Search

    Language Settings
    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    dailyadda
    dailyadda

    YouTuber Anurag Dobhal: 'দ্বিতীয় জীবন পেয়েছ, একটু হেসে দাও ভাই'... দুর্ঘটনার পর কেমন আছেন ইউটিউবার ?

    6 days ago

    YouTuber Anurag Dobhal: ভাল আছেন ইউটিউবার অনুরাগ দোভাল। হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সুস্থ হচ্ছেন ক্রমশ। ভিনধর্মে বিয়ে করায় অনুরাগকে বাড়ি থেকে বের করে দেয় পরিবার। সম্প্রতি ইনস্টাগ্রাম লাইভে এসেছিলেন অনুরাগ। সেই লাইভ করার সময়েই দুর্ঘটনা হয় তাঁর গাড়ির। ফলোয়ারদের অনেকেই চিন্তায় ছিলেন অনুরাগের শরীর-স্বাস্থ্য নিয়ে। ক্রমশ সুস্থ হচ্ছেন তিনি। সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার যোগেশ কাঠুরিয়া হাসপাতালে গিয়েছিলেন অনুরাগের সঙ্গে দেখা করতে। সেখানেই একটি লাইভ করেন তিনি। অনুরাগের উদ্দেশে ভিডিওতে যোগেশ বলেন, 'ভাই একটু হেসে দাও। দ্বিতীয় জীবন পেয়েছ অনুরাগ ভাই।' অন্যদিকে আরেকজনকে দেখা গিয়েছে অনুরাগের চোখের জল মুছিয়ে দিতে। নতুন লাইভ দেখে খুশি অনুরাগের অনুরাগীরা। পছন্দের ইউটিউবার ধীরে ধীরে সুস্থ হচ্ছেন তা জেনে খুশি সকলেই।        

    সোশ্যাল মিডিয়ায় 'UK07 রাইডার' নামেইই জনপ্রিয় অনুরাগ। কিছুদিন আগেই একটি ভিডিও শেয়ার করে জানিয়েছিলেন যে, ভিনধর্মে বিয়ে করার জন্য তাঁকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে। বিয়ের ঠিক ৫ দিন আগে নাকি নেটপ্রভাবীর বাবা মা নাকি পিছিয়ে আসতে চান। তাঁরা বলেন, তাঁরা এই বিয়েতে রাজি নন। তিনি সেই লাইভে বলেছিলেন, তাঁর মৃত্যুর জন্য তাঁর বাবা, মা ও ভাই দায়ী থাকবেন।       

    অনুরাগ ডোভাল 'বিগ বস ১৭'-এ ও প্রতিযোগী হিসাবে যোগদান করেছিলেন। দুর্ঘটনার আগে ইনস্টাগ্রাম লাইভে এসে তিনি বলেছিলেন, পরজন্মে তাঁর মা যেন তাঁকে একটু ভালবাসেন। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এসে তিনি প্রায় ঘণ্টা দুয়েকের লাইভ ভিডিও করেছিলেন। সেখানে তিনি বলেছিলেন, তাঁর পরিবারে বেশ কিছু সমস্যা চলছে। ভিন ধর্মে বিয়ে করার জন্য তাঁকে মানসিক হেনস্থা করা হচ্ছে, তাঁর পরিবারে অশান্তি চলছে। বাবা মায়ের বিরুদ্ধে নানা অভিযোগ করেন তিনি। স্ত্রী ঋতিকার সঙ্গে সমাজমাধ্যমে আলাপ অনুরাগের, সেখান থেকেই শুরু প্রেমপর্ব। তবে বিয়ের পর থেকেই নাকি শুরু হয় সমস্যা।      

    সম্প্রতি ইনস্টাগ্রাম লাইভ চলাকালীন অনুরাগ ডোভালের বড়সড় গাড়ি দুর্ঘটনা ঘটে। শোনা যাচ্ছিল, তিনি নাকি গাড়ি দুর্ঘটনা করেই আত্মহত্যার চেষ্টা করেছিলেন। কারণ এর আগেও লাইভে এসে একবার আত্মহত্যার চেষ্টা করেছিলেন তিনি। তবে অনেকে আবার মনে করেছিলেন, লাইভ করতে করতে গাড়ি চালানোর কারণেই হয়তো দুর্ঘটনা ঘটেছে। শুধু শুধু এই ঘটনাকে আত্মহত্যার চেষ্টা বলা হচ্ছে। এটা নিছকই দুর্ঘটনা।          

    Click here to Read More
    Previous Article
    Flipkart Layoff: ফ্লিপকার্টে বড় ধাক্কা, পারফরম্যান্স রিভিউয়ের পর কাজ হারালেন ৩০০ কর্মী
    Next Article
    US Attacks Iran: মাটিতে ফলে তরল সোনা, ভেনিজুুয়েলার চেয়ে অনেক এগিয়ে, ইরানের তেলই পৃথিবীর মধ্যে সর্বোত্তম

    Related ভারত Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment