Search

    Language Settings
    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    dailyadda
    dailyadda

    Bangladesh News: আচমকাই বন্ধ হচ্ছে বাংলাদেশের সমস্ত বিশ্ববিদ্যালয় ! কেন এই সিদ্ধান্ত ?

    6 days ago

    Bangladesh News: সোমবার থেকে সমস্ত বিশ্ববিদ্যালয় বন্ধ রাখতে চলেছে বাংলাদেশ। ইরান-ইজরায়েল-আমেরিকার যুদ্ধ চলছে ১০ দিন ধরে। জ্বলছে পশ্চিম এশিয়া। বন্ধ হরমুজ প্রণালী। সঙ্কট দেখা দিয়েছে জ্বালানি তেলের। এই পরিস্থিতিতে বিদ্যুৎ এবং জ্বালানি সংরক্ষণের জন্য আসন্ন ইদ-উল-ফিতরের ছুটিকে সামনে রেখে সমস্ত বিশ্ববিদ্যালয় বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। কর্তৃপক্ষ জানিয়েছে, বাংলাদেশের সমস্ত সরকারি এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য হবে। বিশ্ববিদ্যালয় বন্ধ থাকলে শুধু যে বিদ্যুতের সংরক্ষণ হবে তাই নয়, রাস্তাঘাটে যানজট কমবে এবং তার ফলে জ্বালানির অপচয়ও বন্ধ হবে। আধিকারিকরা বলছেন, বিশ্ববিদ্যালয়ে প্রচুর পরিমাণে বিদ্যুতের ব্যবহার হয় শ্রেণিকক্ষ, ল্যাবরেটরি, এয়ার কন্ডিশনার আবাসিকদের থাকার জায়গার জন্য। তাই তাড়াতাড়ি যদি বিশ্ববিদ্যালয়গুলি বন্ধ করা হয় তাহলে দেশের বিদ্যুৎ ব্যবস্থার উপর চাপ কমবে।

    রমজান উপলক্ষে এমনিতেই বাংলাদেশের সরকারি এবং বেসরকারি স্কুলগুলি বন্ধ রয়েছে এখন। এবার ইদের ছুটির কথা মাথায় রেখে এবং বিদ্যুৎ ও জ্বালানি সংরক্ষণের জন্য বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলিও বন্ধ হতে চলেছে বাংলাদেশে। অতএব এখন বেশ কিছুদিন বন্ধ থাকতে চলেছে বাংলাদেশের বেশিরভাগ শিক্ষা প্রতিষ্ঠান। পশ্চিম এশিয়ায় যুদ্ধের কারণে জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজারে যথেষ্ট প্রভাব পড়েছে। এই আবহে সঙ্কটে বাংলাদেশও। আর তাই বিদ্যুৎ এবং জ্বালানি বাঁচাতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বাংলাদেশের সরকারের পক্ষ থেকে। 

    বাংলাদেশের রাজধানী ঢাকা শহরের বিভিন্ন জায়গায় পেট্রোল পাম্পের বাইরে ইতিমধ্যেই নজরে এসে বাইক এবং গাড়ির লম্বা লাইন। সকলেই সংগ্রহে রাখতে চাইছেন জ্বালানি। তাই গাড়ি নিয়ে তেল ভরতে হাজির হয়েছেন পাম্পে। 

    পাকিস্তানের জ্বালানির ভাঁড়ারেও টান পড়েছে 

    আর তাই জন্য কোভিড-কালের মতো বন্দোবস্ত করতে চলেছে পাকিস্তান। যতটা কম সম্ভব জ্বালানি ব্যবহার করতে হবে কারণ ভাঁড়ারে টান পড়েছে। ইরান এবং আমেরিকা ও ইজরায়েলের যুদ্ধই এর অন্যতম কারণ। তার জেরে বন্ধ হরমুজ প্রণালী, যেখান দিয়ে বিশ্বের সবচেয়ে বেশি পরিমাণ তেল আমদানি-রপ্তানি হয়। শোনা যাচ্ছে, পাকিস্তানে চালু হতে চলেছে ওয়ার্ক ফ্রম হোম। পড়ুয়াদের জন্য শুরু হবে অনলাইন ক্লাস। 'এনার্জি ক্রাইসিস' দেখা দিয়েছে পাকিস্তানে। আর তার জেরেই এইসব ব্যবস্থা নিতে চলেছে পাকিস্তান সরকার, এমনটাই খবর। 

    Click here to Read More
    Previous Article
    Iran Israel War: নয়া শাসক মোজতবা খামেনেইয়ের নামে মিসাইল, ফের আক্রমণাত্মক ইরান, হামলা ইজরায়েলে
    Next Article
    Iran Israel US War: তেহেরানের তেলের ডিপোতে ইজরায়েলের হামলায় কি অখুশি আমেরিকা? 'WTF' মেসেজ হোয়াইট হাউসের, বলছে সূত্র

    Related আন্তর্জাতিক Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment