Search

    Language Settings
    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    dailyadda
    dailyadda

    Rohit Shetty House Firing: গুলি চলার পরে রোহিত শেট্টির বাড়ির সামনে মোতায়েন বিশাল পুলিশ বাহিনী, বয়ান রেকর্ড পরিচালকের

    2 days ago

    কলকাতা: রবিবাসরীয় সকালে মায়ানগরীতে ফিরল আতঙ্কের ছবি। পরিচালক রোহিত শেট্টির (Rohit Shetty) বাড়ির বাইরে চলল গুলি! এর আগে, সলমন খানের (Salman Khan) বাড়ির সামনে গুলি চলার মতো ঘটনা ঘটেছে। সেই সময়ে তাঁর বাড়ির সামনে মোতায়েন করা হয়েছিল পুলিশ বাহিনী। আর এবার, টার্গেট রোহিত শেট্টির বাড়ি। জানা যাচ্ছে, রবিবার ভোরে রোহিত শেট্টির বাড়ি লক্ষ্য করে মোট ৫ রাউন্ড গুলি চলে বলে অভিযোগ। পুলিশের তরফ থেকে জানানো হয়েছে, অজ্ঞাত পরিচয় কিছু ব্যক্তি এদিন রোহিত শেট্টির বাড়ি লক্ষ্য করে গুলি চালায়।

    ঘটনার পরে রোহিত শেট্টির বাড়ি সামনে মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী। এই ঘটনায় ইতিমধ্যেই FIR দায়ের করেছে পুলিশ। এই FIR অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে বিএনএস এবং অস্ত্র আইনের সংশ্লিষ্ট ধারায় রুজু করা হয়েছে। অভিযুক্তদের গ্রেফতার জন্য, ক্রাইম ব্রাঞ্চ ১২টি দল গঠন করেছে। বর্তমানে পুলিশ রোহিত শেট্টির বয়ান রেকর্ড করছে। এই ঘটনা ঘটার আগে তিনি কোনও হুমকি চিঠি পেয়েছিলেন কি না বা কারোও ওপর তাঁর সন্দেহ হয় কি না, সেটা জানার চেষ্টা করছে পুলিশ।

    মুম্বইয়ের জুহু এলাকায় রোহিত শেট্টির বসবাস। জুহু যথেষ্ট জনঘনবসতি পূর্ণ এলাকা এবং এখানে বহু তারকার বসবাস। এই সমস্ত এলাকায় নিরাপত্তাও যথেষ্ট বেশি। সেই এলাকায় কীভাবে রবিবার ভোরে এমন গুলি চলল, তা নিরাপত্তার দিক দিয়ে ভাবাচ্ছে ওই এলাকার বাসিন্দাদের। বর্তমানে, রোহিত শেট্টির বাড়ির সামনে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। ব্যারিকেড দিয়ে ঘিরে রাখা হয়েছে গোটা জায়গাটাকে। সলমন খানের বাড়িতে গুলি চালানোর দায় স্বীকার করেছিল লরেন্স বিষ্ণোই গ্যাং। কিন্তু রোহিত শেট্টির বাড়িতে গুলি চলার ঘটনায় এখনও পর্যন্ত কেউ দায় স্বীকার করেননি। 

    বলিউডের অন্যতম নামী পরিচালক রোহিত। ছবি পরিচালনার পাশাপাশি রিয়্যালিটি শো-ও করেন তিনি। তাঁর বাড়িতে হামলার খবরে তাই উত্তেজনা ছড়িয়েছে। রোহিতের পরিচালনায় তৈরি 'গোলমাল', 'সিঙ্ঘম' সিরিজের ছবিগুলি বিপুল সাফল্য পেয়েছিল। 'চেন্নাই এক্সপ্রেস' ছবিটিও বিপুল সাফল্য পান তিনি। বলিউডের অন্যতম সফল পরিচালকও তিনি। মায়ানগরীতে এই নিয়ে পর পর বেশ কয়েকজন তারকাকে নিশানা করে হামলা চলল। ২০২৪ সালে অভিনেতা সলমন খানের বাড়ি লক্ষ্য করে গুলি চলে। মোটর সাইকেলে চেপে এসে বেশ কয়েক রাউন্ড গুলি চালায় দুষ্কৃতীরা। সেই ঘটনার দায়স্বীকার করে লরেন্স বিশ্নোইয়ের বিশ্নোই গ্যাং। এর পর পরই মুম্বইয়ের প্রাক্তন মন্ত্রী বাবা সিদ্দিকিকে গুলিতে ঝাঁঝরা কের দেয় দুষ্কৃতীরা। সেই ঘটনারও দায় নেয় বিশ্নোই গ্যাং। বাবা সিদ্দিকি সলমন ঘনিষ্ঠ বলেই পরিচিত ছিলেন। সেই থেকে সলমনের নিরাপত্তাও বাড়ানো হয়েছে।

    Click here to Read More
    Previous Article
    Vijay-Rashmika: সেজে উঠছে উদয়পুর প্যালেস, আগামীকালই রাজকীয় প্যালেসে সাত পাকে বাঁধা পড়ছেন বিজয় রশ্মিকা?
    Next Article
    Budget 2026: অপারেশন সিঁদুরের পর বাজেটে প্রতিরক্ষা খাতে বরাদ্দ বৃদ্ধি

    Related বিনোদন Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment