Search

    Language Settings
    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    dailyadda
    dailyadda

    Indian Stock Market: মধ্যপ্রাচ্যে উত্তেজনা, সোমবার কি চড়বে ভারতের শেয়ার বাজার? নাকি এবার ওঠার পালা? নজর রাখবেন কোন কোন শেয়ারে?

    3 days ago

    পশ্চিম এশিয়ায় উত্তেজনা ক্রমশই বাড়ছে। আর তার আঁচ এবার পড়তে চলেছে ভারতের শেয়ার বাজারে? বিশেষজ্ঞদের কথা অনুযায়ী এবার হয়তো সত্যিই তাইই হতে চলেছে। আর তার ফলে বিশেষজ্ঞদের শঙ্কা বেশ চাপে থাকতে পারে ভারতের বাজার।

    ইরানের রক্তচক্ষুর সামনে হরমুজ প্রণালীতে এমনিতেই চাপ বাড়ছে। সেখানে আটকে রয়েছে অনেক তেলের ট্যাঙ্কার। এর ফলস্বরূপ, কুয়েত তেল উৎপাদন বন্ধ করে দিয়েছে। এ ছাড়াও সৌদি আরব বলেছে তারা তেল উৎপাধন কমিয়ে দিয়েছে। যদিও কতটা কমেছে, সেটা নিয়ে একটা প্রশ্ন থেকেই যায়। কারণ, সরকারি ভাবে এই নিয়ে কোনও তথ্য প্রকাশ করা হয়নি।

    ভারতীয় শেয়ার বাজার আগের সপ্তাহেই বেশ অস্থির ছিল। এ ছাড়াও অনেক বিদেশি বিনিয়োগকারী ইতিমধ্যেও ভারতের বাজার থেকে তাদের বিনিয়োগ তুলে নিয়েছেন। হিসাব বলছে গত ৪ দিনে প্রায় ২১ হাজার কোটি টাকার বিনিয়োগ বেরিয়ে গিয়েছে ভারতের বাজার থেকে। অন্যদিকে, গত ১৭ মাসের মধ্যে ফেব্রুয়ারিতেই ভারতের বাজারে সর্বোচ্চ ২২ হাজার ৬১৫ কোটি টাকা ঢুকেছিল বিদেশি বিনিয়োগকারীদের মাধ্যমে। আর এবার প্রায় সম পরিমাণ অর্থই বেরিয়ে গেল।

    ৬ মার্চ বাজার বন্ধ হয়েছিল যখন নিফটি ৫০ দাঁড়িয়েছিল ২৪,৪৫০ পয়েন্টে। অন্যদিকে সেনসেক্স দাঁড়িয়েছিল ৭৮,৯১৮ পয়েন্টে। ভারতের দুই বেঞ্চমার্ক সূচকই গত ১ সপ্তাহে কমেছে প্রায় ৩ শতাংশের কাছাকাছি। অন্যদিকে ব্যাঙ্ক নিফটি কমেছে প্রায় ৪.৫ শতাংশ। ফলে, ৫৭,৭৮৩ পয়েন্টে দাঁড়িয়েছে এই সূচক। এই ট্রেন্ড দেখেই বিশেষজ্ঞরা বলছেন, বাজারের পার্ফরম্যান্স সোমবার খুব একটা ভাল হবে না।

    আর এক বিশেষজ্ঞ বলেন, কিছু কিছু সেক্টরে সোমবার কেনাকাটার দারুণ কিছু সুযোগ থাকবে। এর মধ্যে ফার্মা, প্রতিরক্ষা, রাষ্ট্রায়ত্ত কিছু সংস্থা, কিছু মেটাল ও এনার্জি স্টক রয়েছে। এ ছাড়াও সোমবার বাজার খুললে ব্যাঙ্কিং, রিয়েলটি, আইটি ও নির্বাচিত কিছু এফএমসিজি স্টক প্রবল চাপের সম্মুখীন হতে পারে।

    ইতিমধ্যেই কাতারের শক্তিমন্ত্রকের মন্ত্রী সাদ আল-কাবি গত সপ্তাহেই সতর্ক করে ছিলেন। তিনি বলেছিলেন, এই যুদ্ধ আরও কয়েকদিন যদি মধ্যপ্রাচ্যে এমন ভাবে চলতে থাকে তাহলে পরিস্থিতির আরও অবনতি হতে পারে। এমনকি বন্ধ হয়ে যেতে পারে তেলের সরবরাহ। আর এর ফলে ব্যারেল প্রতি তেলের দাম পৌঁছে যেতে পারে ১৫০ ডলারে। প্রাকৃতিক গ্যাসের দাম পৌঁছে যেতে পারে ৪০ ডলারে।

    তথ্যসূত্র: IANS

    Click here to Read More
    Previous Article
    Maruti Brezza CNG on EMI: ১৯,০০০ টাকার সহজ কিস্তিতে ঘরে আনুন মারুতি ব্রেজা CNG ! জেনে নিন ডাউন পেমেন্ট ও অন্যান্য তথ্য
    Next Article
    AC Price Hike: গরম পড়ার আগেই অনেকটা দাম বাড়বে এসির, কিনতে চাইলে আর দেরি করবেন না!

    Related ব্যবসা-বাণিজ্য Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment