Search

    Language Settings
    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    dailyadda
    dailyadda

    Iran-Israel Conflict: দেশের মাটিতে পা দিয়েই কমেছে দুশ্চিন্তা, মধ্যপ্রাচ্য থেকে ফিরে 'স্বস্তি'তে প্রত্যাবর্তনকারীরা!

    1 week ago

    ইজরায়েলের সঙ্গে ইরানের সংঘাতের কারণে উত্তেজনা বাড়ছে মুহুর্মুহু। আক্রমণের পাল্টা হামলা চালাচ্ছে ইরানও। আর সেই কারণেই মধ্য প্রাচ্যে আটকে রয়েছেন হাজার হাজার ভারতীয়। বাতিল করা হয়েছে একাধিক উড়ান। এমনকি মধ্য প্রাচ্যের একাধিক অঞ্চলের আকাশসীমাও বন্ধ করে দেওয়া হয়েছে, অভিযোগ উঠেছে এমন। আর তারপরই প্রশ্ন উঠেছিল সেখানে আটকে থাক ভারতীয়রা কীভাবে দেশে ফিরবেন। অবশেষে সোমবার রাতে দিল্লি, মুম্বই ও বেঙ্গলুরুতে একাধিক বিমান অবতরণের পর স্বস্তি ফিরেছে পর্যটক থেকে সেখানে আটকে থাকা ভারতীয়দের মনে।

    জানা গিয়েছে দুবাইয়ের বিমানবন্দর আংশিক চালু হয়েছে। যদিও যাত্রীদের জানানো হয়েছে বিমান সংস্থার সঙ্গে যোগাযোগ করে তবেই বিমানবন্দরে যেতে। মঙ্গলবার ওমান থেকে ফিরে স্বস্তি প্রকাশ করেছেন পর্যটকরা। তাঁর বলছেন দেশের মটিয়ে প দিয়ে তাঁর যারপরনাই নিশ্চিন্ত বোধ করছেন। ওমানের রাজধানী মাস্কাট থেকে ভারতে ফের যাত্রীদের সঙ্গে কথা বলেছে সংবাদ সংস্থা আইএএনএস।

    ফিরে আসা যাত্রীদের মধ্যে অনিশা আগরওয়াল নামের একজন বলেন, "ওখানে মিসাইল দেখামাত্রই ব্যবস্থা নিচ্ছিল এয়ার ডিফেন্স সিস্টেম। আমরা সে সব দেখে ভয়ে দেশে ফিরে আসার সিদ্ধান্ত নিয়েছি। যদিও দুবাইয়ের সরকার কোনও ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে যথা সম্ভব ব্যবস্থা নিয়েছে। তবে মিসাইল ও সেই মিসাইল ধংসের কারণে কান ফাটানো আওয়াজ আমরা পেয়েছি। যে কারণে আমাদের সঙ্গে থাক বাচ্চাদের বেশ সমস্যা হচ্ছিল।"

    আর এক যাত্রীর বয়ানও প্রায় একই রকম। তাঁর সঙ্গেও তাঁর বাচ্চা থাকে কিছুটা বাধ্য হয়ে বা কিছুটা ভয়েই ফিরে এসেছেন তিনি। তাঁর মুখেও শোনা যায় মিসাইল ও এয়ার ডিফেন্স সিস্টেমের সেই মিসাইল ইন্টারসেপ্টের কথা। যদিও তিনি বলেন, তিনি ব্যক্তিগত ভাবে তেমন ভয় পাননি। যদিও সঙ্গে বাচ্চা থাকে তার সুরক্ষার জন্যই ফিরে এসেছিলেন তিনি।

    ভারতে ফিরে এসে খুবই খুশি আদিল নামের একজন। তিনি সেখানের বাস্তব পরিস্থিতির কথা তুলে ধরেন। তাঁর মুখে শোনা যায় উড়ান বাতিলের কথাও। তিনি বলেন, "একাধিক উড়ান বাতিল হওয়ায় আমাদের উড়ান বাতিল নিয়েও চিন্তায় ছিলাম। সাহায্যের জন্য আমরা ভারতীয় দূতাবাসেও যোগাযোগ করেছিলাম। ভারতে ফিরতে পেরে আমি খুবই খুশি।"

    পশ্চিম এশিয়ার উত্তেজনাপূর্ণ পরিস্থিতি তৈরি হওয়ায় অনেক পর্যটক বা সেখানের একাধিক দেশে আটকে থাকা মানুষের মধ্যে একটা ভয় তৈরি হয়েছিল। অনেকের সঙ্গে বাচ্চা থাকায় আরও চাপে পড়েছিলেন তাঁরা। কিন্তু একে একে বিমান দেশে ফিরতে শুরু করায় স্বস্তি ফিরছে সেখানে আটকে থাক পর্যটকদের মনে।

    তথ্যসূত্র: IANS

    Click here to Read More
    Previous Article
    US-Iran War: সাগরে আটকে ৭০০-র বেশি জাহাজ, রান্নার গ্যাসের জোগান ধাক্কা খেতে পারে, রাশিয়া থেকে আমদানি বাড়াবে ভারত?
    Next Article
    News Live Updates : ইরানের রাষ্ট্রপতি ভবনে যৌথ বাহিনীর হামলা, বেইরুটে হেজবোল্লার ঠিকানাতেও হানা

    Related ভারত Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment