Search

    Language Settings
    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    dailyadda
    dailyadda

    RG Kar Case: "তৃণমূল বলেছে ভোটে দাঁড়ান.." ! বিধানসভা ভোটের আগে চাঞ্চল্য়কর দাবি RG করে নিহত চিকিৎসকের মা-বাবার

    4 days ago

    সমীরণ পাল, কলকাতা: আর জি কর মেডিক্যাল কলেজে তরুণী চিকিৎসককে নৃশংসভাবে ধর্ষণ, খুন। যে ঘটনা নাড়িয়ে দিয়েছিল রাজ্য়কে। এবার, বিধানসভা ভোটের আগে চাঞ্চল্য়কর দাবি করলেন নিহত তরুণী চিকিৎসকের মা-বাবা। আর জি কর-কাণ্ডে নিহত তরুণী চিকিৎসকের বাবা বলেন, ওঁর প্রস্তাবে আমরা স্বীকৃতি দিইনি বলে হয়তো এখন অতটা...শুভেন্দু অধিকারীর একটা প্রস্তাবে। আর জি কর-কাণ্ডে নিহত তরুণী চিকিৎসকের মা বলেন, আমাদের সবাই ভোটে দাঁড়াতে বলেছে। এমনকী তৃণমূলও বলেছে ভোটে দাঁড়ান। ২০২৪-এর ৯ অগাস্ট, আর জি কর মেডিক্যাল কলেজে তরুণী চিকিৎসককে নৃশংসভাবে ধর্ষণ ও খুনের ঘটনা নাড়িয়ে দিয়েছিল একটা রাজ্য়ের ভিতকে, নাড়িয়ে দিয়েছিল পুলিশ-প্রশাসনকে। সরকারকে! শেষ অবধি কলকাতা পুলিশের তদন্তেই কার্যত সায় দিয়েছে সিবিআই!

    [yt]https://youtu.be/vEi8qnl79gM?si=-fpO15ICPfN3XPNP[/yt]

    আরও পড়ুন, "যেদিন আমরা টাটাকে তাড়িয়ে দিলাম..", মমতার সিঙ্গুরের সভার আগে শিল্প নিয়ে বিঁধলেন শুভেন্দু

    কেন্দ্রীয় এজেন্সিও দাবি করেছে, দোষী একমাত্র সঞ্জয় রায়ই। তার আমৃত্য়ু কারাদণ্ডের নির্দেশ দিয়েছে আদালত। যদিও, এমনটা একেবারেই মানে রাজি নন নিহত চিকিৎসকের পরিবার। সামনেই বিধানসভা ভোট। তার আগে ভয়ঙ্কর দাবি করল, নিহত তরুণী চিকিৎসকের মা-বাবা। আর জি কর-কাণ্ডে নিহত তরুণী চিকিৎসকের বাবা  বলেন, আগের মতো সেরকম যোগাযোগ নেই। শুভেন্দু অধিকারী। মনে হয় না, আমাদের ভুলে গেছেন। শুভেন্দু অধিকারীর একটা প্রস্তাবে...প্রস্তাব দিয়েছিলেন। সেই প্রস্তাব আমরা অস্বীকার করেছি। সেই জন্য়ই হয়তো উনি আর আমাদের সঙ্গে সেরকমভাবে যোগাযোগ করতে চান না। এখানেই শেষ নয়... বিজেপি নেতৃত্বের বিরুদ্ধে আরও মারাত্মক দাবি করেছেন নিহত তরুণী চিকিৎসকের বাবা। আর জি কর-কাণ্ডে নিহত তরুণী চিকিৎসকের বাবা বলেন, উনি শুধু নয়, আজকে বিজেপির কেউই, আমরা বিজেপি পার্টি অফিসে গিয়ে ১ ঘণ্টা বসেছিলাম। আমাদের ফোন করে ডেকে নিয়ে যাওয়া হয়। ১ ঘণ্টা বসে থেকে আমরা চলে এসেছি। সল্টলেক অফিসে গেছিলাম। ডেকেছিলেন, কল রেকর্ড আমার কাছে আছে। বিজেপির একজন নেতা। তিনি ফোন করে আমাদের বললেন, পার্টি অফিসে আছি। আপনি আসুন দেখা করব। 
     
    চাঞ্চল্য়কর দাবি করেছেন নিহত তরুণী চিকিৎসকের মা-ও। আর জি কর-কাণ্ডে নিহত তরুণী চিকিৎসকের মা বলেন,প্রস্তাব আমাদের সব... এমনকী তৃণমূলও বলেছে ভোটে দাঁড়ান। প্রথমে টাকা অফার করেছিল। তারপরে ভোটে দাঁড়াতে বলেছিল। বিজেপিও ভোটে দাঁড়াতে বলেছিল। সিপিএমও... আমাদের সবাই ভোটে দাঁড়াতে বলেছে।" মেয়ে আর কোনওদিন ফিরবে না। রহস্য়ের কি কোনওদিন কিনারা হবে?নিঃসঙ্গ-বিধ্বস্ত মা-বাবা তাও জানেন না!

    Click here to Read More
    Previous Article
    West Bengal Live Blog: আজ সিঙ্গুরে আসছেন মমতা বন্দ্যোপাধ্যায়, শিল্প নিয়ে থাকবে কোনও বার্তা?
    Next Article
    CM Mamata Banerjee: সিঙ্গুরে মুখ্যমন্ত্রীর সফর ঘিরে তুঙ্গে চর্চা, "শিল্প" নিয়ে কোন পথে শাসকদল ?

    Related জেলার খবর Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment