Search

    Language Settings
    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    dailyadda
    dailyadda

    Kolkata Metro: সাতসকালে ফের মেট্রো বিভ্রাট ! কোথায় বন্ধ পরিষেবা ?

    4 days ago

    হিন্দোল দে, কলকাতা : ফের কাজের দিনে মেট্রো বিভ্রাট। দক্ষিণেশ্বর থেকে বরানগরের মধ্যে মেট্রো চলাচল বন্ধ। সিগন্যাল সমস্যার দরুণ চলছে না ট্রেন। বরানগর থেকে ব্রিজি পর্যন্ত চলাচল করছে মেট্রো। সকাল ৮.১৫ নাগাদ সিগন্যালে সমস্যা দেখা দেয়, খবর মেট্রো রেল সূত্রে। কাজের দিনে সাতসকালে এভাবে মেট্রো পরিষেবা ব্যাহত হওয়ায় ভোগান্তিতে নিত্যযাত্রীরা। গন্তব্যে পৌঁছনোর জন্য যথেষ্ট নাকাল হতে হচ্ছে তাঁদের। কতক্ষণে পরিষেবা স্বাভাবিক হয়, সেটাই এখন দেখার। সিগন্যালিংয়ের ক্ষেত্রে ঠিক কী ধরনের সমস্যা দেখা গিয়েছে, তা খতিয়ে দেখছে মেট্রো কর্তৃপক্ষ।  

    বুধবার সকাল ৮.১৫ নাগাদ দক্ষিণেশ্বর এবং বরানগর এই দুই মেট্রো স্টেশনের মাঝে সিগন্যালে সমস্যা দেখা গিয়েছে বলে মেট্রো সূত্রে খবর। যত দ্রুত সম্ভব পরিষেবা স্বাভাবিক করার চেষ্টা করছে মেট্রো রেল কর্তৃপক্ষ। কীভাবে সিগন্যাল সংক্রান্ত সমস্যা দ্রুত মিটিয়ে ফেলা যায় এবং পরিষেবা স্বাভাবিক করা যায়, সেদিকে নজর রাখছে মেট্রো কর্তৃপক্ষ। আপাতত বরানগর থেকে ব্রিজি পর্যন্ত আপ এবং ডাউন লাইনে চলছে মেট্রো। 

    ব্যস্ত সময়ে মেট্রো বিভ্রাট, কলকাতা মেট্রোর ক্ষেত্রে নতুন ঘটনা নয়। কখনও সিগন্যালিংয়ের সমস্যা, কখনও বা রেকের সমস্যা, কখনও লাইনে ত্রুটি, কখনও বা অন্য কোনও যান্ত্রিক ত্রুটি - বারংবার ব্যাহত হয় মেট্রো পরিষেবা। আর তার জেরে অফিস টাইমে চূড়ান্ত ভোগান্তির শিকার হন নিত্যযাত্রীরা। আবার সেই একই দৃশ্য দেখা গেল বুধবার সকালে। মেট্রোর এ হেন পরিষেবার জেরে স্বভাবতই ক্ষুব্ধ নিত্যযাত্রীরা। প্রায় সকলেরই কাজের জায়গায় যেতে দেরি হচ্ছে। নির্দিষ্ট সময়ে গন্তব্যে পৌঁছতে পারছেন না যাত্রীরা। 

    কয়েকদিন আগেই বিদ্যুৎ বিভ্রাটের জেরে সুড়ঙ্গেই আটকে গিয়েছিল মেট্রোর রেক 

    গত ১৩ জানুয়ারি সাতসকালে চরম দুর্ভোগের শিকার হন মেট্রোর যাত্রীরা। নেতাজি ভবন ও রবীন্দ্র সদনের মাঝে সুড়ঙ্গে আটকে যায় মেট্রো। এই সময়ে মেট্রোর ভিতরে প্রচুর যাত্রী ছিলেন। থার্ড রেলে বিদ্যুৎ বিচ্ছিন্ন করে সুড়ঙ্গ দিয়ে হাঁটিয়ে নিয়ে যাওয়া হয় যাত্রীদের। এই সমস্যার কারণে, চাঁদনি চক থেকে রবীন্দ্র সরোবর পর্যন্ত ব্যাহত হয়েছিল মেট্রো পরিষেবা। ঘণ্টাখানেক পরিষেবা বন্ধ ছিল বলে খবর। বিদ্যুৎ বিভ্রাট হওয়ার ফলে, রেকটি সুড়ঙ্গের মধ্যেই আটকে যায়। অফিস যাওয়ার সময়ে এই ধরনের মেট্রো বিভ্রাট হওয়ার ফলে সমস্যায় পড়েছিলেন সাধারণ মানুষ। রেকটি সরাতে বেশ কিছুক্ষণ সময় লেগেছিল। 

    Click here to Read More
    Previous Article
    Mamata Banerjee: 'বিজেপির মুখে ঝামা', সিঙ্গুরে গিয়ে কোনও বড় ঘোষণা আজ মমতার? কী বলছে তৃণমূল সূত্র?
    Next Article
    West Bengal Live Blog: আজ সিঙ্গুরে আসছেন মমতা বন্দ্যোপাধ্যায়, শিল্প নিয়ে থাকবে কোনও বার্তা?

    Related জেলার খবর Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment