Search

    Language Settings
    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    dailyadda
    dailyadda

    Bollywood News: শো-তে বিশৃঙ্খলা, ক্ষুদ্ধ অনুরাগীরা! 'মান ভাঙাতে' বিনামূল্যে অনুষ্ঠানের ঘোষণা করলেন গায়ক!

    5 days ago

    কলকাতা: বর্তমানে পঞ্জাবি গায়ক কর্ণ আউজলা ভীষণ জনপ্রিয় হয়েছেন। গোটা দেশেই তিনি বিভিন্ন জায়গায় শো করেছেন, প্রত্যেকটা শো জনপ্রিয়তাও পেয়েছেন ভীষণভাবেই। তবে সদ্যই, তাঁর শো ঘিরে একটি অপ্রিয় ঘটনা ও বিতর্কের সৃষ্টি হয়েছিল। মুম্বইতে তাঁর আয়োজন করা একটি শো-তে রেকর্ড ভিড় হয়েছিল। তবে অব্যবস্থা আর সঠিক আয়োজন না থাকার ফলে, অসুবিধার মধ্যে পড়েন দর্শকেরা। এর ফলেই শুরু হয় বিতর্ক। তবে এর আগে, দিল্লির জওহরলাল নেহরু স্টেডিয়ামে একটি শো-এর আয়োজন করেছিলেন কর্ণ আউজলা। সেই শো-এ প্রচুর ভিড় হলেও কোনও সমস্যা হয়নি। 

    সম্প্রতি, ৩ মার্চ মুম্বইতে একটি হোলি কনসার্টের পারফর্ম করার জন্য এসেছিলেন কর্ণ আউজলা। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়, সেই অনুষ্ঠানের কিছু কিছু ক্লিপিংস। কিন্তু যে সমস্ত ভিডিও ভাইরাল হয়েছে, সেখানে আয়োজন এবং ব্যবস্থাপনার সঠিক আয়োজন নেই, এমনটাই বার্তা গিয়েছিল। তাঁর অনুরাগীরা এই ভিডিও দেখে বেশ বিরক্ত ও হতাশ হয়েছিলেন। টিকিট কেটে গান শুনতে গিয়ে খারাপ অভিজ্ঞতা হয়েছিল তাঁদের। এর পরে গায়ক তাঁর অনুরাগীদের উদ্বেগের কথা মাথায় রেখে একটি বিবৃতি দেন। সূত্রের খবর কর্ণ আউজলা বলেন, 'আমি চাই, আমার প্রত্যেক অনুরাগী জানুক, তাঁরা আমার কাছে গুরুত্বপূর্ণ। আমি তাঁদের কদর করি, সম্মান করি। যাঁরা সেইদিনকার অনুষ্ঠানে সামিল হয়েছিলেন, তাঁদের জন্য আমাদের তরফ থেকে আরও কিছু পরিকল্পনা রয়েছে। আমরা ফিরব, খুব শীঘ্রই ফিরব।'

    অবশেষে, সেই চমকের কথা ঘোষণা করলেন তিনি। সদ্য একটি পোস্ট করে কর্ণ আউজলা জানিয়েছেন, তিনি মুম্বইতে ফের একটি কনসার্টের আয়োজন করেছেন। এই অনুষ্ঠানের নাম তিনি দিয়েছেন, Mumbai 2.0 । ১২ এপ্রিল তিনি এই অনুষ্ঠানের আয়োজন করেছেন। এখানেই শেষ নয়, কর্ণ আউজলা জানিয়েছেন, যাঁরা তাঁর সেই আগের কনসার্টের টিকিট কিনেছিলেন, তাঁদের জন্য় এই অনুষ্ঠান একেবারে বিনামূল্যে! যাঁরা কর্ণর ৩ মার্চের শো-এর টিকিট কিনেছিলেন, তাঁরা এই Mumbai 2.0 শো-টি দেখতে পাবেন একেবারে বিনামূল্যে।

    কর্ণ আউজলা জানিয়েছেন, যাঁরা ৩ মার্চের শো কোনওভাবে মিস করেছেন, বা আসতে পারেননি, তাঁরাও চাইলে এই শো-তে আসতে পারেন। তবে তাঁদের টিকিট কেটে আসতে হবে। নতুন দর্শকদের জন্য এই শো বিনামূল্যে নয়। কর্ণ আউজলা দাবি করেছেন, এই শো মুম্বইতে ইতিহাস তৈরি করবে। সেই কারণে মানুষ চাইলেই এই শো-তে আসতে পারেন। 

    Click here to Read More
    Previous Article
    Sunidhi Chauhan: মঞ্চে গান গাইতে গিয়ে চোখে জল, কেঁদে ফেললেন সুনিধি চৌহান! কোন সমস্যায় পড়েছেন শিল্পী?
    Next Article
    Bikram Chatterjee: অভিনয়ের পাশাপাশি বিক্রম এবার প্রযোজনাতেও! ঘোষণার পরেও সৃজিতের অভিনয় করা নিয়ে ধোঁয়াশা

    Related বিনোদন Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment