Search

    Language Settings
    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    dailyadda
    dailyadda

    Viral Video: নেই দুই হাত, তাও অনায়াসেই করছেন লেগ স্পিন, বিশেষভাবে সক্ষম ক্রিকেটারের ভিডিওতে নেটপাড়ায় হইচই

    1 week ago

    নয়াদিল্লি: লেগ স্পিনকে ক্রিকেটের সবথেকে কঠিন স্কিল বলে মনে করা হয়। এই দক্ষতাকে রপ্ত করতে প্রয়োজন প্রচুর পরিশ্রম এবং অনুশীলন। তবে কারুর যদি হাতই না থাকে, তাহলে কী হবে? অনেকেই ভাবতে পারেন হাত ছাড়া বোলিংটাও কী আবার সম্ভব নাকি! উত্তর হ্যাঁ, সম্ভব। অন্তত আমির হুসেন লোনের জন্য তো অবশ্যই সম্ভব।

    জম্মু ও কাশ্মীরের ওয়াঘহামায় তাঁর জন্ম। একদিন তাঁর দাদাকে খাবার দিতে গিয়েই এক ভয়াবহ দুর্ঘটনায় আমিরের দুই হাতই বাতিল হয়। শারীরিক ব্যথার পাশাপাশি পাড়া প্রতিবেশীদের আচরণও তাঁর মনে ক্ষত সৃষ্টি করেছিল। তাঁকে বাঁচিয়ে রাখার জন্য তাঁর পিছনে টাকা নষ্ট করার মানে নেই বলে জানানো হয় তাঁর বাবা মাকে। এমনকী তাঁকে স্কুল থেকেও তাড়িয়ে দেওয়া হয়। তবে তা সত্ত্বেও তিনি থামেননি।

    অদম্য মানসিক জোরে এমন কিছু করেছেন, যা কার্যত কল্পনাতীত। জম্মু ও কাশ্মীরের প্যারা ক্রিকেট দলের অধিনায়ক আমির তাঁর হাতের বদলে অনেকটা ক্যারেটে কিকের ভঙ্গিমায় পায়ে বল ধরে তা ব্যাটারের দিকে ছুড়ে দেন। তাতেও বল অনেকটাই ঘোরে। আর তাঁর এই দক্ষতা এবং হার না মানা মনোভাবই নেটপাড়ায় হইচই ফেলে দিয়েছে। দুই হাত না থাকায় তাঁর ডান কাঁধ এবং চিবুকের মাঝে ব্যাট আটকিয়ে তিনি ব্যাটিং করেন।  

    এই হার না মানা মনোভাব এবং ক্রিকেটের প্রতি ৩৪ বছর বয়সি আমিরের ভালবাসাই তাঁকে খ্যাতি এনে দিয়েছে। এমনকী 'মাস্টার ব্লাস্টার' সচিন তেন্ডুলকরও তাঁর প্রশংসা করেছেন। সচিন তাঁকে উৎসাহ জুগিয়ে বলেন, ‘আমির কোনদিনও ক্রিকেটটা ছেড় না। তুমি এই খেলার জন্যই তৈরি।’ 

     

     
     
     
     
     
    View this post on Instagram
     
     
     
     
     
     
     
     
     
     
     

    A post shared by Amir Hussain (Armless Cricketer) (@amir_hussain_lone)

     

    এই ক্রিকেটের প্রতি ভালাবাসা দেখেই জম্মু ও কাশ্মীরের এই ক্রিকেটারের জন্য এক বড় ঘোষণা করা হচ্ছে। আদানি ফাউন্ডেশনের তরফে আমিরকে ৬৭.৬ লক্ষ টাকার বিরাট একটি গ্রান্ট দেওয়া হচ্ছে যাতে তিনি নিজের অ্যাকাডেমি তৈরি করতে পারেন। আমির নিজের এলাকা বিজবেহারায় একটি ইন্ডোর অ্যাকাডেমি তৈরি করছেন। তাঁর লক্ষ্য একটাই, তাঁকে খেলার জন্য যে যে বাধা বিপত্তির সম্মুখীন হতে হয়েছে, পরবর্তী প্রজন্মকে যেন তা না করতে হয়। আমির নিজের লক্ষ্যে সাফল্য পান, এমনটা কিন্তু সকলে আশা রাখবেন।    

    Click here to Read More
    Previous Article
    PSL 2026: মুখ্যমন্ত্রী মারিয়াম নওয়াজকে কটাক্ষ পাকিস্তান তারকার, বিতর্কের আঁচ পেয়েই দিলেন সাফাই?
    Next Article
    IPL 2026: তিন মাস পরে মাঠে নামছেন কোহলি, আইপিএলের আগে বিরাটের ফর্ম, ফিটনেস নিয়ে অকপট আরসিবি কোচ ফ্লাওয়ার

    Related খেলা Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment