Search

    Language Settings
    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    dailyadda
    dailyadda

    WB Assebly Election 2026: 'বহিরাগত' বাহারুল নয়, ঘরের ছেলে শওকতকেই টিকিট দেওয়ার দাবিতে ক্যানিংয়ে বিক্ষোভ তৃণমূলের

    20 hours ago

    ক্যানিং: আসন্ন বিধানসভা নির্বাচনের (WB Assembly Election 2026) জন্য  তৃণমূল বিধায়ক সওকত মোল্লাকে (Saokat Molla) ক্যানিং পূর্বের প্রার্থী হিসেবে চেয়ে তাঁর বাড়ির সামনে বিক্ষোভ। ক্যানিং পূর্বের বিধায়ক সওকত মোল্লাকে এবার ভাঙড় বিধানসভার তৃণমূল প্রার্থী। সওকতকে ফের ক্যানিং পূর্বের প্রার্থী করার দাবি তুলেছে দলীয় কর্মীদের একাংশ। তৃণমূল প্রার্থী বাহারুল ইসলামকে বহিরাগত বলে বিক্ষোভ শুরু হয়েছে। ক্যানিং পূর্ব থেকে তাঁর নাম প্রত্যাহারের দাবিও তোলা হয়েছে। গতকাল তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণার পরেই ক্যানিংয়ের জীবনতলায় বিক্ষোভ। রাতভর রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ, আজও এলাকায় উত্তেজনা।

    তৃণমূল কংগ্রেসের জন্য ক্যানিং পূর্ব থেকে এবার প্রার্থী করা হয়েছে মহম্মদ বাহারুল ইসলামকে। তিনি সওকত মোল্লার ঘনিষ্ঠ বলেই পরিচিত। তাঁর বাড়ি ভাঙর বিধানসভা কেন্দ্র এলাকায়। সওকত মোল্লাকে ভাঙর বিধানসভার জন্য় প্রার্থী করা হয়েছে। আর এই প্রার্থী ঘোষণার পরই তৃণমূলের কর্মী সমর্থকরাই বিক্ষোভ দেখানো শুরু করেন। তাদের দাবি বহিরাগত প্রার্থীকে কোনওভাবই মেনে নেওয়া হবে না। গতকাল তৃণমূলের প্রার্থী তালি ঘোষণার পর থেকেই ক্যানিংয়ের জীবনতলায় বিক্ষোভ শুরু হয়ে যায়। রাতভর টায়ার জ্বালিয়ে বিক্ষোভ চলে। আজ সকাল থেকেও উত্তেজনা রয়েছে এলাকায়। বাহারুল ইসলামের সঙ্গে এই নিয়ে ফোনে যোগাযোগ করা হলে, তিনি বলেন, দল যা সিদ্ধান্ত নিয়েছে সেটাই চূড়ান্ত।

    রবিবার নির্ঘণ্ট প্রকাশ করে পশ্চিমবঙ্গে ভোটের বিউগল বাজিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। গত সোমবার বিজেপি প্রথম দফায় ১৯২ আসনে এবং গতকাল তৃণমূল ২৯১টি আসনে প্রার্থী ঘোষণা করেছে। প্রার্থীদের নাম ঘোষণার সময়ই জয়ের টার্গেট বেঁধে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিকে প্রার্থী তালিকা ঘোষণা হওয়ার পরই বিভিন্ন জেলায় দেখা গিয়েছে প্রার্থী নিয়ে ক্ষোভ। কোথাও টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ করা হল। কোথাও আবার দলের বিরুদ্ধে ক্ষোভ উগরে তৃণমূলের জেলার চেয়ারম্য়ান পদ ছাড়লেন তৃণমূল বিধায়ক।

    তৃণমূলেই শুধু নয়, বিজেপির অন্দরেও প্রার্থী তালিকা নিয়ে ক্ষোভ দেখা গিয়েছে। আলিপুরদুয়ার থেকে করণদিঘি এমনকী বাঁকুড়ার ছাতনাতেও প্রার্থী বদলের দাবিতে বিক্ষোভে সামিল হন বিজেপি নেতা-কর্মীরা। সোমবার ১৪৪টি বিধানসভা আসনে প্রার্থী তালিকা ঘোষণা করেছে বিজেপি। তারপরই প্রার্থী নিয়ে বিজেপি কর্মীদের একাংশের অসন্তোষ আলিপুরদুয়ারে। সোমবারের, পর মঙ্গলবারও জেলা কার্যালয়ের সামনে বিক্ষোভ দেখান বিজেপি কর্মীরা। আলিপুরদুয়ারে এবার পরিতোষ দাসকে প্রার্থী করেছে বিজেপি। 

     

    Click here to Read More
    Previous Article
    West Bengal Assembly Election 2026: মন্তেশ্বরে প্রার্থী হিসেবে সিদ্দিকুল্লা চৌধুরীর নাম ঘোষণার পরেই গোষ্ঠীদ্বন্দ্ব তৃণমূলের
    Next Article
    TMC Candidate List : 'গাছচোর, রেশনের চাল চোর...গরু পাচারের বিরুদ্ধে ' টিকিট না-পেয়েই সোশ্যাল মিডিয়ায় বড় বার্তা মনোরঞ্জনের

    Related জেলার খবর Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment