ্রেফতার করেছিল এসটিএফ। এর আগে জাল নোট কাণ্ডে মালদার এক বাসিন্দাকে গ্রেফতার করেছিল দিল্লি পুলিশ।

     

    Click here to Read More
    Previous Article
    Gyanesh Kumar: কালীঘাটের পর দক্ষিণেশ্বর, ফের জ্ঞানেশ কুমারকে কালো পতাকা !
    Next Article
    Gobardanga Station Fire: পরপর বিস্ফোরণের শব্দ, শিয়ালদা-বনগাঁ শাখার গোবরডাঙা স্টেশনের কাছে বিধ্বংসী আগুন !

    Related কলকাতা Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment