Search

    Language Settings
    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    dailyadda
    dailyadda

    West Bengal Assembly Election 2026: মন্তেশ্বরে প্রার্থী হিসেবে সিদ্দিকুল্লা চৌধুরীর নাম ঘোষণার পরেই গোষ্ঠীদ্বন্দ্ব তৃণমূলের

    21 hours ago

    কালনা: মন্তেশ্বরে প্রার্থী হিসেবে সিদ্দিকুল্লা চৌধুরীর নাম ঘোষণার পরেই উত্তেজনা তৈরি হয়েছে। তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে রীতিমতো সংঘর্ষ বেঁধে যায়। এই সংঘর্ষে আহত হয়েছেন উভয়পক্ষের বেশ কয়েকজন কর্মী। শেষ পর্যন্ত বিক্ষোভকারীদের হটাতে লাঠি উঁচিয়ে তাড়া করতে হল পুলিশকে। মন্তেশ্বরের ব্লক সভাপতি আহমেদ হোসেনের গোষ্ঠীর সঙ্গে সিদ্দিকুল্লা গোষ্ঠীর বিবাদের অভিযোগ উঠেছে। সিদ্দিকুল্লা চৌধুরীর নাম ঘোষণার পরে বাজি ফাটাচ্ছিলেন তাঁর অনুগামীরা। তারপরেই ব্লক সভাপতি আহমেদ হোসেনের গোষ্ঠীর লোকেদের অশান্তির অভিযোগ।

    তৃণমূল বিধায়ক সওকত মোল্লার বাড়ির সামনে বিক্ষোভ দেখাচ্ছে ক্যানিং ২ নম্বর ব্লকের তৃণমূল কর্মীদের একাংশ। ক্যানিং পূর্বের বিধায়ক সওকত মোল্লাকে এবার ভাঙর বিধানসভার প্রার্থী করেছে তৃণমূল। এরপর থেকেই তাঁকে ফের ক্যানিং পূর্বের প্রার্থী করার দাবি তুলেছে দলীয় কর্মীদের একাংশ। সওকত মোল্লারই তৃণমূল প্রার্থী বাহারুল ইসলামকে বহিরাগত বলে বিক্ষোভ শুরু হয়েছে। ক্যানিং পূর্ব থেকে তাঁর নাম প্রত্যাহার করার দাবিও তোলা হয়েছে। গতকাল তৃণমূলের প্রার্থী তালি ঘোষণার পর থেকেই ক্যানিংয়ের জীবনতলায় বিক্ষোভ শুরু হয়ে যায়। রাতভর টায়ার জ্বালিয়ে বিক্ষোভ চলে। আজ সকাল থেকেও উত্তেজনা রয়েছে এলাকায়। বাহারুল ইসলামের সঙ্গে এই নিয়ে ফোনে যোগাযোগ করা হলে, তিনি বলেন, দল যা সিদ্ধান্ত
    নিয়েছে সেটাই চূড়ান্ত।

    Click here to Read More
    Previous Article
    व्हाट्सऐप से कैसे बुक कर सकते हैं LPG सिलेंडर? लंबी लाइन से बचा लेगा यह तरीका
    Next Article
    WB Assebly Election 2026: 'বহিরাগত' বাহারুল নয়, ঘরের ছেলে শওকতকেই টিকিট দেওয়ার দাবিতে ক্যানিংয়ে বিক্ষোভ তৃণমূলের

    Related জেলার খবর Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment