Search

    Language Settings
    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    dailyadda
    dailyadda

    IPL 2026: তিন মাস পরে মাঠে নামছেন কোহলি, আইপিএলের আগে বিরাটের ফর্ম, ফিটনেস নিয়ে অকপট আরসিবি কোচ ফ্লাওয়ার

    1 week ago

    বেঙ্গালুরু: আইপিএলের সর্বকালের সর্বোচ্চ রানসংগ্রাগক তিনি। গত বছরই দীর্ঘ ১৮ বছরের অপেক্ষা শেষ করে অবশেষে আইপিএলও জিতেছেন তিনি। নতুন মরশুমে নতুন উদ্যমে মাঠে নামবেন বিরাট কোহলি (Virat Kohli)। মরশুম শুরুর আগে কোহলি নিজের সেরা ফর্মে রয়েছেন বলেই মনে করছেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (Royal Challengers Bengaluru) কোচ অ্যান্ডি ফ্লাওয়ার।  

    বিরাট কোহলি সেই শেষ তিন মাস আগে প্রতিযোগিতামূলক ক্রিকেট খেলেছিলেন। তবে তাতে কোহলির ছন্দে খুব একটা প্রভাব পড়েনি। তাঁর ফর্ম এবং দক্ষতার প্রতি আস্থা রাখছেন আরসিবি কোচ। ম্যাচের আগে সাংবাদিক সম্মেলনে ফ্লাওয়ার বলেন, ‘মানসিকভাবে বিরাট দারুণ জায়গায় রয়েছেন। ওর মধ্যে এখনও খিদেটা রয়েছেন এবং অনুশীলনে ওকে বল হিট করতে দেখে মনে হচ্ছে নিজের সেরা ফর্মে রয়েছে ও।’

    কোহলি আইপিএলের সর্বোচ্চ রানসংগ্রাহক, টুর্নামেন্টে সর্বাধিক শতরান হাঁকিয়েছেন তিনি। এক মরশুমে সর্বাধিক রান করার কৃতিত্বও রয়েছে তাঁর দখলে। বর্তমানে তিনি আইপিএল চ্যাম্পিয়নও। এবার নতুন মরশুমে কীভাবে তিনি নিজেকে তাঁতিয়ে ফের একবার সেরাটা দেন, সেটাই লক্ষ্যণীয় বিষয় হতে চলেছে।

    প্রসঙ্গত উল্লেখ্য, এদিন অ্যান্ডি ফ্লাওয়ার দলের তারকা বোলার জশ হ্যাজেলউডের ফিটনেস নিয়েও আপডেট দেন। মেগাটুর্নামেন্ট শুরুর আগে প্রাক ম্যাচ সাংবাদিক সম্মেলনে আরসিবির প্রধান কোচ অ্যান্ডি ফ্লাওয়ার দলের বিষয়ে আপডেট দিতে গিয়ে জানান আরসিবি তারকা ফাস্ট বোলার আগামীকাল ম্যাচে মাঠের নামার জন্য প্রস্তুত নন। তিনি কালকে খেলতে পারবেন না। 

    সাংবাদিক সম্মেলনে অ্যান্ডি ফ্লাওয়ার জানান, ‘হ্যাজেলউড গতকালই এসেছে। ও ফিট। ওকে দেখেও মনে হচ্ছে ওর বয়স কমে গিয়েছে, আমি ওকে জানিয়েছিও সেটা। নিজেকে ফিট করতে ও প্রচুর খাটা খাটনি যে করেছে, তা বোঝাই যাচ্ছে। সাজঘরে ওর ফেরাটা দারুণ বিষয়। তবে কালকের ম্যাচের জন্য ও তৈরি নয়। ও তো সবে বিমান সফর করে এসেছে। আমরা ওর ফিটনেস খতিয়ে দেখব এবং সেই অনুযায়ীই বুঝে শুনে ওকে আইপিএলে খেলাব।’

    ৩৫ বছর বয়সি হ্যাজেলউড গত মরশুমে আরসিবির খেতাব জয়ের অন্যতম বড় কারিগর ছিলেন। ৮.৭৭ ইকোনমিতে তিনি ২২টি উইকেট নিয়েছিলেন। তার কালকের ম্যাচে না খেলাটা নিঃসন্দেহেই আরসিবির জন্য বড় ধাক্কা হতে চলেছে। হ্যাজেলউডের অনুপস্থিতিতে তরুণ ভারতীয় ফাস্ট বোলার এবং তাঁদের গাইড করার জন্য কোহলির মতো সিনিয়র ক্রিকেটারদের কিন্তু প্রয়োজন হবে।

    Click here to Read More
    Previous Article
    Viral Video: নেই দুই হাত, তাও অনায়াসেই করছেন লেগ স্পিন, বিশেষভাবে সক্ষম ক্রিকেটারের ভিডিওতে নেটপাড়ায় হইচই
    Next Article
    Indian Cricket: অল্প বয়সে মদ্যপান, বেহিসেবি জীবন! এই ভারতীয় ক্রিকেটারের সঙ্গে মেয়ের বিয়ে দিতে চাননি কেউ

    Related খেলা Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment