Search

    Language Settings
    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    dailyadda
    dailyadda

    Katrina-Salman Khan: অভিমানী ক্যাটরিনা, রাগ ভাঙাতে রেস্তোরাঁতেই গোলাপ নিয়ে নেচেছিলেন সলমন খান!

    2 days ago

    কলকাতা: সলমন খান (Salman Khan) আর ক্যাটরিনা কাইফ (Katrina Kaif) একটা সময়ে যে সম্পর্ক ছিল, সে কথা বলিউডের কে না জানে। আজও কান পাতলেই শোনা যায়, একটা সময়ে সলমন কার্যত পাগল ছিলেন ক্যাটরিনার প্রেমে। তাঁদের বিয়ে পর্যন্ত ঠিক হয়ে গিয়েছিল। কিন্তু ভেঙে যায় সলমন আর ক্যাটরিনার সম্পর্ক। এরপরে ক্যাটরিনা রণবীর কপূরের (Ranbir Kapoor) সঙ্গে সম্পর্কে জড়ান। তবে তাঁদের সেই সম্পর্ক ও স্থায়ী হয়নি। ক্যাটরিনা সাত পাকে বাঁধা পড়েছেন ভিকি কৌশলের (Vicky Kaushal) সঙ্গে। এক পুত্রসন্তান রয়েছে ক্যাটরিনা আর ভিকির, বর্তমানে সুখেই সংসার করছেন তাঁরা।

    সম্প্রতি অলিভ বার অ্যান্ড কিচেনের প্রতিষ্ঠাতা এডি সিংহ সম্প্রতি একটি অজানা তথ্য জানিয়েছেন সলমন খান আর ক্যাটরিনা কাইফকে নিয়ে। একটা সময়ে, বন্ধুদের সঙ্গে এই বারে আসতেন ক্যাটরিনা কাইফ। সেই সময়ে, সেই একই বারে আসতেন সলমন খান ও। হামেশাই একসঙ্গে ওই বারে আসতেন ক্যাটরিনা আর সলমন। তাঁরা একসঙ্গে সময় কাটাতেন। একবার সম্ভবত ক্যাটরিনা আর সলমনের মধ্যে কিছু মনোমালিন্য হয়েছিল। বারে নিজের বন্ধুদের নিয়ে আলাদা এসেছিলেন ক্যাটরিনা। অন্যদিকে, ২ ভাইকে নিয়ে সেই একই বারে এসেছিলেন সলমন খান ও!

    অলিভ বার অ্যান্ড কিচেনের প্রতিষ্ঠাতা এডি সিংহ জানিয়েছেন, সলমন সেই ভাইদের সঙ্গে বারে এসেছিলেন। মদ্যপান করছিলেন তিনি। অন্যদিকে, বন্ধুদের নিয়ে এসেছিলেন ক্যাটরিনা ও। কিন্তু তাঁরা ২ জন ২ জনের সঙ্গে কথা বলছিলেন না। হঠাৎ সলমন একটি গোলাপ ফুল নিয়ে ক্যাটরিনার টেবিলে চলে আসেন। এরপরে, টেবিলের পাশ দিয়ে নাচতে নাচতে যাতায়াত শুরু করেন তিনি। গোটা বিষয়টা দেখে বারের সকলে অবাক। কেউ কিছুই বলছেন না। অন্যদিকে থামানো যাচ্ছিল না সলমন খানকেও। তিনি টানা, ক্যাটরিনার টেবিলে নেচেই চলেছেন। শেষমেষ হেসে ফেলেন ক্যাটরিনা। তারপরে টেবিল থেকে নামেন সলমন। অলিভ বার অ্যান্ড কিচেনের প্রতিষ্ঠাতা এডি সিংহ তাঁর সাক্ষাৎকারে বলেন, 'মনে হয় সলমনের ওই নাচই ক্যাটরিনার রাগ ভাঙিয়ে দিয়েছিল। তাঁদের মধ্যে আর সমস্যা হয়নি।'

    সেই সব এখন অতীত। এখন সলমন নিজের মতো জীবন কাটাচ্ছেন। অন্যদিকে ক্যাটরিনাও সংসার করছেন। তবে দীর্ঘদিন রুপোলি পর্দা থেকে দূরে ক্যাটরিনা। পুত্র হওয়ার পর থেকে তিনি আর প্রকাশ্যে আসেননি। অনেকেই মনে করছেন, পুত্রকে সময় দেওয়ার জন্য ক্যাটরিনা আপাতত রুপোলি পর্দা থেকে কিছুটা বিরতি নিয়েছেন।

    Click here to Read More
    Previous Article
    মাটনের বদলে বিফ ! সায়কের অভিযোগে কী হল সেই ওয়েটারের? কারা পাশে দাঁড়ালেন কনটেন্ট ক্রিয়েটরের?
    Next Article
    Vijay-Rashmika: সেজে উঠছে উদয়পুর প্যালেস, আগামীকালই রাজকীয় প্যালেসে সাত পাকে বাঁধা পড়ছেন বিজয় রশ্মিকা?

    Related বিনোদন Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment