Search

    Language Settings
    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    dailyadda
    dailyadda

    Iran Israel US War: ভয়াবহ অবস্থা লেবাননে, এক সপ্তাহে মৃত প্রায় ৪০০, তাদের মধ্যে রয়েছে প্রচুর শিশু

    4 days ago

    Iran Israel US War: নবম দিনেও অশান্ত পশ্চিম এশিয়া। লেবাননে ফের হামলা করেছে ইজরায়েল। বিগত এক সপ্তাহে লেবাননে প্রায় ৪০০ জনের মৃত্যু হয়েছে বলে খবর। তাদের মধ্যে ৮০ জনের বেশি শিশু রয়েছে বলেও জানা গিয়েছে। ইরান এবং ইজরায়েল-আমেরিকার ক্রমাগত একে অপরকে আক্রমণের জেরে পরিস্থিতি ক্রমশ জটিল হচ্ছে। নতুন করে জায়গা খালি করার হুঁশিয়ারি দিয়েছে ইজরায়েল। পশ্চিম এশিয়ার এই যুদ্ধ আবহে পোপ লিও- ও যুদ্ধের অবসানের আর্জি জানিয়েছেন। সব পক্ষকে আলোচনায় বসার পরামর্শও দিয়েছেন তিনি। 

    আরও ভয়ঙ্কর আকার নিয়েছে পশ্চিম এশিয়ার যুদ্ধ। এরই মধ্যে ইরানের সেনা বাহিনী জানিয়ে দিল, ৬ মাস ধরে যুদ্ধ চালিয়ে নিয়ে যেতে পারে তারা। অন্যদিকে আমেরিকার প্রেসিডেন্ট জানিয়ে দিলেন, ইরানের সঙ্গে তাঁরা কোনওরকম সমঝোতায় যেতে রাজি নন। ৯ দিন পার... কিন্তু পশ্চিম এশিয়ায় যুদ্ধ থামার তো কোনও লক্ষ্মণ নেই, উল্টে আরও ভয়াবহ আকার নিচ্ছে। একদিকে যখন ইরানের উপর লাগাতার হামলা চালিয়ে যাচ্ছে আমেরিকা-ইজরায়েল। অন্যদিকে তখন প্রত্যাঘাত জারি রেখেছে ইরানও। সব মিলিয়ে যুদ্ধ যে এখনও থামার নয়, তা বুঝিয়ে দিচ্ছে উভয়পক্ষই। আমেরিকা যে আপাতত কোনওভাবেই ইরানের সঙ্গে সমঝোতার পথে হাঁটবে না, ফের তা বুঝিয়ে দিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 

    সম্প্রতি ট্রাম্প বলেছিলেন, এই যুদ্ধ চার সপ্তাহ চলতে পারে। কিন্তু ইরানের রেভোলিউশনারি গার্ডসের তরফে হুঁশিয়ারি দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে, তারা এই যুদ্ধ ৬ মাস পর্যন্ত চালিয়ে যেতে পারে। এমনকী হামলার চালানোর জন্য প্রতিবেশী রাষ্ট্রগুলির কাছে ক্ষমা চেয়েও, কথা রাখেনি ইরান। শনিবার তাদের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছিলেন, প্রতিবেশী দেশগুলোর সঙ্গে ইরানের কোনও শত্রুতা ও বিদ্বেষ নেই। যা হয়েছে, সেই অনাকাঙ্খিত ঘটনার জন্য আমরা ক্ষমাপ্রার্থী। অন্য কোনও দেশ দখল বা আক্রমণ করার কোনও ইচ্ছা ইরানের নেই। 

    কিন্তু এরপর নিজের দেশেই প্রবল চাপের মুখে পড়ে 'ক্ষমা' শব্দটি সরিয়ে দিয়ে এক্স হ্যান্ডলে ইরান প্রেসিডেন্ট লেখেন, ইরানের উপর হামলা হলে, চুপ করে থাকব না। প্রত্যাঘাত হবেই। এরপর বাহরিনের মানামায় আমেরিকার নৌসেনার পঞ্চম ফ্লিটের সদর দফতরে হামলা চালিয়েছে ইরান। অন্যদিকে ইরানের একের পর এক তেল ভাণ্ডারে হামলা চালিয়ে যাচ্ছে আমেরিকা। পশ্চিম এশিয়ায় তাদের তৃতীয় এয়ারক্রাফ্ট ক্যারিয়ার 'জর্জ এইচ ডব্লুু বুশ'-কে মোতায়েন করতে চলেছে আমেরিকা। শুধু তাই নয়, অ্যাক্সিওস ও সেমাফরের রিপোর্টে দাবি করা হয়েছে, ইরানে মজুত ইউরেনিয়াম সংরক্ষণ করতে বিশেষ বাহিনী পাঠাতে আলোচনা চালাচ্ছে আমেরিকা ও ইজরায়েল। 

    তবে এই যুদ্ধের মধ্যেই গোটা বিশ্বকে নাড়িয়ে দিয়েছে দক্ষিণ ইরানের মিনাবে একটি স্কুল ধ্বংস হয়ে যাওয়ার ঘটনা। যেখানে স্কুল পড়ুয়া ও শিক্ষক মিলিয়ে দেড়শো জনেরও বেশি মৃত্যু হয়েছে। এবার সেই হামলার দায় ইরানের দিকেই ঠেললেন ডোনাল্ড ট্রাম্প। এই যুদ্ধের আঁচ সরাসরি গিয়ে পড়েছে হরমুজ প্রণালীতে। আমেরিকার প্রেসিডেন্ট বলেছিলেন, হরমুজে আটকে থাকা ট্যাঙ্কারগুলিকে এসকর্ট করে বের করে আনা হবে। যার পাল্টা এবার ইরান হুঁশিয়ারি দিয়েছে, আমেরিকার কোনও জাহাজ গাল্ফে ঢুকলে, সেটিকে একেবারে সমুদ্রের গভীরে পাঠিয়ে দেওয়া হবে। 

    Click here to Read More
    Previous Article
    Iran Israel US War: সৌদি আরবে মিসাইল হানা, মৃত ২ জনের মধ্যে একজন ভারতীয়, আহত ১২ জন
    Next Article
    Iran Israel US War: আক্রমণের আগে ইরানের যুদ্ধজাহাজে সতর্কবার্তা পাঠিয়েছিল আমেরিকা ? কোন তথ্য এল সামনে

    Related আন্তর্জাতিক Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment