Search

    Language Settings
    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    dailyadda
    dailyadda

    Bikram Chatterjee: অভিনয়ের পাশাপাশি বিক্রম এবার প্রযোজনাতেও! ঘোষণার পরেও সৃজিতের অভিনয় করা নিয়ে ধোঁয়াশা

    5 days ago

    কলকাতা: অভিনয়ের পরে, এবার প্রযোজনায় পা রাখছেন অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায় (Bikram Chatterjee)। জি ফাইভে নতুন সিরিজ 'তারকাটা' নিয়ে আসছেন তিনি। আর প্রযোজনায় পা রেখেই একের পর এক চমক নিয়ে আসছেন তিনি। জি ফাইভের সঙ্গে এটাই তাঁর প্রথম কাজ। সিরিজের নাম, 'তারকাটা'। তাঁর এই সিরিজেই বাংলায় কাজ করবেন, 'ইন্ডিয়ান আইডল' খ্যাত ময়াং চ্যাং। তিনি অবশ্য এর আগেই বলিউডে একাধিক কাজ করেছেন। তবে এবার, বাংলা সিরিজে কাজ করতে চলেছেন তিনি। 

    আজ থেকেই শুরু হচ্ছে এই সিনেমার শ্যুটিং। কলকাতা ও টাকি মিলিয়ে শ্যুটিং চলবে এই সিরিজের। গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন, দেবেশ রায়চৌধুরী, প্রিয়াঙ্কা সরকার, সুস্মিতা রায়, সত্যম ভট্টাচাৰ্য, আয়ুশ দাস ও অন্যান্যরা। এই সিনেমায় গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করার কথা ছিল সৃজিত মুখোপাধ্যায়ের ও। এর আগে, নিজের ছবিতে অতিথি চরিত্রে অভিনয় করেছেন সৃজিত, তবে এবার গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করার কথা ছিল তাঁর। তবে শোনা যাচ্ছে, তাঁর অভিনয় করা নিয়ে কিছু ধোঁয়াশা দেখা দিয়েছে। বলা হচ্ছে. সৃজিতের অভিনয় নিয়ে সিদ্ধান্ত এখনও নাকি চূড়ান্ত নয়। সিরিজ় পরিচালনার দায়িত্বে রয়েছেন, ‘বেলাইন’-খ্যাত শমীক রায়চৌধুরী।

    এই সিনেমায় প্রযোজনার পাশাপাশি অভিনয় ও করবেন বিক্রম। এক প্রাক্তন পুলিশ অফিসার একটি খুনের কিনারা করতে ফের কাজে ফিরবেন। সেই পুলিশ অফিসারের ভূমিকাতেই দেখা যাবে বিক্রমকে। তিনিই প্রথম নন, এর আগে দেব, জিৎ, অঙ্কুশ সহ একাধিক অভিনেতা প্রযোজনায় পা রেখেছেন, সেই তালিকায় এবার যুক্ত হল বিক্রমের নামও। যাতে স্বাধীনভাবে ছবি বা সিরিজ তৈরি করতে পারেন এবং নিজের ইচ্ছা মতো কাজ করতে পারেন, সেই কারণেই প্রযোজনায় পা রাখা বিক্রমের। 

    অভিনয়ে প্রশংসা পেলেও, একাধিক বার বিতর্কে নাম জড়িয়েছে অভিনেতার। এই বিষয়ে একবার এবিপি লাইভ বাংলাকে তিনি বলেছিলেন, 'আমরা যখন এই পেশায় আসি, তখন এটা মাথায় রেখেই আসি যে অন্যদের থেকে আমাদের কাজ নিয়ে আলোচনা বেশি হবে। আমরা যদি ব্যাঙ্কে চাকরি করতাম, তাহলে আমাদের কাজ নিয়ে এত আলোচনা হত না। কিন্তু আমরা পাবলিক ফিগার। ফলে আমার মনে হয়, আমাদের ভালটাকেও যদি সবাই উদযাপন করে, তাহলে খারাপ হলেও সেটা বলবে। নায়ক নায়িকাদের সেই সমালোচনাটা, সেই খারাপটা শোনার, সহ্য করার মানসিক জোর থাকতে হবে।'

    Click here to Read More
    Previous Article
    Bollywood News: শো-তে বিশৃঙ্খলা, ক্ষুদ্ধ অনুরাগীরা! 'মান ভাঙাতে' বিনামূল্যে অনুষ্ঠানের ঘোষণা করলেন গায়ক!
    Next Article
    Tamal Raichowdhury: পর্দা থেকে মঞ্চ-সফল, আগ্রহ সাহিত্যেও! ঘুমের মধ্যেই চলে গেলেন তমাল রায়চৌধুরী

    Related বিনোদন Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment