Search

    Language Settings
    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    dailyadda
    dailyadda

    IPL 2026: এই সপ্তাহেই হবে আইপিএলের সূচি ঘোষণা, দিনক্ষণ জানালেন বোর্ড সচিব দেবজিৎ সাইকিয়া

    4 days ago

    নয়াদিল্লি: দীর্ঘদিন ধরেই শোনা যাচ্ছিল মার্চ মাসেই আইপিএলের (IPL 2026) ১৯তম সংস্করণ শুরু হবে। নিলামের আগে বোর্ডের তরফে বৈঠকে ফ্র্য়াঞ্চাইজ়িদের ২৬ মার্চ টুর্নামেন্টের শুরর কথা জানানো হয়েছিল। পরে শোনা যায় সেই দিনটা দুইদিন পিছিয়ে ২৮ মার্চ নির্ধারিত হয়েছে। তবে গোটা বিষয়টাই জল্পনা-কল্পনার পর্যায়ে ছিল। মাস পরে গেলেও সরকারি ঘোষণা এখনও হয়নি। ফলে স্বাভাবিকভাবেই সমর্থকদের মধ্যে উদ্বেগ বাড়ছিল।

    দিনকয়েক আগেই বোর্ড সচিব দেবজিৎ সাইকিয়া (Devajit Saikia) জানিয়েছিলেন দিন তিন, চারেকেই সূচির ঘোষণা হবে। তবে সেই সময়কাল পেরিয়েছে। তাই উদ্বেগও আরও বাড়ছিল। তবে অবশেষে একেবারে আইপিএলের সূচি প্রকাশের দিনক্ষণ জানালেন দেবজিৎ সাইকিয়া। IANS-কে দেওয়া সাক্ষাৎকারে বোর্ড সচিব বলেন, 'আমরা ১২ মার্চের মধ্যেই আইপিএল ২০২৬-র সূচি ঘোষণার পরিকল্পনা করছি। আপাতত আমরা প্রথম ২০ দিনের সূচিই ঘোষণা করব।'

    কিন্তু আইপিএলের সূচি প্রকাশে এত বিলম্ব কেন? কেনই বা সম্পূর্ণ সূচি ঘোষণা না করে মাত্র প্রথম ২০ দিনের সূচি ঘোষণা করা হবে? কারণটা ভোট। বাংলা, অসম, তামিলনাড়ুর মতো রাজ্যগুলিতে বিধানসভা ভোট রয়েছে। সেই ভোটের দিনক্ষণ এখনও ঘোষণা করা হয়নি। সেই কারণেই এত দেরি। এই রাজ্যগুলিতে আইপিএলের ম্যাচ খেলা হয়। তাই ভোটের দিনক্ষণের ভিত্তিতেই আইপিএলের সূচি ঘোষণা করা হবে। আর দুইভাগে সূচি ঘোষণা কিন্তু এই প্রথম নয়। এর আগেও এমনটা হয়েছে।

    আইপিএল শুরু হওয়ার পর থেকেই ২০০৯, ২০১৪, ২০১৯ এবং ২০২৪, প্রতিটি বিধানসভা বা লোকসভা নির্বাচনের ক্ষেত্রে দুইভাগে সূচি ঘোষণা করা হয়। এক্ষেত্রেও তেমনভাবেই ভাগ ভাগ করে টুর্নামেন্টের সূচি ঘোষণা করা হবে, যাতে আইপিএলের সঙ্গে ভোটের দিনক্ষণের সংঘর্ষ না হয়। অবশ্য সূচি ঘোষণা না হলেও, ইতিমধ্যেই কিন্তু চেন্নাই সুপার কিংসের মতো আইপিএলের বেশ কয়েকটি ফ্র্যাঞ্চাইজ়ি আসন্ন মরশুমের জন্য নিজেদের প্রস্তুতি শুরু করে দিয়েছে।

    জল্পনা ছিল আইপিএলের ফাইনাল ম্যাচ কোথায় হবে সেটা নিয়েও। গত বছর আইপিএল চ্যাম্পিয়ন হওয়ার পর আরসিবির সেলিব্রেশনের সময় চিন্নাস্বামী স্টেডিয়ামের বাইরে পদপিষ্ট হয়ে ১১ জন আরসিবি সমর্থক প্রাণ হারান। তারপর থেকে চিন্নাস্বামী স্টেডিয়ামে এখনও পর্যন্ত কোনও ম্যাচই খেলা হয়নি। স্বাভাবিকভাবেই তাই আরসিবি নিজেদের ঘরের ম্যাচগুলি কোন ভেন্যুতে খেলবে, সেই নিয়ে জল্পনা শোনা যাচ্ছিল। নিয়ম অনুযায়ী ডিফেন্ডিং চ্যাম্পিয়নের ঘরের মাঠেই পরের বারের আইপিএল ফাইনাল হয়। সেই অনুযায়ী চিন্নাস্বামী স্টেডিয়ামেই এবারের ফাইনাল হওয়ার কথা। কিন্তু চিন্নাস্বামীতে ফাইনাল ম্যাচ কেন, কোনও ম্যাচ খেলা নিয়েই সংশয় ছিল।

    সেই জট অবশ্য শেষমেশ কেটেছে। সপ্তাহখানেকই আগেই আরসিবি জানিয়ে দেয় চিন্নাস্বামীতে তাঁরা হোম ম্যাচ খেলবে। ফলে সেই মাঠেই টুর্নামেন্টের ফাইনাল হওয়া নিয়ে আর তেমন কোনও বাধা রইল না।

    Click here to Read More
    Previous Article
    ICC Trophy: ঝুলিতে সবচেয়ে বেশি আইসিসি ট্রফি কাদের দখলে? তালিকায় ভারত কত নম্বরে রয়েছে?
    Next Article
    Begunkodor Hunted Story: দেখা যেত ছায়ামূর্তি, দীর্ঘদিন পরিত্যক্ত হয়ে পড়ে রহস্যময় বেগুনকোদর স্টেশন! সেই গল্প এবার বড়পর্দায়

    Related খেলা Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment