Search

    Language Settings
    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    dailyadda
    dailyadda

    Iran Israel US War: আক্রমণের আগে ইরানের যুদ্ধজাহাজে সতর্কবার্তা পাঠিয়েছিল আমেরিকা ? কোন তথ্য এল সামনে

    4 days ago

    Iran Israel US War: শ্রীলঙ্কা উপকূলে ইরানের যুদ্ধজাহাজে হামলা করেছিল মার্কিন যুক্তরাষ্ট্র। সম্প্রতি জানা গিয়েছে, ইরানের ওই রণতরীর এক নাবিক নাকি সেদিন হামলা হওয়ার কিছুক্ষণ আগেই তাঁর বাবাকে ফোন করেছিলেন। ফোনে বাবাকে ওই নাবিক বলেছিলেন যে মার্কিন সেনা ২ বার তাঁদের ক্রুদের নির্দেশ দিয়েছিল যুদ্ধজাহাজ ছেড়ে চলে যাওয়ার জন্য। ইরান ইন্টারন্যাশনাল এই নিউজ ওয়েবসাইটের একটি প্রতিবেদনে এমনটাই দাবি করা হয়েছে। আমেরিকা সাবমেরিন থেকে হামলা করেছিল ইরানের যুদ্ধজাহাজে। একটি টরপেডোর সাহায্যে ধ্বংস করা হয়েছিল IRIS Dena- কে। জানা গিয়েছে, যে নাবিকের কথা এখানে বলা হয়েছে, তাঁরও মৃত্যু হয়েছে এই হামলায়। মৃত নাবিকের পরিবারের পরিচিত এক সূত্র ইরান ইন্টারন্যাশনালকে জানিয়েছে যে, সতর্কতা আসার পরেও জাহাজের কমান্ডার সেখান থেকে সরে যাওয়ার নির্দেশ দেননি। 

    এর ফলে ইরানের যুদ্ধজাহাজের কমান্ডার এবং ক্লু মেম্বারদের মধ্যে শুরু হয় বচসা। সূত্রের খবর, অনেক নাবিকের সঙ্গেই তুমুল তর্ক-বিতর্ক হয় কমান্ডারের। যে ৩২ জন জীবিত থাকার কথা জানা গিয়েছে, তাঁদের মধ্যে বেশিরভাগই যুদ্ধজাহাজের কমান্ডারের আদেশ অমান্য করে বেরিয়ে এসেছিলেন এবং লাইফ বোটেও পৌঁছন নিজেদের উদ্যোগেই। 

    গত ৪ মার্চ ইরানের যুদ্ধজাহাজ IRIS Dena- র উপর হামলা চালায় আমেরিকা। ১৮০ জন ক্রু মেম্বার ছিলেন ওই জাহাজে। ৮৭ জনের দেহ এখনও পর্যন্ত উদ্ধার করা সম্ভব হয়েছে। শ্রীলঙ্কা নৌসেনাবাহিনী একটি ফোন পেয়েছিল ইরানের যুদ্ধজাহাজ থেকে। তবে ওই এলাকায় গিয়ে জাহাজের কোনও খোঁজ পাওয়া যায়নি। শুধুমাত্র জলের উপর ভেসেছিল নাবিকদের দেহ, খালি নৌকা এবং তেল। 

     

    শ্রীলঙ্কা উপকূলে ইরানের যুদ্ধজাহাজে যে মার্কিন যুক্তরাষ্ট্রের তরফেই আক্রমণ করা হয়েছিল, তা স্পষ্ট করে পেন্টাগন। হোয়াইট হাউসের তরফ থেকে প্রকাশ করা হয় একটি ভিডিও। মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ নিশ্চিত ভাবে জানান যে আমেরিকার তরফেই সাবমেরিন থেকে টরপেডোর সাহায্যে আক্রমণ করা হয়েছিল ইরানের জাহাজের উপর। ভারত থেকেই মহড়া সেরে ফিরছিল ইরানের যুদ্ধজাহাজ IRIS Dena, এমনটাই জানা গিয়েছে। বিশাখাপত্তনমে এসেছিল ইরানের এই রণতরী।             

    Click here to Read More
    Previous Article
    Iran Israel US War: ভয়াবহ অবস্থা লেবাননে, এক সপ্তাহে মৃত প্রায় ৪০০, তাদের মধ্যে রয়েছে প্রচুর শিশু
    Next Article
    US-Iran War: জাহাজ হামলায় বেঁচে যাওয়া কাউকে ইরানে ফেরানো যাবে না! শ্রীলঙ্কার উপর চাপ সৃষ্টি করছে আমেরিকা? নিহতদের কী হবে?

    Related আন্তর্জাতিক Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment