Search

    Language Settings
    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    dailyadda
    dailyadda

    ভারতের বিশ্বজয়ে ফিরল হুঁশ! কোহলিদের বিশ্বকাপ জেতানো কোচকেই দায়িত্ব দিচ্ছে পড়শি দেশ

    1 day ago

    অন্যদিকে আফগানিস্তানের সঙ্গে শ্রীলঙ্কার সিরিজ পিছিয়ে দেওয়া হয়েছে। যুদ্ধের জন্য সংযুক্ত আরব আমিরশাহীতে গিয়ে ম্যাচ খেলতে রাজি নয় কোনও দলই।

    বিশ্বকাপে শুরুটা ভালো করেছিল ঠিকই, কিন্তু শেষটা ভালো হয়নি শ্রীলঙ্কার। সুপার এইট থেকেই বিদায় নেয় লঙ্কা বাহিনী। তারপরই পদত্যাগ করেন কোচ সনৎ জয়সূর্য। এবার সেই শূন্য আসনে আসছেন গ্যারি কার্স্টেন। ভারতকে বিশ্বকাপ জেতানো কোচ এবার আরও এক পড়শি দেশের কোচিংয়ের দায়িত্বে।

    শ্রীলঙ্কা বোর্ড থেকে জানানো হয়েছে, ‘গ্যারি কার্স্টেনকে নতুন কোচ নিয়োগ করায় জাতীয় ক্রীড়া বিভাগের পারফরম্যান্সের আমূল কাঠামো বদলের চেষ্টা করা হবে।’ আগামী ১৫ এপ্রিল থেকে দুই বছরের জন্য দায়িত্ব নেবেন তিনি। কার্স্টেনের প্রধান লক্ষ্য ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপের জন্য শ্রীলঙ্কা দলকে তৈরি করা।

    টি-টোয়েন্টি বিশ্বকাপে শুরুটা ভালোই করেছিল আয়োজক শ্রীলঙ্কা। গ্রুপের প্রথম তিনটি ম্যাচেই জেতে তারা। হারিয়ে দেয় শক্তিশালী অস্ট্রেলিয়াকেও। জেতার পর ছন্দপতন হয় শ্রীলঙ্কার। সুপার এইটে একটি ম্যাচেও জিততে পারেনি দাসুন শনাকার দল। তারপরই পদত্যাগ করেন সনৎ জয়সূর্য।

    কোচ হিসেবে ভারতকে ওয়ানডে বিশ্বকাপ জিতিয়েছিলেন কার্স্টেন। ২০১১ সালে ধোনিদের বিশ্বকাপ জেতানোর পর তিনি নিজের দেশ দক্ষিণ আফ্রিকার দায়িত্ব পালন করেন। মাঝে আইপিএলেও কোচিং করিয়েছেন। ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে সেই গ্যারি কার্স্টেনকে কোচ করেছিল পাকিস্তান। কিন্তু সেই সম্পর্ক টেকে মাত্র ৬ মাস। পাকিস্তানের কোচের পদ থেকে ইস্তফা দেন তিনি। এবারের বিশ্বকাপে তিনি নামিবিয়া দলের পরামর্শদাতা হিসাবে কাজ করেন।

    Sri Lanka appoint Gary Kirsten as men's head coach
    গ্যারি কার্স্টেন। ফাইল চিত্র।

    অন্যদিকে আফগানিস্তানের সঙ্গে শ্রীলঙ্কার সিরিজ পিছিয়ে দেওয়া হয়েছে। মার্চের ১৩ থেকে ২৫ তারিখের মধ্যে তিনটি টি-টোয়েন্টি ও তিনটি ওয়ানডে ম্যাচ খেলার কথা ছিল। কিন্তু যুদ্ধের জন্য সংযুক্ত আরব আমিরশাহীতে গিয়ে ম্যাচ খেলতে রাজি নয় কোনও দলই।

    Click here to Read More
    Previous Article
    ফের বিমান বাতিল, ১০ দিন কলকাতায় আটকে ক্যারিবিয়ান ক্রিকেটাররা, কীভাবে দেশে ফিরবেন স্যামিরা?
    Next Article
    ইডেনেই জন্ম নিয়েছিল চ্যাম্পিয়ন হওয়ার ভ্রূণ! বিশ্বজয়ে কলকাতার অবদান স্বীকার সূর্যদের

    Related খেলা Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment