Search

    Language Settings
    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    dailyadda
    dailyadda

    AC Price Hike: গরম পড়ার আগেই অনেকটা দাম বাড়বে এসির, কিনতে চাইলে আর দেরি করবেন না!

    3 days ago

    বসন্তকাল প্রায় শেষের পথে। এবার গরম পড়ার পালা। আর গত কয়েক বছর যে হারে গরম পড়ছে তাতে এসি (AC) যেন প্রত্যেকের বাড়ি নিত্য প্রয়োজনীয় জিনিসগুলোর মধ্যে একটা হয়ে উঠছে। আজকের দিনে প্রায় প্রতিটা স্বচ্ছল বাড়িতেই এসি রয়েছে। কারণ, এই প্রবল গরমের হাত থেকে বাঁচার জন্য হয়তো এই এসিই সবচেয়ে সুবিধাজনক রাস্তা বলে মনে করেছে সাধারণ মানুষ।

    এই গরমের কারণেই প্রতি বছর গ্রীষ্মকালে এসির বিক্রিতে একটা ঊর্ধ্বগতি দেখতে পাওয়া যায়। কিন্তু এই বছর যাঁরা এসি কিনবেন তাঁদের জন্য একটা খবর রয়েছে। এবারে এসির দাম বাড়তে পারে প্রায় ৫ থেকে ১৫ শতাংশ পর্যন্ত। একাধিক সংবাদমাধ্যম সূত্রে বর ভোল্টাস (Voltas), এলজি (LG), ডাইকিন (Daikin) বা হায়ারের (Haier) মতো এসি নির্মাতারা গরম পড়ার আগেই এসির দাম বাড়িয়ে দিতে পারেন।

    কেন দাম বাড়বে এসির?

    তামার দাম: ২০২৫ সালের অক্টোবর মাস থেকে দাম বেড়েছে তামার। প্রায় ৪০ শতাংশ দাম বেড়েচে এই ধাতুর। আর সেই কারণেই অনেকটা বেড়ে গিয়েছে এসি তৈরির খরচ।

    এনার্জি সেক্টরের নতুন নীতি: ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে নতুন নিয়ম চালু হয়েছে। নতুন এই নিয়মের কারণে ফাইভ স্টার ইউনিটগুলোর এনার্জি এফিসিয়েন্সি আরও খানিকটা বেড়ে গিয়েছে। যদিও একই সঙ্গে দামও বেড়েছে।

    লজিস্টিক্স খরচ: একই সঙ্গে বেড়েছে মাল বহনের খরচও। ফলে, সব মিলিয়ে এসির দামের উপর এই সবেরই প্রভাব পড়ছে।

    ইন্ডাস্ট্রি কী বলছে?

    ব্র্যান্ড অনুযায়ী দাম বাড়ছে: বিভিন্ন সংস্থা তার বিভিন্ন ধরনের মডেলের জন্য আলাদা আলাদা হিসাবে দাম বাড়াচ্ছে। এলজি তাদের থ্রি-স্টার মডেলের জন্য ৭ শতাংশ ও ফাইভ স্টার মডেলের জন্য ৯ থেকে ১০ শতাংশ দাম বাড়ানোর চিন্তাভাবনা করেছে, খবর সূত্রের। এছাড়াও, হায়ার, মিৎসুবিসির মতো সংস্থাও এক ধাক্কায় দাম বাড়াবে তাদের এসির।

    বিক্রির পূর্বাভাস: দাম বাড়লেও ভোল্টাসের মতো সংস্থা আশা করছে ২০২৫ সালের তুলনায় ২০২৬ সালে বিক্রি ১৫ থেকে ২০ শতাংশ বাড়বে।

    এসির নতুন ইউনিটগুলোর দাম বেশি হলেও এই ইউনিটগুলো আরও অনেক বেশি এনার্জি এফিসিয়েন্ট হবে। ফলে, বাঁচবে বিদ্যুত ও কমবে খরচ। আর এই সব মিলিয়ে আগামী এপ্রিল মাসের আগেই এসির এই দাম বৃদ্ধি কার্যকর হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

    Click here to Read More
    Previous Article
    Indian Stock Market: মধ্যপ্রাচ্যে উত্তেজনা, সোমবার কি চড়বে ভারতের শেয়ার বাজার? নাকি এবার ওঠার পালা? নজর রাখবেন কোন কোন শেয়ারে?
    Next Article
    International Womens Day : নারীদের স্বাবলম্বী করতে রয়েছে সরকারি একগুচ্ছ প্রকল্প, এই চারটির বিষয়ে আপনি জানেন ?

    Related ব্যবসা-বাণিজ্য Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment