Search

    Language Settings
    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    dailyadda
    dailyadda

    ICC Trophy: ঝুলিতে সবচেয়ে বেশি আইসিসি ট্রফি কাদের দখলে? তালিকায় ভারত কত নম্বরে রয়েছে?

    4 days ago

    আমদাবাদ: নিউজিল্য়ান্ডকে হারিয়ে তৃতীয়বার টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে ভারতীয় ক্রিকেট দল। ২০০৭, ২০২৪ এর পর ২০২৬ সালেও কুড়ির ফর্ম্য়াটে বিশ্বচ্যাম্পিয়নের খেতাব জিতেছে মেন ইন ব্লুজরা। বিশ্বের প্রথম দল হিসেবে টি-টোয়েন্টি বিশ্বকাপ তিনবার জয়ের নজির গড়েছ সূর্যকুমার যাদবের টিম। একই সঙ্গে বিশ্বের একমাত্র দল যাঁরা নিজেদের ঘরের মাঠে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতল। আইসিসি টুর্নামেন্টে সাম্প্রতিক সময়ে ভারতের রেকর্ড কিন্তু বেশ ঈর্ষণীয়। এক নজরে দেখে নেওয়া যাক আইসিসি ট্রফি জয়ের নিরিখে পুরুষদের ক্রিকেটে বিশ্বের সেরা পাঁচ দল কারা - ---

    অস্ট্রেলিয়া (১০টি আইসিসি ট্রফি)
    এই তালিকায় সবার আগে রয়েছে অস্ট্রেলিয়া। বিশ্বের সবচেয়ে সফল দল তারাই। এখনও পর্যন্ত মোট রেকর্ড ১০ বার আইসিসি টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে ব্যাগি গ্রিনরা। প্রথমবার ১৯৮৭ সালে অ্য়ালান বর্ডারের নেতৃত্বে অস্ট্রেলিয়া দল ওয়ান ডে বিশ্বকাপ জেতে। এরপর ১৯৯০ থেকে ২০০০ সময়কালে রীতিমত ক্রিকেট দুনিয়াকে শাসন করত অজিরা। স্টিভ ওয়া ও রিকি পন্টিংয়ের নেতৃত্বে অস্ট্রেলিয়া ক্রিকেটের সোনালী যুগ ছিল। ১৯৯৯, ২০০৩, ২০০৭ পরপর তিনবার ওয়ান ডে বিশ্বকাপ জয় অস্ট্রেলিয়ার। এরপর ২০১৫ ও ২০২৩ সালেও তারা চ্যাম্পিয়ন হয়। মোট ছয়বার পঞ্চাশ ওভারের ক্রিকেচে খেতাব জেতে অজি বাহিনী। ২০০৬ ও ২০০৯ সালে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জেতে অস্ট্রেলিয়া। ২০২১ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ ও ২০২১-২০২৩ টেস্ট চ্যাম্পিয়নশিপের খেতাবও ঘরে তোলে তারা।

    ভারত (৮টি আইসিসি ট্রফি)
    ভারতীয় ক্রিকেট দল এখনও পর্যন্ত মোট আটটি আইসিসি ট্রফি ঘরে তুলেছে। তার মধ্যে দুবার ওয়ান ডে বিশ্বকাপ রয়েছে। ১৯৮৩ সালে কপিল দেবের নেতৃত্বে খেতাব জেতে তারা। ২০১১ সালে মহেন্দ্র সিংহ ধোনির নেতৃত্বে চ্যাম্পিয়ন হয়। এছাড়া ২০০৭ সালে ধোনির নেতৃত্বে টি-টোয়েন্টি বিশ্বকাপ, ২০২৪ সালে রোহিত শর্মার নেতৃত্বে টি-টোয়েন্টি বিশ্বকাপ ও ২০২৬ সূর্যকুমার যাদবের নেতৃত্বে কুড়ির ফর্ম্য়াটে চ্যাম্পিয়ন। চ্যাম্পিয়ন্স ট্রফি ভারত জিতেছে ২০০২ সালে সৌরভ গঙ্গোপাধ্যায়ের নেতৃত্বে। ২০১৩ সালে মহেন্দ্র সিংহ ধোনির নেতৃত্বে ও ২০২৫ সালে রোহিত শর্মার নেতৃত্বে।

    ওয়েস্ট ইন্ডিজ (৫টি আইসিসি ট্রফি)
    ক্যারিবিয়ান ক্রিকেট দল এই তালিকায় তিন নম্বরে রয়েছে। তাদের ঝুলিতে এখনও পর্যন্ত রয়েছে ৫টি আইসিসি ট্রফি। তার মধ্য়ে বিশ্বকাপ ক্রিকেটের প্রথম দুটো সংস্করণেই ১৯৭৫ ও ১৯৭৯ সালে খেতাব জেতে ওয়েস্ট ইন্ডিজ। দুবারই ক্লাইভ লয়েডের নেতত্বে জেতে তারা। ২০১২ সালে ও ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ। বিশ্বের প্রথম দল হিসেবে কুড়ির ফর্ম্য়াটে দুবার খেতাব জেতে ওয়েস্ট ইন্ডিজ। ২০০৪ সালে ব্রায়ান লারার নেতৃত্বে চ্যাম্পিয়ন্স ট্রফি জেতে ক্যারিবিয়ানরা।

    পাকিস্তান (৩টি আইসিসি ট্রফি)
    পাকিস্তান ক্রিকেট দল এখনও পর্যন্ত আইসিসি টুর্নামেন্টে তিনবার চ্যাম্পিয়ন হয়েছে। যার শুরুটা হয়েছিল ১৯৯২ সালে। ইমরান খানের নেতৃত্বে সেবার প্রথমবার ওয়ান ডে বিশ্বকাপ জিতে পাক দল। এখনও পর্যন্ত পঞ্চাশ ওভারের ফর্ম্য়াটে আর একবারও পাক শিবির খেতাব জিততে পারেনি। ২০০৯ সালে ইউনিস খানের নেতৃত্বে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছিল পাক দল। আর গত দশ বছরে পাক দলের সাফল্য বলতে ২০১৭ সালে সরফরাজ আহমেদের নেতৃত্বে চ্যাম্পিয়ন্স ট্রফি জয়।

    শ্রীলঙ্কা (৩টি আইসিসি ট্রফি)
    দ্বীপরাষ্ট্রের ঝুলিতে সবচেয়ে বড় খেতাব এসেছিল ১৯৯৬ সালে। অর্জুন রণতুঙ্গার নেতৃত্বে সেবার বিশ্বকাপ জেতে লঙ্কা বাহিনী। এরপর থেকে আর দুটো ট্রফিই তাঁদের দখলে এসেছে। এরপর ২০০২ সালে ভারতের সঙ্গে যুগ্মভাবে চ্যাম্পিয়ন্স ট্রফি জয় ও ২০১৪ সালে লাসিথ মালিঙ্গার নেতৃত্বে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছিল লঙ্কা বাহিনী।

    Click here to Read More
    Previous Article
    T20 World Cup 2026: বিশ্বকাপ শেষের ৪৮ ঘণ্টা কাটতে না কাটতেই কী কারণে অর্শদীপকে কড়া শাস্তি দিল আইসিসি?
    Next Article
    IPL 2026: এই সপ্তাহেই হবে আইপিএলের সূচি ঘোষণা, দিনক্ষণ জানালেন বোর্ড সচিব দেবজিৎ সাইকিয়া

    Related খেলা Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment