Search

    Language Settings
    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    dailyadda
    dailyadda

    West Bengal Live Blog: আজ সিঙ্গুরে আসছেন মমতা বন্দ্যোপাধ্যায়, শিল্প নিয়ে থাকবে কোনও বার্তা?

    4 days ago

    কলকাতা: ১৮ জানুয়ারি সিঙ্গুরে জনসভা করেছিলেন প্রধানমন্ত্রী। তার ঠিক দশ দিন পর বুধবার সিঙগুরে পা রাখছেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়।প্রধানমন্ত্রী সভাস্থল থেকে ৫ কিলোমিটার দূরে ইন্দ্রখালি এলাকায় আজ সভা করবেন মুখ্যমন্ত্রী। সূত্রের খবর, সরকারি মঞ্চে বেশ কিছু শিলান্য়াস কর্মসূচির পর রাজনৈতিক সভা করবেন তিনি। মুখ্যমন্ত্রীর সিঙ্গুর সফর ঘিরে চড়ছে রাজনীতির পারদ। 

    জমি আন্দোলনে সামিল ছিলেন অনেকেই। জমি ফিরেও পেয়েছিলেন। কিন্তু আজ অনেকেই সেই জমিতে চাষ করতে পারছেন না। আবার কারখানাও জোটেনি। সব মিলিয়ে যেন না পাওয়ার আরেক নাম সিঙ্গুর। টাটার কারখানা তৈরির সময় সেখানে কাজ করার জন্য ট্রেনিং নিয়েছিলেন। সেই সার্টিফিকেটও আছে। কিন্তু, তা কাজে আসেনি। কারখানা হয়নি, স্বপ্নভঙ্গ হয়েছিল সিঙ্গুরের যুবকদের একাংশের। এই অবস্থায়, দিন দশেক আগে সিঙ্গুরে এসেছিলেন নরেন্দ্র মোদি। বুধবার আসছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

    নীল-সাদা কারখানার ভিতরে চূড়ান্ত ব্যস্ততা। ভিতরে অ্যাসেম্বলি লাইনে পর পর দাঁড়িয়ে অসমাপ্ত গাড়ি! আর, বাইরে শীতের সকালে কুয়াশা-ধোঁয়াশার মাখামাখি। কারখানার ভোঁ পরল! একঝাঁক বক ডানা মেলল কারখানার পাশের ক্ষেত থেকে। আর ঠিক তখনই মর্নিং শিফটের কর্মীরা ঢুকলেন কারখানায়। নতুন ভোরে তাঁদের চোখে নতুন কিছু করার স্বপ্ন। এ যেন, শিল্প আর কৃষির সম্পর্কের মাখামাখি। এসবই হতে পারত, কিন্তু হল কই! যে সিঙ্গুর একসময় শিল্পের স্বপ্ন দেখেছিল, আজ সেখানেই স্বপ্নভঙ্গের নিঃস্তব্ধতা।

    ২০০৮ সাল, সিঙ্গুরে টাটাদের ছোট গাড়ি তৈরির কারখানা তখন সবে মাথা তুলছে। টাটারা ঘোষণা করে, জমিদাতা স্থানীয় যুবকদের এই কারখানায় কাজ দেওয়া হবে। সেই মতো শুরু হয় ট্রেনিং। স্বপ্নভঙ্গের একই গল্প সিঙ্গুরের রাজদীপ চট্টোপাধ্যায় এবং পুষ্পেন রায়েরও। ১৮ জানুয়ারি নরেন্দ্র মোদি এসেছিলেন সিঙ্গুরে। বিপুল প্রত্য়াশা তৈরি হলেও, সিঙগুরে শিল্পায়ন নিয়ে একটি শব্দ শোনা যায়নি তাঁর মুখে। ঠিক ১০ দিন পর বুধবার সিঙ্গুরে আসছেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়। সেই মমতা বন্দ্য়োপাধ্য়ায়, যাঁকে দু'দশক আগে সিঙগুর আন্দোলনের পুরোভাগে দেখা যেত। তারপরই রাজ্য় ছেড়েছিল টাটারা। শেষ হয়ে গেছিল শিল্পের স্বপ্ন। আজ সেই স্বপ্নভঙ্গের যন্ত্রণা হাড়ে হাড়ে টের পাচ্ছেন জমিদাতাদের অনেকে। 

    প্রায় ৪ বছর পর, বুধবার সিঙ্গুরের মাটিতে পা রাখছেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়। নরেন্দ্র মোদি শিল্প হওয়া নিয়ে কিছু বলেননি, এখন মমতা বন্দ্যোপাধ্যায় কী বলেন, তার দিকেই তাকিয়ে সিঙ্গুর।

    Click here to Read More
    Previous Article
    Kolkata Metro: সাতসকালে ফের মেট্রো বিভ্রাট ! কোথায় বন্ধ পরিষেবা ?
    Next Article
    RG Kar Case: "তৃণমূল বলেছে ভোটে দাঁড়ান.." ! বিধানসভা ভোটের আগে চাঞ্চল্য়কর দাবি RG করে নিহত চিকিৎসকের মা-বাবার

    Related জেলার খবর Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment