Search

    Language Settings
    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    dailyadda
    dailyadda

    Vijay-Rashmika: সেজে উঠছে উদয়পুর প্যালেস, আগামীকালই রাজকীয় প্যালেসে সাত পাকে বাঁধা পড়ছেন বিজয় রশ্মিকা?

    2 days ago

    কলকাতা: জল্পনা চলছিল অনেকদিন থেকেই। প্রেমের কথা কখনও প্রকাশ্যে স্বীকার না করলেও, এ কথা বলিউডে কান পাতলেই শোনা যেত, সম্পর্কে রয়েছেন রশ্মিকা মন্দানা (Rashmika Mandanna) আর বিজয় দেবরাকোণ্ডা (Vijay Deverakonda)। কিছুদিন যাবৎ শোনা যাচ্ছে, এবার নাকি সম্পর্ককে পরিণতি দিতে চলেছেন এই ২ তারকা! বিবাহবন্ধনে বাঁধা পড়তে চলেছেন রশ্মিকা আর বিজয়! আর সদ্যই জানা গিয়েছে, ভারতেই নাকি ৭ পাকে বাঁধা পড়তে চলেছেন তাঁরা। উদয়পুরে বসবে তাঁদের বিয়ের আসর!

    সোশ্যাল মিডিয়ায় সদ্য ভাইরাল হয়েছে একটি ভিডিও। সেখানে দেখা যাচ্ছে, উদয়পুর প্যালেসের ছবি। জানা যাচ্ছে, রাজকীয় এই প্যালেসেই নতুন জীবন শুরু করার কথা বিজয় আর রশ্মিকার। ইতিমধ্যেই নাকি শুরু হয়ে গিয়েছে বিয়ের প্রস্তুতি, সেজে উঠছে উদয়পুর প্যালেস। ২ ফেব্রুয়ারি অর্থাৎ আগামীকালই সাত পাকে বাঁধা পড়ার কথা বিজয় আর রশ্মিকার। সোশ্যাল মিডিয়ায় যে ভিডিও ভাইরাল হয়েছে, সেখানে দেখা যাচ্ছে, ২ তরুণী বলছেন, 'আমরা এই মুহূর্তে উদয়পুর প্যালেসে রয়েছি। এখানে জোরকদমে আয়োজন চলছে। এখানে রশ্মিকা মন্দানা আর বিজয় দেবরাকোন্ডার বিয়ে।' এরপরে ওই ২ তরুণী সেই ভিডিওতে আয়োজনের বিভিন্ন ছবি ও দেখিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় সেই ভিডিও।

    সোশ্যাল মিডিয়ায় এখনও পর্যন্ত বিয়ের খবর নিয়ে একেবারেই মুখ খোলেননি বিজয় বা রশ্মিকা কেউই। তাঁরা বিভিন্ন জায়গায় একসঙ্গে ঘুরতে গেলেও, কখনোই সোশ্যাল মিডিয়ায় একসঙ্গে ছবি পোস্ট করেন না। বিয়ের প্রসঙ্গ উঠলেও তা এড়িয়ে যান বিজয় আর রশ্মিকা। তবে জানা গিয়েছে, আগামীকালই নাকি নতুন জীবন শুরু করতে চলেছেন বিজয় আর রশ্মিকা।

    শোনা যায়, ২০১৮ থেকে ২০২৫... সাত বছর ধরে সম্পর্কে রয়েছেন বিজয় আর রশ্মিকা। তবে কখনোই নিজেদের মুখে নিজেদের সম্পর্কের কথা বলেননি তাঁরা। তবে হামেশাই, বিভিন্ন জায়গায় ঘুরতে যেতেন তাঁরা, তবে ছবি দিতেন আলাদা আলাদা। অবেশেষে, সব জল্পনার অবসান ঘটিয়ে নাকি বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন তাঁরা। উদয়পুরের এক প্যালেসে বসবে তাঁদের বিয়ের আসর। প্রিয়ঙ্কা চোপড়া - নিক জোনাস থেকে শুরু করে ভিকি কৌশল - ক্যাটরিনা কইফ.. প্রত্যেকেই নিজেদের বিয়ের জন্য বেছে নিয়েছিলেন রাজস্থানের বিভিন্ন বিলাসবহুল প্যালেস। আর এবার, তেমনই পরিকল্পনা করতে চলেছেন বিজয় ও রশ্মিকা। 

    সম্প্রতি একটি সাক্ষাৎকারে এসেছেন রশ্মিকা মন্দানা। সেখানে সঞ্চালক রশ্মিকাকে শুভেচ্ছা জানান। তাঁর কথা শুনে প্রথমে অভিনেত্রী চমকে যান এবং পরে লজ্জা পান। এর পরে, সঞ্চালক বলেন যে, তিনি আসলে তাঁর নতুন পারফিউম লাইনের জন্য তাঁকে শুভেচ্ছা জানাচ্ছেন। কিন্তু অন্য কিছুও কি আছে? তখন রশ্মিকা বলেন, 'না, না,' এবং তারপর হেসে বলেন, 'আসলে, অনেক কিছু ঘটছে। তাই আমি আপনাদের সমস্ত শুভেচ্ছা গ্রহণ করব..'।

     

    Click here to Read More
    Previous Article
    Katrina-Salman Khan: অভিমানী ক্যাটরিনা, রাগ ভাঙাতে রেস্তোরাঁতেই গোলাপ নিয়ে নেচেছিলেন সলমন খান!
    Next Article
    Rohit Shetty House Firing: গুলি চলার পরে রোহিত শেট্টির বাড়ির সামনে মোতায়েন বিশাল পুলিশ বাহিনী, বয়ান রেকর্ড পরিচালকের

    Related বিনোদন Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment