Search

    Language Settings
    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    dailyadda
    dailyadda

    Gyanesh Kumar: কালীঘাটের পর দক্ষিণেশ্বর, ফের জ্ঞানেশ কুমারকে কালো পতাকা !

    6 days ago

    উত্তর ২৪ পরগনা: কালীঘাটের পর দক্ষিণেশ্বর, ফের জ্ঞানেশ কুমারকে কালো পতাকা। দক্ষিণেশ্বর মন্দিরে ঢোকার সময় কালো পতাকা দেখানো হয়। গতকাল কালীঘাট মন্দিরেও জ্ঞানেশ কুমারকে কালো পতাকা। রাজ্য সফরের দ্বিতীয় দিনে বেলুড় মঠে মুখ্য নির্বাচন কমিশনার। বেলুড় মঠের পর দক্ষিণেশ্বর মন্দিরেও যান জ্ঞানেশ কুমার। দক্ষিণেশ্বর মন্দিরে ঢোকার সময় জ্ঞানেশ কুমারকে কালো পতাকা। 

    [yt]https://youtu.be/B9K_tQkMEdg?si=4qtIEWJ-OhSKL_wo[/yt]

    আরও পড়ুন, RG কর কাণ্ডে দ্রুত বিচার চেয়ে এবার দিল্লিতে গেল অভয়া মঞ্চ

     ভোটমুখী পশ্চিমবঙ্গে এসে বারবার বিক্ষোভের মুখে পড়েন মুখ্য নির্বাচন কমিশনার। গতকাল কালীঘাট মন্দিরে পুজো দিতে যান জ্ঞানেশ কুমার। সেখানে কালো পতাকা ও প্লাকার্ড হাতে যাঁদের স্লোগান দিতে দেখা যায়, তাঁরা নিজেদের তৃণমূলের কর্মী সর্মথক বলে দাবি করেন। এনিয়ে কটাক্ষ ছুঁড়ে দিয়েছে বিজেপি। পাল্টা জবাব দিয়েছে তৃণমূলও। SIR প্রক্রিয়া নিয়ে বারবার উঠেছে হয়রানির অভিযোগ।আবার প্রতিবাদের নামে ভাঙচুর-তাণ্ডবের সাক্ষীও থেকেছে এই রাজ্য। BLO থেকে সাধারণ ভোটার, SIR আতঙ্ক-উদ্বেগে একাধিক মৃত্যুরও অভিযোগ উঠেছে। এই পরিস্থিতিতে,এবার ভোটমুখী পশ্চিমবঙ্গে এসে বারবার বিক্ষোভের মুখে পড়লেন মুখ্য নির্বাচন কমিশনার। কালো পতাকা ও প্লাকার্ড হাতে যাঁদের স্লোগান দিতে দেখা যায়, তাঁরা নিজেদের তৃণমূলের কর্মী সর্মথক বলে দাবি করেন।

    রবিবার রাতে কলকাতা বিমানবন্দরে নামেন জ্ঞানেশ কুমার। তাঁর কলকাতায় পা রাখার আগেই নিউটাউনের যে হোটেল আপাতত তাঁর ঠিকানা, সেই ওয়েস্টিনের সামনে স্থানীয় তৃণমূল বিধায়ক তাপস চট্টোপাধ্য়ায়ের নেতৃত্বে বিক্ষোভ দেখায় তৃণমূল।বিমানবন্দর থেকে নিউটাউনের দিকে যাওয়ার সময় মুখ্য নির্বাচন কমিশনারের কনভয় লক্ষ্য করে একাধিক জায়গায় ধেয়ে আসে গো ব্যাক স্লোগান।তেঘড়িয়ায় বিক্ষোভ দেখায় সিপিএমও। সিপিএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম বলেন,  এয়ারপোর্টে আমাদের বামেদের তরফে তরুণ, মহিলা যেভাবে বিক্ষোভ দেখিয়েছে, আমরা এখানে যে কথা বললাম তো ওঁর জ্ঞানচক্ষু উন্মেলিত হবে।
     
    যদিও তাঁকে ঘিরে এই বিক্ষোভ প্রসঙ্গে কোনও মন্তব্য করেননি মুখ্য নির্বাচন কমিশনার। মুখ্য নির্বাচন কমিশনার  জ্ঞানেশ কুমার বলেন, পশ্চিমবঙ্গের সব ভাই বোনকে আমার নমস্কার। কালী মা সবাইকে ভাল রাখুক। জয় ভারত, জয় হিন্দ। মুখ্য় নির্বাচন কমিশনারকে ঘিরে দিকে দিকে বিক্ষোভ নিয়ে শুরু হয়েছে রাজনীতির তরজা। কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ও বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় করাচ্ছেন তাই।  সাধারণ মানুষ চুপচাপই আছে। ওই তৃণমূলের দু-চারটে সাঙ্গপাঙ্গ, কিছু দুধেল গাই, তারা লাফালাফি করছে। যে কোনও দিন বিধানসভা ভোটের দিন ঘোষণা হতে পারে রাজ্যে। তার আগে মুখ্য নির্বাচন কমিশনারের সফর ঘিরে রাজনীতির পারদ চরমে।

    Click here to Read More
    Previous Article
    Mamata On Malay: মলয়ের কাজে 'অসন্তুষ্ট' মুখ্যমন্ত্রী, হাতে নিলেন আইন দফতরের কাজ
    Next Article
    North 24 Parganas News: ৭০ কোটি টাকার জাল নোট উদ্ধার ! বেলঘরিয়ার দম্পতিকে গ্রেফতার করল নেপালের গোয়েন্দা দফতর

    Related কলকাতা Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment