Search

    Language Settings
    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    dailyadda
    dailyadda

    Iran Israel US War: তেহেরানের তেলের ডিপোতে ইজরায়েলের হামলায় কি অখুশি আমেরিকা? 'WTF' মেসেজ হোয়াইট হাউসের, বলছে সূত্র

    6 days ago

    Iran Israel US War: তেহেরানে তেলের ডিপোতে হামলা করেছিল ইজরায়েল। আর তারপরই ইজরায়েলের উদ্দেশে এক অদ্ভুত বার্তা পাঠিয়েছে আমেরিকা, এমনটাই খবর বিভিন্ন সূত্রে। তেলের ডিপো এবং সংশোধনাগার মিলিয়ে তেহরানের ৪টি তৈলক্ষেত্রে আক্রমণ করেছিল ইজরায়েল। এই হামলায় ৪ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। সূত্রের খবর, ইরানের রাজধানী তেহরানে ইজরায়েলের এই হামলার কথা জানার পর মার্কিন যুক্তরাষ্ট্রের তরফে 'WTF' মেসেজ পাঠানো হয়েছে। ইজরায়েলকে কেন 'WTF' মেসেজ পাঠাল হোয়াইট হাউস? তাহলে কি ইজরায়েলের উপর ক্ষুব্ধ তার মিত্রপক্ষ? এতদিন ইরাজরায়েল এবং আমেরিকা একজোট হয়ে আক্রমণ চালাচ্ছিল ইরানের উপর। গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরু হয়েছে পশ্চিম এশিয়ায়। বিগত ১০ দিনে এই প্রথম ইজরায়েলকে কড়া বার্তা পাঠিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র, এমনটাই খবর সূত্রের। এক ইজরায়েলি অফিসার দাবি করেছেন যে ওয়াশিংটনের তরফে এসেছে 'WTF' মেসেজ। তবে হোয়াইট হাউস কিংবা ইজরায়েলের ডিফেন্স ফোর্স এই প্রসঙ্গে কোনও আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করেনি। কোনও বক্তব্যও রাখেনি। 

    Axios নামের এক আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে খবর, তেহরানের তিনটি তেলের ডিপোতে হামলা চালানোর পর তেল আভিভের তরফে তা জানানো হয় ওয়াশিংটনে। রবিবার এই আক্রমণের পর তেহরানের ভয়াবহ দৃশ্য ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। দেখা গিয়েছে, দাউদাউ করে জ্বলছে ওই তেলের ডিপোগুলি। আগুনের লেলিহান শিখা গ্রাস করেছে আশপাশের এলাকা। তেল ছড়িয়ে যাওয়ায় খুব অল্প সময়েই ভয়ানক চেহারা নিয়েছিল আগুন। আর সেই বিধ্বংসী আগুনে ঝলসে মৃত্যু হয়েছে চারজনের। ইজরায়েলের দাবি ছিল, তেহরানের ওই তিন তেলের ডিপো আদতে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের জন্য ব্যবহার করা হচ্ছিল। ওয়াশিংটনকে এই তথ্যই জানায় ইজরায়েল। তবে অনুমান, তেহরানে ইজরায়েল যে হামলা চালিয়েছে, তা মার্কিন যুক্তরাষ্ট্রের ভাবনাচিন্তার থেকে অনেক বেশি প্রভাব ফেলেছে। বিভিন্ন সংবাদমাধ্যম সূত্রে খবর, মার্কিন সেনাবাহিনী এই হামলার প্রভাব দেখে কার্যত হতবাক হয়েছে এবং তারা এও মনে করেছে যে, এভাবে আক্রমণ করা মোটেই ভাল ব্যাপার নয়। সূত্রের খবর, তেহরানে ইজরায়েল যেভাবে হামলা চালিয়েছে তাতে অখুশি হয়েই সম্ভবত আমেরিকার তরফে 'WTF' মেসেজ পাঠানো হয়েছে ইজরায়েলের উদ্দেশে। 

    রবিবার ইজরায়েলের সেনাবাহিনী একসঙ্গে তিনটি তৈলক্ষেত্র এবং একটি তেল শোধনাগারে হামলা চালিয়েছে। শহরের মধ্যে এভাবে হামলা হওয়ায় কার্যত সর্বনাশের ছবি দেখা গিয়েছিল। দাউদাউ করে জ্বলছিল সবকিছু। তেল থাকায় নিমেষেই সাংঘাতিক আকার নেয় আগুন। দ্রুত ছড়িয়ে পড়তে থাকে আশপাশে। ঘন কালো ধোঁয়ায় ঢেকে যায় চারপাশ। 

    Click here to Read More
    Previous Article
    Bangladesh News: আচমকাই বন্ধ হচ্ছে বাংলাদেশের সমস্ত বিশ্ববিদ্যালয় ! কেন এই সিদ্ধান্ত ?
    Next Article
    IPL 2026: জ্বালানির টান, চলতি বছরের আইপিএল আয়োজন হয়ত আর সম্ভবই হবে না

    Related আন্তর্জাতিক Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment