Search

    Language Settings
    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    dailyadda
    dailyadda

    PSL 2026: মুখ্যমন্ত্রী মারিয়াম নওয়াজকে কটাক্ষ পাকিস্তান তারকার, বিতর্কের আঁচ পেয়েই দিলেন সাফাই?

    1 week ago

    লাহৌর: গতকালই শুরু হয়েছে পাকিস্তান সুপার লিগ। আর নতুন মরশুম শুরু হতে না হতেই বিতর্ক দানা বেঁধেছে। লাহৌরের গদ্দাফি স্টেডিয়ামে লাহৌর কালান্দার্স বনাম হায়দরাবাদ কিংসম্যানের ম্যাচ দিয়ে এবারের পিএসএল শুরু হয়েছে। সেই ম্যাচে মাঠে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পাকিস্তানের পঞ্জাবের মুখ্যমন্ত্রী মারিয়াম নওয়াজ। তাঁকে ঘিরেই তৈরি হল বিতর্ক।

    Geo Super-র প্রতিবেদন অনুযায়ী পাকিস্তানের তারকা ক্রিকেটার নাসিম শাহ মারিয়াম নওয়াজকে নিয়ে একটি বিতর্কিত পোস্ট করেন, পরে তিনি বিতর্কের আঁচ পেয়ে তা মুছেও দেন। কী লিখেছিলেন তিনি? পাকিস্তান ক্রিকেট বোর্ডের সোশ্যাল মিডিয়ায় পিসিবি প্রধান মহসিন নকভির মারিয়াম নওয়াজকে অভ্যর্থনা দেওয়ার একটি ভিডিও আপলোড করে। সেই ভিডিওটি শেয়ার করে তার ক্যাপশনে নাসিম শাহ লেখেন, ‘লর্ডসে রানির সঙ্গে যেমন ব্যবহার করা হয়, ওঁর সঙ্গে তেমন আচরণ কেন করা হচ্ছে?’ 

    এই মন্তব্যের জেরেই যত বিতর্ক। পরে অবশ্য নাসিম শাহ সেই পোস্টটি ডিলিট করে দেন এবং দাবি করা হয় তাঁর অ্যাকাউন্টিকে নাকি হ্যাক করা হয়েছিল। তবে এই মন্তব্যের পরেও কিন্তু বিতর্ক কমছে না।

     

    নাসিম শাহের ডিলিট করা পোস্ট
    নাসিম শাহের ডিলিট করা পোস্ট

    পিএসএলের প্রথম দিনের পরে কিন্তু শুধু এটাই নয়, আরও একটি বড় বিতর্ক সকলের নজর কেড়েছে। টুর্নামেন্টের প্রথম ম্যাচের প্রথম ইনিংসে যখন লাহৌর ব্যাট করছিল, তখনই দেখা যায় ম্যাচের সাদা রঙের বল সম্পূর্ণভাবে গোলাপি হয়ে গিয়েছে। আসলে বল চকচকে রাখার জন্য প্রতিটি দলই নিজেদের জার্সিতে বল ঘষে। আর সেই ঘষাই কাল হল।

    হায়দরাবাদ কিংসম্যানের বাদামি রঙের জার্সি থেকে রং উঠে তা বলে লেগে গিয়ে বলটিকে বাদামি করে তোলে। নিম্নমানের জার্সি যার থেকে এমন রং উঠছে, তা দেখে তো সকলে হতবাক। নেটিজেনরা দ্রুতই সোশ্যাল মিডিয়ায় বিষয়টি তুলে ধরেন। শোয়েব আখতারের মতো প্রাক্তনীরাও এর সমালোচনা করেন। এমনকী হায়দরাবাদ কিংসম্যান দলের অধিনায়ক মার্নাস লাবুশেন (Marnus Labuschagne) অবধি গোটা ঘটনায় হতবাক হয়ে যান।

    লাবুশেন দাবি করেন তিনি এর আগে এমন ঘটনা কোনদিনও দেখেননি। তাঁকে বলতে শোনা যায়, ‘আমি দ্বিতীয় ওভারের সময়ই আম্পায়াদের বলছিলাম, এ কী হচ্ছে? বলটা লাল হয়ে যাচ্ছে। এটা নিঃসন্দেহেই আমাদের জার্সির রং লেগে হচ্ছে। আমি নিজের জীবনে এর আগে কোনওদিনও এমনটা দেখিনি। এর আগে বল ব্যাটে লাগার পর তাতে কিছু লেগে গেল বা প্যাডের লাগার পর তাতে খানিকটা রং লাগল, এগুলো দেখেছি। তবে জামাকাপড় থেকে এমন রং উঠার ঘটনাটা কখনও দেখিনি। আমি নিশ্চিত পরবর্তী ম্যাচগুলিতে ওরা (কর্ণধাররা) এই সমস্যার সমাধান খুঁজে বার করবেন।’

    সবমিলিয়ে পাকিস্তান সুপার লিগ যে প্রবল বিতর্ক সঙ্গে করেই শুরু হয়েছে, তা বলাই বাহুল্য।

     

    Click here to Read More
    Previous Article
    RCB vs SRH Preview: শনিবার কোহলি-শো, উঠতে পারে চার-ছক্কার ঝড়, আরসিবি ও হায়দরাবাদের কাঁটা শুধু বোলিং
    Next Article
    Viral Video: নেই দুই হাত, তাও অনায়াসেই করছেন লেগ স্পিন, বিশেষভাবে সক্ষম ক্রিকেটারের ভিডিওতে নেটপাড়ায় হইচই

    Related খেলা Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment