Search

    Language Settings
    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    dailyadda
    dailyadda

    TMC Candidate List : 'গাছচোর, রেশনের চাল চোর...গরু পাচারের বিরুদ্ধে ' টিকিট না-পেয়েই সোশ্যাল মিডিয়ায় বড় বার্তা মনোরঞ্জনের

    19 hours ago

    ২০২৬ এর বিধানসভা ভোটে পরিবর্তন আনতে মরিয়া বিজেপি! তিন বার ক্ষমতায় থাকার ফলে রয়েছে প্রাতিষ্ঠানিক বিরোধিতাও । এসবের কথা মাথায় রেখে বিধানসভা ভোটের প্রার্থী তালিকায় বড়সড় পরিবর্তন করল তৃণমূল। একাধিক পুরনো বিধায়ক টিকিট পেলেন না! আবার একাধিক নেতা-নেত্রীকে প্রথমবার বিধানসভার লড়াইয়ে নামাল দলের শীর্ষ নেতৃত্ব!  ২৯১ টি আসনের মধ্যে প্রার্থী তালিকায় 'নতুন মুখ' ১৪১ জন অর্থাৎ প্রায় অর্ধেক আসনেই এবার 'নতুন মুখে' ভরসা রাখল ঘাসফুল শিবির । একাধিক প্রভাবশালী বিধায়ককেও প্রার্থী তালিকায় জায়গা দেয়নি তৃণমূল। তাঁদের মধ্যে রয়েছেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার। তাঁর নাম বাদ পড়ায় ইতিমধ্যেই ক্ষোভ ব্যক্ত করেছেন তিনি। এছাড়াও বাদ পড়েছেন পাণ্ডুয়ার বিধায়ক রত্না দে নাগ, সপ্তগ্রামের বিধায়ক তপন দাশগুপ্ত, বলাগড়ের বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী এবং উত্তরপাড়ার বিধায়ক কাঞ্চন মল্লিক। 

    গত কয়েকমাস ধরেই বলাগড়ের রাজনীতিতে তৃণমূলের গোষ্ঠীকোন্দল প্রকাশ্যে এসে পড়ে। আগেই দলীয় সভায় আমন্ত্রণ না পাওয়ায় সরব হয়েছিলেন বিধায়ক মনোরঞ্জন ব্যাপারীকে। সম্প্রতি এসআইআর-চলাকালীন বিএল-দের সঙ্গে সমন্বয় রক্ষা করার বিষয়ে  বলাগড়ের কাজ নিয়ে উষ্মা প্রকাশ করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।  আর এবার সরাসরি বাদ গেল মনোরঞ্জন ব্যাপারীর নাম। সম্ভবত তফশিলি ভোটের অঙ্ক মাথায় রেখেই মনোরঞ্জন ব্যাপারীকে সরিয়ে টিকিট দেওয়া হল রঞ্জন ধাড়াকে। নাম বাদ পড়তেই বিদায়ী বিধায়ক উগড়ে দিলেন জমে থাকা তীব্র ক্ষোভ। লিখলেন,  তৃণমূল কংগ্রেস, এটা মাননীয়া  মমতা ব্যানার্জীর শ্রম ঘাম রক্ত দিয়ে গড়ে তোলা  দল। 'ওনার দলে' উনি কাকে টিকিট দেবেন আর কাকে দেবেননা- সেটা একান্তই ওনার ব্যক্তিগত বিষয়। সে নিয়ে কার কি বলার থাকতে পারে! দিলেন ইঙ্গিতপূর্ণ বার্তাও। ''টিকিট যে পাবনা সেটা আমি অনেক আগে থেকেই আন্দাজ করে নিয়ে    ছিলাম । সেইভাবে একটা মানসিক প্রস্ততিও নিয়ে রেখেছিলাম। ''

    মনোরঞ্জন ব্যাপারী আরও লেখেন, ''আমি  আমার সীমিত শক্তি নিয়ে মাটি মাফিয়া বালি মাফিয়া গরু পাচার গাঁজা পাচার, সবুজদ্বীপের গাছচোর, রেশনের চাল চোর, পাড়ায় পাড়ায় সচল জুয়ার ঠেক, সবার বিরুদ্ধে সাধ্যমত প্রতিরোধ গড়ে তুলেছিলাম। এটা আপনারাও জানেন।''

    সেই সঙ্গে  বলাগড়ের বিদায়ী বিধায়ক লিখলেন, 'আপনাদের মনে আছে নিশ্চয় সেই ২১ এর  নির্বাচনের সময় আমি বলেছিলাম, আমি যদি কোন দূর্নীতির সঙ্গে যুক্ত হই আপনারা আমার দিকে এত থুতু ছুড়বেন আমি যেন সেই থুতুর বন্যায় ডুবে মরে যাই।ধন্যবাদ আপনাদের যে কেউ আমার দিকে থুতু ছোড়েননি! ' ( বিদায়ী বিধায়কের লেখার বানান অপরিবর্তিত রাখা হল )

     

     

     

     

    Click here to Read More
    Previous Article
    WB Assebly Election 2026: 'বহিরাগত' বাহারুল নয়, ঘরের ছেলে শওকতকেই টিকিট দেওয়ার দাবিতে ক্যানিংয়ে বিক্ষোভ তৃণমূলের
    Next Article
    Birbhum: নির্বাচনের প্রার্থী তালিকা ঘোষণার পরই বীরভূমের নলহাটিতে উদ্ধার বিপুল পরিমাণ বিস্ফোরক

    Related জেলার খবর Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment